logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. বিনোদন
  3. ভাইরাল পোস্টে স্বামীকে নিয়ে যা লিখেছিলেন দীপ্তি চৌধুরী

ভাইরাল পোস্টে স্বামীকে নিয়ে যা লিখেছিলেন দীপ্তি চৌধুরী


প্রকাশিত হয়েছে : ১০ জুন ২০২৬, ২:৫১:২৩

দেশের টেলিভিশন অঙ্গনের আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান টু দ্য পয়েন্ট, স্ট্রেইট কাটসহ বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে যিনি দর্শকের কাছে পরিচিত মুখে পরিণত হয়েছেন।

গেল শুক্রবার (৫ জুন) বিবাহবন্ধনে আবদ্ধ হন এই উপস্থাপিকা। রাজধানীর বাংলামোটরের একটি রেস্টুরেন্টে পারিবারিক আয়োজনে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের খবর প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছেন তিনি।

এই নববধূর স্বামী মুশতাক ইবনে আইয়ুব পেশায় একজন শিক্ষক ও গবেষক। যুক্তরাজ্যে উচ্চশিক্ষা গ্রহণের পর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেছেন তিনি। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

তবে এই দম্পতিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে আগ্রহ দেখা যাচ্ছে, সেখানে আলোচনা-সমালোচনা উভয়ই দিকই পরিলক্ষিত হয়েছে। নেটিজেনদের একাংশ যেমন তাদেরকে জীবনের নতুন অধ্যায়ের জন্য শুভেচ্ছায় ভাসিয়েছেন। তেমনি অন্যদিকে কেউ কেউ দীপ্তির ব্যক্তিগত জীবন, তার ও তার স্বামীর বয়স, পেশাগত পরিচয় এবং তার স্বামীকে ঘিরে নানা ধরনের অযাচিত মন্তব্যেও মুখর হয়েছেন।

নবদম্পতিকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি অনলাইনে ব্যবহারকারীদের একাংশ তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে অহেতূক কৌতূহল ও সমালোচনায় মেতে ওঠেন। তবে এসব কথায় যেন কানই দিচ্ছেন না দীপ্তি। নেতিবাচক কথা নিয়ে এখন পর্যন্ত এই উপস্থাপিকা কোনো প্রতিক্রিয়া তো দেখান-ই নি, বরং জীবনের নতুন অধ্যায়ে স্বামী মুশতাক ইবনে আইয়ুবকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুভূতি প্রকাশ বিশেষভাবে নজর কেড়েছে সবার।

স্বামীর সঙ্গে বিয়ের অনুষ্ঠানের একগুচ্ছ ছবি ফেসবুকে শেয়ার করে দীপ্তি লিখেছেন, ‘যাকে না পাওয়া ছিল একমাত্র আফসোস, আল্লাহ তাকে জীবনসঙ্গী হিসেবে উপহার দিয়েছেন। আল্লাহ মহান! তিনি আমার দেখা সবচেয়ে সুন্দর হৃদয়ের মানুষ। তার প্রতি ভালোবাসার সঙ্গে জড়িয়ে আছে গভীর শ্রদ্ধা। চলুন ভদ্রলোক, আমরা আমাদের এই নতুন যাত্রা শুরু করি।’

দীপ্তির এ পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। নিজ টাইমলাইনে শেয়ারের তিন দিন পর এখন পর্যন্ত পোস্টটিতে রিঅ্যাকশন পড়েছে আড়াই লাখের বেশি এবং মন্তব্য করা হয়েছে ২৫ হাজারের বেশি। পোস্টটি শেয়ার হয়েছে দেড় হাজারের কাছাকাছি।

এর একদিন পর গায়েহলুদ অনুষ্ঠানেরও বেশ কিছু ছবি প্রকাশ করেন দীপ্তি। অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্তের একগুচ্ছ ছবি শেয়ার করে পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘একমুঠো হলুদ, এক আকাশ আনন্দ, আর এক জীবনের অপেক্ষা।’ এ পোস্টটির মন্তব্যের ঘরেও শুভেচ্ছা জানানোর পাশাপাশি তার অনুসারীরা নানা রকম প্রতিক্রিয়া জানান।

এদিকে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে আবারও চিরচেনা পেশাগত ব্যস্ততায় যোগ দিয়েছেন আলোচিত এই উপস্থাপিকা। ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়ের পাশাপাশি পেশাগত ক্ষেত্রে অনুষ্ঠান রেকর্ডিং ও উপস্থাপনায় ফের মনোনিবেশ করেছেন তিনি।

বিনোদন এর আরও খবর
রাজকীয় আদলে গড়া গৌরীর বিয়ের আংটি, নির্মাণে ব্যয় হয়েছে ২৫৬ ঘণ্টা

রাজকীয় আদলে গড়া গৌরীর বিয়ের আংটি, নির্মাণে ব্যয় হয়েছে ২৫৬ ঘণ্টা

ব্রাজিলভক্ত পড়শী নিজের গানে উচ্ছ্বাস প্রকাশ

ব্রাজিলভক্ত পড়শী নিজের গানে উচ্ছ্বাস প্রকাশ

আর্জেন্টাইন ফুটবলারদের অনুকরণে পরীমনির ফুটবলপ্রেম

আর্জেন্টাইন ফুটবলারদের অনুকরণে পরীমনির ফুটবলপ্রেম

চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের আদেশ

চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের আদেশ

সর্বশেষ সংবাদ
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম
ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম
সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন
সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন
বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল হাসপাতালে ভর্তি
বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল হাসপাতালে ভর্তি
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী
মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স
মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স
মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা
মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা
বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ: হাইকোর্ট
বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ: হাইকোর্ট

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top