logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. ইউ কে
  3. গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকের নতুন কমিটির অভিষেক ও অ্যাওয়ার্ড প্রদান সম্পন্ন

গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকের নতুন কমিটির অভিষেক ও অ্যাওয়ার্ড প্রদান সম্পন্ন

প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ ২০২৬, ৩:২৬:৪৯

লন্ডন প্রতিনিধি : লন্ডনে গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটির অভিষেক, গোলাপগঞ্জ এক্সিল্যান্স অ্যাওয়ার্ড ২০২৬ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে।

রোববার (২৯ মার্চ) পূর্ব লন্ডনের লন্ডন এন্টারপ্রাইজ একাডেমীর অডিটিউরিয়ামে ব্রিটিশ পার্লামেন্টের বাঙালি এমপি, শিক্ষক, সাংবাদিক, গবেষক, রাজনীতিবিদ, সংস্কৃতিকর্মী ও কমিউনিটির বিশিষ্টজনের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই ঝাঁকজমকপূর্ন অনুষ্ঠান ।

সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ তামজিদ কাদির। দুই পর্বে অনুষ্ঠিত অনুষ্ঠানের প্রথমেই নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার আব্দুল মুনিম জাহেদী ক্যারল। নির্বাচন কমিশনার সায়াদ আহমেদ সাদের পরিচালনায় বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার সেলিম উদ্দিন চাকলাদার, নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ দিলওয়ার হোসেন, সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ জোয়ারদার, কোষাধ্যক্ষ কাওসার আহমেদ জগলু সহ ইসি ও বোর্ড অফ ডাইরেক্টরের ৪১ জন সদস্যকে ফুল দিয়ে বরণ করেন নির্বাচন কমিশনারবৃন্দ।

দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত গোলাপগঞ্জ এক্সিল্যান্স অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের নব নির্বাচিত কমিটির সভাপতি মোঃ দিলওয়ার হোসেন।
সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ জোয়ারদারের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে কমিউনিটিতে অনবদ্য অবদান, মানবিক কল্যাণে কাজ করার স্বীকৃতিস্বরূপ সালেহ আহমদ খাঁন (সফল ব্যবসায়ী), হারুন মিয়া (উদ্যোক্তা ও সমাজসেবক) ও
অরিন বেগম (আইনজীবী) কে মানবকল্যাণে তাঁদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ গোলাপগঞ্জ এক্সিল্যান্স অ্যাওয়ার্ড-২০২৬ এ ভূষিত করা হয়।

এ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্য (পপলার লাইমহাউজ আসনের এমপি) আফসানা বেগম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- লন্ডন বারা অফ টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের বিরুধীদলের নেতা কাউন্সিলর সিরাজুল ইসলাম, কাউন্সিলর আব্দুল আজিজ ত্বকি, সাবেক স্পিকার আহবাব হোসেন, বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান, লেখক গবেষক ফারুক আহমেদ, বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি মুহিব উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাষ্ট ইউকে’র সাবেক সভাপতি আলতাফ হোসেন বাইছ, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে’র সভাপতি এমদাদ হোসেন টিপু, সাধারণ সম্পাদক মাসুক আহমেদ, সমাজসেবক নজরুল ইসলাম, আবজল হোসেন, যুক্তরাজ্য জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি ড. শাহনুর খান, বিশিষ্ট ব্যবসায়ী ফারুক আহমেদ , ইউকে বাংলা রিপোর্টারস ইউনিটির সভাপতি ও সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান, রিপোর্টারস ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বাছির, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সহ সাধারণ সম্পাদক আব্দুল কাদির চৌধুরী মুরাদ, যুক্তরাজ্য অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ড. আজিজুল আম্বিয়া, গ্রান্ড রসাই কেটারিং ও রেস্টুরেন্টের পরিচালক সাহেদ আহমদ, বাঘা ইউনিয়ন ডেভলপমেন্ট এসোসিয়েশন ইউকে’র সভাপতি আবুল ফয়েজ, লক্ষণাবন্দ ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সভাপতি আব্দুল কাদির ও সমাজসেবক সেবক লুৎফুর রহমান সায়াদ প্রমুখ।

আরো বক্তব্য রাখেন- যুক্তরাজ্য জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুল হক জিলু, গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাষ্ট ইউকে’র সাবেক সভাপতি ইসবাহ উদ্দিন, আফসার হোসেন এনাম, সাবেক সাধারণ সম্পাদক গৌছ উদ্দিন, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে’র সাবেক সভাপতি ফেরদৌস আলম, প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাষ্ট ইউকে’র সাবেক কোষাধ্যক্ষ জবরুল ইসলাম লনী, সংগঠনের সহ সভাপতি হেলাল উদ্দিন, আব্দুল আহাদ কয়েছ, দিদার আহমদ চৌধুরী , হুমায়ূন কবির চৌধুরী, ফখরুল ইসলাম ও প্রচার-প্রকাশনা সম্পাদক আব্দুল হামিদ প্রমুখ।

উপস্থিত ছিলেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি অধ্যাপক সাজিদুর রহমান, সহ সভাপতি ইমদাদুন খানম, সাহেদা রহমান, এসকেএম আশরাফুল হুদা, কোষাধ্যক্ষ মির্জা আবুল কাশেম, সহ সাধারণ সম্পাদক এ আর অলি, সদস্য দিপা মনি, কাউন্সিলর পদপ্রার্থী সাদ চৌধুরী, নাজমা রহমান, তারিক খাঁন, শাহ সোহেল আমিন, দিলওয়ার হোসেন, মারুফ আহমেদ, আব্দুস শুকুর প্রমুখ।

অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা আবু তাহের সদ্য এমবিই খেতাবে ভূষিত হওয়ায় ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠান শেষে সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক আলম চৌধুরীর সঞ্চালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন শিল্পি বন্যা তালুকদার।

ইউ কে এর আরও খবর
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত

সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত

ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান

ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান

যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া

যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া

প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়

প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়

সর্বশেষ সংবাদ

এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top