logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. ইউ কে
  3. লন্ডনে গর্বের এক নতুন অধ্যায় : মেয়র ফরহাদ ও মেয়র লুৎফুর

লন্ডনে গর্বের এক নতুন অধ্যায় : মেয়র ফরহাদ ও মেয়র লুৎফুর

প্রকাশিত হয়েছে : ০৯ মে ২০২৬, ৩:৪২:৩৫

মুহাম্মদ শাহেদ রাহমান, লন্ডন : যুক্তরাজ‍্যের লন্ডনে গর্বের এক নতুন অধ্যায়, ব্রিটিশ রাজনীতির গুরুত্বপূর্ণ দুই কাউন্সিলের নেতৃত্বে এখন দুইজন ব্রিটিশ-বাংলাদেশি মুখ ।

লন্ডনের টাওয়ার হ্যামলেটস ও নিউহ্যাম কাউন্সিলের নির্বাহী মেয়র তথা নেতৃত্বের আসনে বসে আবারও প্রমাণ হলো—পরিশ্রম, সততা আর যোগ্যতা থাকলে প্রবাসের মাটিতেও বাংলাদেশিরা সম্মানের সাথে নিজেদের জায়গা তৈরি করতে পারে।

এ অর্জন শুধু ব্যক্তিগত নয়, পুরো বাঙালি বাংলাদেশি কমিউনিটির জন্য অনুপ্রেরণা ও গর্বের। শুধু তাই নয়লন্ডনের ৫ জন নির্বাহী মেয়রের ২জনই বাঙালি, ব্রিটিশ-বাংলাদেশী এবং সিলেটের কৃতি সন্তান।

পূর্বলন্ডনের টাওয়ার হ্যামলেটস ও নিউহ্যাম বারা কাউন্সিল—পাশাপাশি অবস্থানে থাকা বাংলাদেশী অধ্যুষিত দুটি বারা কাউন্সিল। দুটোর নেতৃত্বেই এখন দুই বৃটিশ বাংলাদেশী।

লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে চতুর্থবারের মতো নির্বাহী মেয়র নির্বাচিত হলেন লুৎফুর রহমান। আর নিউহ্যামে প্রথমবারের মতো নির্বাহী মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন ফরহাদ হোসেন।

ফরহাদ হোসেন ব্রিটেনে প্রথম কোন ব্রিটিশ বাংলাদেশি যিনি মূলধারার রাজনৈতিক দল থেকে মেয়র নির্বাচিত হলেন। তার দল ক্ষমতাসীন লেবার পার্টি। আর লুৎফুর রহমানের দলের নাম এসপায়ার পার্টি।

লন্ডনে মোট বারা কাউন্সিল ৩২টি এর মধ্যে ৫টিতে জনগনের সরাসরি ভোটে মেয়র নির্বাচিত হন। এসব মেয়রদের নির্বাহি ক্ষমতা রয়েছে।

বাকী বারা কাউন্সিলগুলো শিরোমণিয়াল। এই ৫ বারার ২টিতেই নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশী অরিজিন মেয়র।

লন্ডনের টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিল থেকে চতুর্থ বারের মতো জয় পেলেন ব্রিটিশ বাংলাদেশি লুৎফুর রহমান।

নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে ১৬২২৫ ভোট বেশি পেয়েছেন। আসপায়ার পার্টি থেকে লুৎফর রহমান নির্বাচিত হন।

দ্বিতীয় হয়েছেন লেবার পার্টির প্রার্থী সিরাজুল ইসলাম – ভোট ১৯৪৫৪। তৃতীয় গ্রীন পার্টির হিরা খান – ভোট পেয়েছেন ১৯২২৩।

অন‍্যদিকে যুক্তরাজ্যের নিউহাম কাউন্সিলের নির্বাচনে লেবার পার্টির মেয়র প্রার্থী বাংলাদেশি বংশোদ্ভূত ফরহাদ হোসেন জয়ী।

ফরহাদ হোসেন পেয়েছেন ২৫ হাজার ৫৩৮ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ মির্জা পেয়েছেন ২০ হাজার ২৩৪ ভোট।

রাজনীতির পাশাপাশি কমিউনিটির বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন ফরহাদ হোসেন। দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সামাজিক ও জনসেবামূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত থেকে তিনি পরিচিতি অর্জন করেন।

নির্বাচনী প্রচারণায় স্থানীয় সেবা উন্নয়ন, কমিউনিটি সম্প্রীতি এবং তরুণদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পায়।

জয়লাভের পর ফরহাদ হোসেন সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এই বিজয় পুরো কমিউনিটির জন্য গর্বের বিষয়। তিনি সব সম্প্রদায়ের মানুষের জন্য কাজ করার অঙ্গীকার করেন।

প্রবাসী বাংলাদেশিদের অনেকে মনে করছেন, ফরহাদ হোসেনের এই অর্জন যুক্তরাজ্যের রাজনীতিতে নতুন প্রজন্মের বাংলাদেশি বংশোদ্ভূতদের অংশগ্রহণকে আরও উৎসাহিত করবে।

উল্লেখ‍্য গত ৭ মে ২০২৬, বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে যুক্তরাজ‍্যের স্থানীয় কাউন্সিল নির্বাচন। ৮ মে শুক্রবার বিকেলে অন‍্যান‍্য কাউন্সিলের মতো এদুটি কাউন্সিলের ফলাফল ঘোষণা করেন দায়িত্বরত নির্বাচন কমিশনার।

এ পর্যন্ত আমাদের কাছে প্রাপ্ত তথ‍্য অনুযায়ী ব্রিটিশ বাংলাদেশী নির্বাহী মেয়র জয়ী হয়েছেন এ দুজনই। অভিনন্দন তাদের দুজনকেই।

ইউ কে এর আরও খবর
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?

৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?

লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন

লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন

ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম

ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম

সৈয়দুপুর শাম‌সিয়া স‌মি‌তির উ‌দ্যো‌গে যুক্তরাজ্যের ৯ জন বিজয়ী কাউ‌ন্সিলার‌কে সংবর্ধনা প্রদান

সৈয়দুপুর শাম‌সিয়া স‌মি‌তির উ‌দ্যো‌গে যুক্তরাজ্যের ৯ জন বিজয়ী কাউ‌ন্সিলার‌কে সংবর্ধনা প্রদান

সর্বশেষ সংবাদ
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top