ব্রিটিশ- বাংলাদেশী সাংবাদিক আব্দুল করিম গনি দেশে এসেছেন
প্রকাশিত হয়েছে : ২৩ মার্চ ২০২৬, ৪:০৬:৫৯

স্টাফ রিপোর্টার : ব্রিটিশ- বাংলাদেশী হুজহু, বাংলা মিরর ও অনলাইন পোর্টাল সিলেট মিরর সম্পাদক জনাব আব্দুল করিম গনি সংক্ষিপ্ত সফরে দেশে এসেছেন।
তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের সরাসরি একটি ফ্লাইটে আজ সোমবার সকাল ১০টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন।

এ সময় বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তাঁকে অভ্যর্থনা জানান সিলেট প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সদস্য, দৈনিক সিলেটের ডাক-এর সাব-এডিটর আনাস হাবিব কলিন্স ও দৈনিক সিলেটের ডাক-এর সাব- এডিটর, বাংলা মিরর ইউ.কে’র সিলেট প্রতিনিধি ও সিলেট মিরর ডটকম- এর নির্বাহী সম্পাদক এনামুল হক রেনু, সালমান হোসেন প্রমুখ।

জানা গেছে, তিনি প্রায় একমাস দেশে অবস্থানকালে বিভিন্ন জাতীয় ও স্থানীয় সংবাদপত্র এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাত ও সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করবেন।




