logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. শীর্ষ সংবাদ
3. পরিস্থিতি খারাপ হলে প্রবাসীদের দেশে ফেরানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

পরিস্থিতি খারাপ হলে প্রবাসীদের দেশে ফেরানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

প্রকাশিত হয়েছে : ০৮ মার্চ ২০২৬, ৯:০৭:৫০

সিলেট ব্যুরো : মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সেখানে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা ও দেশের রেমিট্যান্স প্রবাহ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

তিনি বলেছেন, যুদ্ধ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে এর প্রভাব রেমিট্যান্সে পড়তে পারে। প্রবাসী শ্রমিকদের স্বাভাবিক কর্মপরিবেশ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে পরিস্থিতি আরও খারাপ হলে মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের দেশে ফিরিয়ে আনার পরিকল্পনাও সরকারের রয়েছে।

রোববার দুপুরে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরিফুল হক চৌধুরী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক বাংলাদেশি শ্রমিক কাজে যেতে পারছেন না এবং বিভিন্ন স্থানে তাদের মধ্যে অনিশ্চয়তা ও আতঙ্ক কাজ করছে। এ পরিস্থিতিতে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রথম দায়িত্ব।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি নাগরিকদের নিরাপদ রাখতে সরকার সব ধরনের উদ্যোগ নিয়েছে এবং সংশ্লিষ্ট দূতাবাসগুলোর মাধ্যমে তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। প্রবাসী শ্রমিকদের প্রয়োজনীয় সহায়তা দিতে সরকার বিভিন্ন ধরনের সহায়তা কার্যক্রম চালু করেছে। কেউ আহত হলে তাকে দ্রুত চিকিৎসা সহায়তা দেওয়া, প্রয়োজন হলে খাদ্য ও বাসস্থানের ব্যবস্থা করা এবং অন্যান্য জরুরি সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী আরও বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি পর্যবেক্ষণ কেন্দ্র গঠন করা হয়েছে। এই কেন্দ্রের মাধ্যমে প্রতিদিন মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

প্রবাসে বাংলাদেশের জন্য বন্ধ হয়ে যাওয়া শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে মন্ত্রী বলেন, যেসব শ্রমবাজার বিভিন্ন কারণে বন্ধ হয়ে গেছে সেগুলো পুনরায় চালুর জন্য সরকার কাজ করছে। তবে বর্তমান যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যে তা দ্রুত সম্ভব হচ্ছে না। তাই বিকল্প হিসেবে পূর্ব এশিয়াসহ অন্যান্য অঞ্চলে নতুন শ্রমবাজার খোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। রমজান মাস ও চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এ কার্যক্রম কিছুটা ধীরগতিতে চলছে। তবে আগামী মাস থেকে এতে গতি আসবে বলে আশা করা হচ্ছে।

এর আগে আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য দিতে গিয়ে মন্ত্রী সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সরকারি সম্পদ বিশেষ করে বালু ও পাথর লুটপাট বন্ধ করা এবং পরিবেশ রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশনা দেন। তিনি বলেন, অপরাধীদের কোনো দল নেই এবং কেউ যদি ক্ষমতাসীন দলের সদস্যও হন, অপরাধ করলে তার বিরুদ্ধে সমানভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সভায় সিলেট জেলার বিভিন্ন সমস্যা, বিশেষ করে ছিনতাই ও কিশোর অপরাধ বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়। সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এমরান আহমদ চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শীর্ষ সংবাদ এর আরও খবর
সিসিক আয়োজিত নাগরিক সংবর্ধনা
ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়া এখন সরকারের বড় দায়িত্ব : রাষ্ট্রপতি

সিসিক আয়োজিত নাগরিক সংবর্ধনা
ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়া এখন সরকারের বড় দায়িত্ব : রাষ্ট্রপতি

৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?

৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?

প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী

৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

সর্বশেষ সংবাদ
সিসিক আয়োজিত নাগরিক সংবর্ধনা
ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়া এখন সরকারের বড় দায়িত্ব : রাষ্ট্রপতি
সিসিক আয়োজিত নাগরিক সংবর্ধনা
ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়া এখন সরকারের বড় দায়িত্ব : রাষ্ট্রপতি
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top