logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. ইউ কে
  3. ফলাফলের অপেক্ষা
    লন্ডনের টাওয়ার হ্যামলেটস ও নিউহ্যাম বারায় মেয়র পদ কি বাংলাদেশীদের দখলে?

ফলাফলের অপেক্ষা
লন্ডনের টাওয়ার হ্যামলেটস ও নিউহ্যাম বারায় মেয়র পদ কি বাংলাদেশীদের দখলে?

প্রকাশিত হয়েছে : ০৮ মে ২০২৬, ১২:৩৭:৪৮

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র প্রার্থী লুৎফুর রহমান ও নিউহাম কাউন্সিল মেয়র প্রার্থী ফরহাদ হোসেন    ছবি : সংগৃহীত

লন্ডন প্রতিনিধি : যুক্তরাজ্যজুড়ে অনুষ্ঠিত হয়েছে স্থানীয় সরকার নির্বাচন। রাজধানী লন্ডনের বাঙালি অধ্যুষিত টাওয়ার হামলেটস ও নিউহ্যাম বারায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এ দুটি বারায় মেয়র ও কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন শতাধিক বাংলাদেশি। দুটি বারাতেই মেয়র পদে বিজয়ের দ্বারপ্রান্তে বাঙালিরা। ভোটগ্রহণ শেষ হলেও ফলাফল পেতে অপেক্ষায় রয়েছেন প্রার্থী, ভোটার এবং কর্মী-সমর্থকেরা।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়।

নির্বাচন-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার অনুষ্ঠিত হবে ভোটার ভেরিফিকেশন কার্যক্রম। একই দিনে দুই বারার মেয়র পদের ফলাফল ঘোষণা করা হবে। আর শনিবার কাউন্সিলর পদের ফলাফল প্রকাশ করা হবে।

টাওয়ার হামলেটসে এবার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান মেয়র লুৎফুর রহমান (অ্যাসপায়ার), সিরাজুল ইসলাম (লেবার পার্টি), ডমিনিক নোলান (কনজারভেটিভ পার্টি), মোহাম্মদ আবদুল হান্নান (লিবারেল ডেমোক্র্যাটস), হিরা খান আদেওগুন (গ্রিন পার্টি), জামি আলী (টাওয়ার হামলেটস ইন্ডিপেনডেন্টস), জন জেরাল্ড বুলার্ড (রিফর্ম ইউকে), হুগো পিয়েরে (ট্রেড ইউনিয়নিস্ট অ্যান্ড সোশ্যালিস্ট কোয়ালিশন) এবং টেরেন্স ম্যাকগ্রেনেরা (স্বতন্ত্র)।

অন্যদিকে, নিউহ্যামে মেয়র পদে লড়ছেন ফরহাদ হোসেন (লেবার পার্টি), টেরি ব্লোর (কনজারভেটিভ পার্টি), আরিক চৌধুরী (গ্রিন পার্টি), মেহমুদ মির্জা (নিউহ্যাম ইন্ডিপেনডেন্টস), লরা উইলোবি (লিবারেল ডেমোক্র্যাটস), ভারত স্বামী (ক্রিশ্চিয়ান পিপলস অ্যালায়েন্স), ক্লাইভ ফার্নেস (রিফর্ম ইউকে) এবং কামরান মালিক (কমিউনিটিজ ইউনাইটেড পার্টি)।

দুই বারাতেই এবারের নির্বাচনী প্রচারণায় আবাসন-সংকট, কাউন্সিল ট্যাক্স, স্থানীয় সেবা, নিরাপত্তা এবং কমিউনিটি প্রতিনিধিত্বের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। বিশেষ করে টাওয়ার হামলেটসে অ্যাসপায়ার ও লেবার পার্টির মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা স্থানীয় রাজনীতিতে বাড়তি উত্তেজনা তৈরি করেছে।

অন্যদিকে, নিউহ্যামে লেবার পার্টির প্রার্থী বাংলাদেশী ফরহাদ হোসেন বিজয়ী হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তাঁকে ঘিরে বাঙালি কমিউনিটি ঐক্যবদ্ধভাবে কাজ করেছেন। ফলে পূর্বের মতো এ বারাতে লেবার পার্টি তাদের প্রভাব ধরে রাখতে যাচ্ছে।

এ ছাড়া, এই দুই বারা ছাড়াও যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে বিভিন্ন বারা থেকে মেয়র ও কাউন্সিলর পদে কয়েক শতাধিক বাঙালি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উল্লেখ্য, টাওয়ার হামলেটসে ২০টি ওয়ার্ডে ৪৫টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ১২১ জন বাংলাদেশি এবং নিউহ্যামে ২৪টি ওয়ার্ডে ৬৬টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৮৭ জন বাংলাদেশি প্রার্থী।

ইউ কে এর আরও খবর
পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ব্যক্তিগত করের তথ্য প্রকাশ করবেন ব্রিটেনের রাজা চার্লস

ব্যক্তিগত করের তথ্য প্রকাশ করবেন ব্রিটেনের রাজা চার্লস

লন্ডনে আগামী ২৭-২৮ জুন বাংলাদেশ বইমেলা অনুষ্ঠিত হবে

লন্ডনে আগামী ২৭-২৮ জুন বাংলাদেশ বইমেলা অনুষ্ঠিত হবে

সন্তানদের নিয়ে যুক্তরাজ্যে ফিরছেন হ্যারি-মেগান, রাজকীয় বাসভবনে থাকার আমন্ত্রণ

সন্তানদের নিয়ে যুক্তরাজ্যে ফিরছেন হ্যারি-মেগান, রাজকীয় বাসভবনে থাকার আমন্ত্রণ

সর্বশেষ সংবাদ
রাজধানীতে ফ্ল্যাটে পড়ে ছিল নারী চিকিৎসকের মরদেহ
রাজধানীতে ফ্ল্যাটে পড়ে ছিল নারী চিকিৎসকের মরদেহ
ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু
ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু
নিলামে উঠছে ম্যারাডোনার ‘হাত দিয়ে গোল’ দেওয়া সেই ঐতিহাসিক বল
নিলামে উঠছে ম্যারাডোনার ‘হাত দিয়ে গোল’ দেওয়া সেই ঐতিহাসিক বল
শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১৩ সদস্যের কমিটি
শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১৩ সদস্যের কমিটি
গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকের পাশে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকের পাশে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
শ্রীমঙ্গলে পুশইন ঠেকাতে সভা, বিজিবি টহল জোরদার
শ্রীমঙ্গলে পুশইন ঠেকাতে সভা, বিজিবি টহল জোরদার
বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা
বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা
বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের
বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের
বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর
বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর
গ্রেনেড হামলা ও হত্যাচেষ্টার মামলায় খালাস পেলেন আরিফ-বাবর-গউছ
গ্রেনেড হামলা ও হত্যাচেষ্টার মামলায় খালাস পেলেন আরিফ-বাবর-গউছ
পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক
পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক
বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর
‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’
‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top