logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার সুস্বাদু তালের পিঠা

কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার সুস্বাদু তালের পিঠা

প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ৮:২৩:২৯

সুরমা নিউজ ডেস্ক:
কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার অতিপরিচিত সুস্বাদু তালের পিঠা। ভাদ্র মাস এলেই মনে পড়ে তালের কথা। আবার ভোর হতেই তাল তলায় গিয়ে রাতে পাকা তাল নিচে পড়েছে কিনা খুঁজে দেখা। আবার তাল কুড়াতে গিয়ে ঝোপ ঝাড়ে হন্যে হয়ে খুঁজে ফেরা। গভীর রাতে তালের ধপাশ শব্দের সঙ্গে সঙ্গে তাল তলায় গিয়ে তাল কুড়িয়ে আনার সে দিন এখন যেন স্মৃতির পাতায় বন্দি হতে চলেছে।

সাম্প্রতিক এক গবেষণায় দেশে বেড়ে যাওয়া বজ্রপাত রোধে প্রাকৃতিক উপায় হিসেবে তাল গাছ লাগানোর প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। তাই এখন থেকে তাল গাছ রোপণের গুরুত্ব দেয়াও সময়ের দাবি।

সমাজের প্রবীণ মানুষের সাথে কথা বলে জানা গেছে, এক সময় ভাদ্র মাস আসলেই ঘরে ঘরে তালের পিঠা বানানোর ধূম পড়ে যেত। আত্মীয়-স্বজনরা পিঠা তৈরি করে একে অন্যের বাড়িতে নিয়ে যেতেন। এখন আগের মতো তালের পিঠা বানানো হয় না।

কচি তালের শাসের চাহিদা থাকায় বৈশাখ-জ্যৈষ্ঠ মাসের শুরুতেই সবাই এখন গাছ উজাড় করে কচি তাল বিক্রি করে দেন তালগাছের মালিকরা। তাই আগের মতো পাকা তালের সুস্বাদু পিঠা-পায়েস খাওয়ার সুযোগ থাকে না। দু-একটি তাল গাছে কিছু তাল খাকলেও বাজারে এলে মূল্য হয়ে যায় অনেক বেশি। ৮০ থেকে একশ’ টাকার নিচে ভালো তাল পাওয়াই দায়। তাই দরিদ্রদের নাগালের বাইরেই থেকে যাচ্ছে তালের পিঠার স্বাদ গ্রহণ।

আবার তালের কথা উঠলেই সবারই তালের পিঠা খাওয়ার জন্য মন আকুল হয়ে ওঠে। একেবারে অসাধারণ পিঠা। ১২ মাসে ১৩ পার্বণের বাংলাদেশে সব ঋতুতেই পাওয়া যায় বিভিন্ন রকমের ফল। বিশেষ করে ভাদ্রমাসের ফল তাল একটি সুস্বাদু ও লোভনীয় ফল।

কথায় বলে ভাদ্র মাসে তাল পাকা গরম পড়ে। আর পাকা তালের মৌ মৌ গন্ধে ভরে যায় চারিদিক। শত গরমেও খাদ্য রসিক বাঙালি রসনা বিলাসের জন্য ভাদ্র মাসে তালের তৈরি নানা খাদ্য আয়োজনে ব্যস্ত থাকেন। কি ধনী কি দরিদ্র, ধর্ম-বর্ণ নির্বিশেষে শরতের এই স্নিগ্ধ সন্ধ্যায় কিংবা শিউলি ঝরা সকালে তালের তৈরি পিঠা হয়ে ওঠে বাড়তি পাওনা।

পাকা তাল খুব অল্প সময়ের জন্য পাওয়া যায়। তাই এর কদরও একটু বেশি। তালের তৈরি খাবার যেমন সুস্বাদু তেমনি এর প্রস্তুত প্রণালি একটু কষ্টসাধ্য। খুব ধৈর্য্য নিয়ে গ্রামীণ নারীরা তালের আঁশ থেকে নির্যাস বের করে তৈরি করেন তালের চিতল পিঠা, কাঁঠাল পাতায় ভরে কলকি পিঠা, তাল পিঠা, তাল বড়া, তাল তেল, তালরুটি, তালের পায়েস, কলাপাতায় তাল পিঠা, তালের রসভরি ইত্যাদি। পাকা তালের নানা রকম মুখরোচক খাবার তৈরি করা হয় বাংলার ঘরে ঘরে।

প্রচ্ছদ এর আরও খবর
ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র ১৫তম প্রকাশনা ও এওয়ার্ড বিতরণ অনুষ্ঠান ১২ নভেম্বর

ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র ১৫তম প্রকাশনা ও এওয়ার্ড বিতরণ অনুষ্ঠান ১২ নভেম্বর

বাংলাদেশে তৈরি ‘গুফি’ বই ব্যবহৃত হচ্ছে বিশ্বজুড়ে

বাংলাদেশে তৈরি ‘গুফি’ বই ব্যবহৃত হচ্ছে বিশ্বজুড়ে

‘আগামী শীতে স্বাভাবিক জীবনে ফিরতে পারে বিশ্ব’

‘আগামী শীতে স্বাভাবিক জীবনে ফিরতে পারে বিশ্ব’

ব্রিটে‌নে বিপর্যস্ত বাংলা‌দেশিদের আ‌য়ের উৎস রেস্টু‌রেন্ট শিল্প

ব্রিটে‌নে বিপর্যস্ত বাংলা‌দেশিদের আ‌য়ের উৎস রেস্টু‌রেন্ট শিল্প

সর্বশেষ সংবাদ
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ‍্য ইউকের মহান স্বাধীনতা দিবস উদযাপন
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ‍্য ইউকের মহান স্বাধীনতা দিবস উদযাপন
শ্রীমঙ্গলে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
শ্রীমঙ্গলে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
ফুয়েল কার্ড নিতে গিয়ে এনজিও কর্মীর মৃত্যু
ফুয়েল কার্ড নিতে গিয়ে এনজিও কর্মীর মৃত্যু
দেশে কত টন পেট্রোল-ডিজেল মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ
দেশে কত টন পেট্রোল-ডিজেল মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ
ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম
ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম
ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন দ্বিতীয় দফায় রিমান্ডে
ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন দ্বিতীয় দফায় রিমান্ডে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন নুরজাহান খানম
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন নুরজাহান খানম
স্কুলের সময় যানজট নিরসনের উপায় খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর
স্কুলের সময় যানজট নিরসনের উপায় খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর
গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকের নতুন কমিটির অভিষেক ও অ্যাওয়ার্ড প্রদান সম্পন্ন
গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকের নতুন কমিটির অভিষেক ও অ্যাওয়ার্ড প্রদান সম্পন্ন
সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ
সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ
নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী
নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী
<span style='color:#ff0000;font-size:16px;'>বাংলাদেশের স্বাধীনতার ৫৬তম দিবস</span> <br> লন্ডনে স্বাধীনতা মঞ্চের উদ্যোগে গানে গানে উদযাপিত
বাংলাদেশের স্বাধীনতার ৫৬তম দিবস
লন্ডনে স্বাধীনতা মঞ্চের উদ্যোগে গানে গানে উদযাপিত
ইস্ট লন্ডনের বার্কিং এন্ড ড্যাগেনহ্যাম থেকে কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন শেখ ফারুক আহমদ
ইস্ট লন্ডনের বার্কিং এন্ড ড্যাগেনহ্যাম থেকে কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন শেখ ফারুক আহমদ
আয়নাঘরের রূপকার সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের যত অপকর্ম
আয়নাঘরের রূপকার সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের যত অপকর্ম
পদ্মা নদীতে বাসডুবি, তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান
পদ্মা নদীতে বাসডুবি, তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top