logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. বিশ্বের ‘সবচেয়ে দীর্ঘ’ টানেল চালু করল চীন

বিশ্বের ‘সবচেয়ে দীর্ঘ’ টানেল চালু করল চীন

প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০২৫, ৩:১৬:৪৫

আন্তর্জাতিক ডেস্ক : চীনের শিনজিয়াং প্রদেশে শুক্রবার যান চলাচলের জন্য ২২ দশমিক ১৩ কিলোমিটার দীর্ঘ একটি টানেল উন্মুক্ত করা হয়ছে। এটিকে বিশ্বের সবচেয়ে দীর্ঘ টানেল বলে দাবি করেছে বেইজিং।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, উত্তর-পশ্চিম চীনের শিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের মধ্য তিয়ানশান পর্বতমালা ভেদ করে নির্মিত তিয়ানশান শেংলি টানেলটি কয়েক ঘণ্টার ঝুঁকিপূর্ণ পাহাড়ি যাত্রাকে কমিয়ে মাত্র ২০ মিনিটে এনেছে।

চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানির চেয়ারম্যান সং হাইলিয়াং জানান, এই টানেলটি দুটি বিশ্বরেকর্ড স্থাপন করেছে।

তিনি বলেন, এটি বিশ্বের সবচেয়ে দীর্ঘ এক্সপ্রেসওয়ে টানেল এবং একই সঙ্গে এটি মহাসড়ক সুড়ঙ্গগুলোর মধ্যে সবচেয়ে গভীর উল্লম্ব শাফটের অধিকারী।’

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, এই টানেলটি জি০৭১১ উরুমকি–ইউলি এক্সপ্রেসওয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা শুক্রবারই আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে।

এই এক্সপ্রেসওয়েটি উত্তর ও দক্ষিণ শিনজিয়াংয়ের শহরাঞ্চলগুলোকে সংযুক্তকারী একটি প্রধান পরিবহন করিডর হিসেবে কাজ করবে।

প্রায় ২ হাজার ৫০০ কিলোমিটার দীর্ঘ তিয়ানশান পর্বতমালা শিনজিয়াংয়ের মধ্যভাগজুড়ে বিস্তৃত, যা উত্তরের সবচেয়ে বড় শহর ও প্রাদেশিক রাজধানী উরুমকিকে দক্ষিণের সবচেয়ে বড় শহর কোরলার সঙ্গে আলাদা করে রেখেছে।

এক্সপ্রেসওয়েটি চালু হওয়ার ফলে উরুমকি ও কোরলার মধ্যকার যাত্রার সময় প্রায় সাত ঘণ্টা থেকে কমে প্রায় তিন ঘণ্টায় নেমে এসেছে।

পাঁচ বছর ধরে নির্মিত এই এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য ৩২৪ দশমিক ৭ কিলোমিটার। এটি নির্মাণে খরচ হয়েছে ৪৬ দশমিক ৭ বিলিয়ন ইউয়ান (প্রায় ৬ দশমিক ৬৩ বিলিয়ন মার্কিন ডলার)।

আন্তর্জাতিক এর আরও খবর
দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া, বিদ্যুৎবিচ্ছিন্ন ৩৮ হাজার ঘরবাড়ি

দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া, বিদ্যুৎবিচ্ছিন্ন ৩৮ হাজার ঘরবাড়ি

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড

ক্ষমা চাইলেন নেতানিয়াহু

ক্ষমা চাইলেন নেতানিয়াহু

সর্বশেষ সংবাদ
এফআইভিডিবি’র সাথে ৯নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা
এফআইভিডিবি’র সাথে ৯নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা
নির্বাচন বানচালে সীমান্তের ওপারে ষড়যন্ত্র হচ্ছে: আদিলুর রহমান
নির্বাচন বানচালে সীমান্তের ওপারে ষড়যন্ত্র হচ্ছে: আদিলুর রহমান
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ২০
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ২০
দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া, বিদ্যুৎবিচ্ছিন্ন ৩৮ হাজার ঘরবাড়ি
দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া, বিদ্যুৎবিচ্ছিন্ন ৩৮ হাজার ঘরবাড়ি
তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা
তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা
দল-মত নির্বিশেষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইলেন জামায়াত আমির
দল-মত নির্বিশেষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইলেন জামায়াত আমির
বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান
দৈনন্দিন খাদ্যে গরুর মাংস; কতটুকু খাওয়া নিরাপদ?
দৈনন্দিন খাদ্যে গরুর মাংস; কতটুকু খাওয়া নিরাপদ?
তীব্র তুষার ঝড়ে স্থবির যুক্তরাজ্য
তীব্র তুষার ঝড়ে স্থবির যুক্তরাজ্য
হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০
হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০
ব্যালট পেপার পরিবহণে বিশেষ নিরাপত্তা পরিকল্পনার নির্দেশ ইসির
ব্যালট পেপার পরিবহণে বিশেষ নিরাপত্তা পরিকল্পনার নির্দেশ ইসির
<span style='color:#ff0000;font-size:16px;'>খালেদা জিয়ার সাক্ষাৎকার নিয়ে আসিফ নজরুল</span> <br> সাইফুর রহমান বললেন, ‘এটা কি ধরনের প্রশ্ন করলেন’
খালেদা জিয়ার সাক্ষাৎকার নিয়ে আসিফ নজরুল
সাইফুর রহমান বললেন, ‘এটা কি ধরনের প্রশ্ন করলেন’
সিলেট সীমান্তে ধরা পড়লো কোটি টাকার পণ্য
সিলেট সীমান্তে ধরা পড়লো কোটি টাকার পণ্য
সিলেটসহ সারা দেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা
সিলেটসহ সারা দেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top