logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. দলিল রেজিস্ট্রিকালে জমির শ্রেণি নির্ধারণ নিয়ে জটিলতা দূর করল নিবন্ধন অধিদপ্তর

দলিল রেজিস্ট্রিকালে জমির শ্রেণি নির্ধারণ নিয়ে জটিলতা দূর করল নিবন্ধন অধিদপ্তর

প্রকাশিত হয়েছে : ২৯ জুন ২০২৬, ৪:৩৭:৫৩

ফাইল ছবি

দলিল রেজিস্ট্রেশনের সময় জমির শ্রেণি নির্ধারণে দীর্ঘদিনের বিভ্রান্তি দূর করতে নতুন নির্দেশনা দিয়েছে নিবন্ধন অধিদপ্তর।

অধিদপ্তর জানিয়েছে, ভূমি উন্নয়ন করের (খাজনা) রশিদে উল্লেখিত ‘আবাসিক’, ‘বাণিজ্যিক’ বা ‘শিল্প’ শ্রেণি দলিল নিবন্ধনের ক্ষেত্রে বিবেচ্য হবে না। এক্ষেত্রে সর্বশেষ প্রকাশিত খতিয়ানে উল্লেখিত জমির প্রকৃতিই মূল্য নির্ধারণ ও দলিল রেজিস্ট্রেশনের ভিত্তি হিসেবে গণ্য হবে।

২০২৪ সালের ২৩ অক্টোবর মহাপরিদর্শক (নিবন্ধন) মো. নূর ইসলাম স্বাক্ষরিত এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়। কিশোরগঞ্জ ও ময়মনসিংহের জেলা রেজিস্ট্রারের পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে বিষয়টির স্পষ্ট করা হয়েছে।

পরিপত্রে বলা হয়, দলিল নিবন্ধনের সময় সাব-রেজিস্ট্রারকে সংশ্লিষ্ট জমির সর্বশেষ চূড়ান্ত খতিয়ান বা খতিয়ানের সহিমুহুরী নকল যাচাই করে জমির প্রকৃতি ও বাজারমূল্য নিশ্চিত হতে হবে। একই সঙ্গে দলিলে সরকারি সম্পত্তি অন্তর্ভুক্ত হয়নি—এ বিষয়েও দলিল লেখক ও নিবন্ধন কর্মকর্তাকে নিশ্চিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নিবন্ধন অধিদপ্তর আরও জানায়, The Registration (Amendment) Act, ২০০৪-এর ৫২এ ধারা অনুযায়ী স্থাবর সম্পত্তির দলিল নিবন্ধনের ক্ষেত্রে সর্বশেষ চূড়ান্ত খতিয়ান বা তার সহিমুহুরী নকল যাচাই করে সংরক্ষণ করা বাধ্যতামূলক।

পরিপত্রে উল্লেখ করা হয়, ভূমি উন্নয়ন কর আইন, ২০২৩ অনুযায়ী ভূমির ব্যবহারভিত্তিক শ্রেণি নির্ধারণ করা হয় কেবল ভূমি উন্নয়ন কর (খাজনা) নির্ধারণের উদ্দেশ্যে। ফলে খাজনার রশিদে ‘আবাসিক’, ‘বাণিজ্যিক’ বা ‘শিল্প’ হিসেবে যে শ্রেণি উল্লেখ থাকে, তা দলিল নিবন্ধনের ক্ষেত্রে জমির প্রকৃতি নির্ধারণে প্রযোজ্য নয়।

নিবন্ধন অধিদপ্তরের ব্যাখ্যায় বলা হয়েছে, দলিল রেজিস্ট্রিকালে সম্পত্তির মূল্য নির্ধারণের ক্ষেত্রে সর্বশেষ প্রকাশিত খতিয়ানে উল্লিখিত জমির প্রকৃতিই বিবেচনায় নিতে হবে। খাজনার রশিদে উল্লেখিত শ্রেণির ভিত্তিতে জমির মূল্য নির্ধারণ বা দলিল নিবন্ধনের কোনো সুযোগ নেই।

এ নির্দেশনা বাস্তবায়নের জন্য দেশের সব জেলা রেজিস্ট্রারকে নিজ নিজ জেলার সকল সাব-রেজিস্ট্রারকে বিষয়টি অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ স্পষ্টীকরণের ফলে জমির শ্রেণি নিয়ে বিদ্যমান বিভ্রান্তি দূর হবে এবং দলিল নিবন্ধনের ক্ষেত্রে একই ধরনের নীতি অনুসরণ নিশ্চিত হবে।

জাতীয় এর আরও খবর
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স

ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স

বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল হাসপাতালে ভর্তি

বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল হাসপাতালে ভর্তি

দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী

দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী

বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ: হাইকোর্ট

বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ: হাইকোর্ট

সর্বশেষ সংবাদ
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম
ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম
সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন
সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন
বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল হাসপাতালে ভর্তি
বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল হাসপাতালে ভর্তি
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী
মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স
মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স
মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা
মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা
বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ: হাইকোর্ট
বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ: হাইকোর্ট

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top