logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. খেলা
  3. নতুন ‍টুর্নামেন্ট আয়োজন করবে বিসিবি

নতুন ‍টুর্নামেন্ট আয়োজন করবে বিসিবি


প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০২৫, ২:৩৪:৫৭

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এমন ক্রিকেটারদের জন্য নতুন একটি টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নিয়েছে, যারা বছরে খুব কম ম্যাচ খেলার সুযোগ পান এবং নিয়মিত অনুশীলন করলেও আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে প্রস্তুত করে তুলতে পারছেন না। বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের ক্রিকেটারদের জন্য আলাদা টুর্নামেন্ট আয়োজন করা হলেও বাংলাদেশে এবারই প্রথম এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ভারতে এইচপি বা ‘এ’ দলের বাইরে অনূর্ধ্ব-২৩ রাজ্য ট্রফি ও অনূর্ধ্ব-১৯ ওয়ানডে চ্যালেঞ্জার ট্রফির আয়োজন করা হয়। অস্ট্রেলিয়ায় রয়েছে অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্ট।

সেই ধারাবাহিকতায় বাংলাদেশও তরুণ ক্রিকেটারদের সুযোগ দিতে চালু করতে যাচ্ছে ‘রাইজিং স্টার্স অনূর্ধ্ব-২৩’ টুর্নামেন্ট। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) আদলে চারটি আঞ্চলিক দল নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিসিবির পরিচালক আমজাদ হোসেন গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিসিবির মিডিয়া কমিটির সদস্য আমজাদ হোসেন গত বুধবার বোর্ড সভা শেষে জানান, অনূর্ধ্ব-১৯ পর্যায়ের পর বয়সভিত্তিক নির্দিষ্ট কোনো টুর্নামেন্ট না থাকায় এই নতুন প্রতিযোগিতা চালু করা হচ্ছে। তিনি বলেন, বিসিএলের কাঠামো অনুসরণ করে অনূর্ধ্ব-২৩ ক্রিকেটারদের নিয়ে এই টুর্নামেন্ট হবে এবং আগামী ফেব্রুয়ারিতে আয়োজনের পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে চট্টগ্রামের দুটি স্টেডিয়ামে ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে, আর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকায়।

আগামী ফেব্রুয়ারিতে চট্টগ্রামের দুটি ভেন্যুতে শুরু হবে রাইজিং স্টার্স অনূর্ধ্ব-২৩ লিগ। এই টুর্নামেন্টের মাধ্যমে অনূর্ধ্ব-১৯ থেকে অনূর্ধ্ব-২৩ পর্যায়ের প্রায় ৬০ জন ক্রিকেটারের একটি পুল গড়ে তুলতে চায় বিসিবি। গ্রুপ পর্বের ম্যাচগুলো চট্টগ্রামে হলেও শিরোপা নির্ধারণী ম্যাচ হবে ঢাকায়।

এদিকে একই সময়ে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ, যা শুরু হবে ৭ ফেব্রুয়ারি এবং চলবে ৮ মার্চ পর্যন্ত। এই টুর্নামেন্টে ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডস, নামিবিয়া ও যুক্তরাষ্ট্র। ‘বি’ গ্রুপে স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে খেলবে অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও ওমান। আর ‘ডি’ গ্রুপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বে নিউজিল্যান্ড, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও কানাডা।

খেলা এর আরও খবর
ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন লঙ্কান ক্রিকেটার

ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন লঙ্কান ক্রিকেটার

বিপিএলের ২ ম্যাচ বাতিল

বিপিএলের ২ ম্যাচ বাতিল

মাঠে হার্ট অ্যাটাকে মারা গেলেন ঢাকার সহকারী কোচ

মাঠে হার্ট অ্যাটাকে মারা গেলেন ঢাকার সহকারী কোচ

সর্বশেষ সংবাদ
এফআইভিডিবি’র সাথে ৯নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা
এফআইভিডিবি’র সাথে ৯নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা
নির্বাচন বানচালে সীমান্তের ওপারে ষড়যন্ত্র হচ্ছে: আদিলুর রহমান
নির্বাচন বানচালে সীমান্তের ওপারে ষড়যন্ত্র হচ্ছে: আদিলুর রহমান
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ২০
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ২০
দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া, বিদ্যুৎবিচ্ছিন্ন ৩৮ হাজার ঘরবাড়ি
দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া, বিদ্যুৎবিচ্ছিন্ন ৩৮ হাজার ঘরবাড়ি
তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা
তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা
দল-মত নির্বিশেষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইলেন জামায়াত আমির
দল-মত নির্বিশেষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইলেন জামায়াত আমির
বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান
দৈনন্দিন খাদ্যে গরুর মাংস; কতটুকু খাওয়া নিরাপদ?
দৈনন্দিন খাদ্যে গরুর মাংস; কতটুকু খাওয়া নিরাপদ?
তীব্র তুষার ঝড়ে স্থবির যুক্তরাজ্য
তীব্র তুষার ঝড়ে স্থবির যুক্তরাজ্য
হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০
হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০
ব্যালট পেপার পরিবহণে বিশেষ নিরাপত্তা পরিকল্পনার নির্দেশ ইসির
ব্যালট পেপার পরিবহণে বিশেষ নিরাপত্তা পরিকল্পনার নির্দেশ ইসির
<span style='color:#ff0000;font-size:16px;'>খালেদা জিয়ার সাক্ষাৎকার নিয়ে আসিফ নজরুল</span> <br> সাইফুর রহমান বললেন, ‘এটা কি ধরনের প্রশ্ন করলেন’
খালেদা জিয়ার সাক্ষাৎকার নিয়ে আসিফ নজরুল
সাইফুর রহমান বললেন, ‘এটা কি ধরনের প্রশ্ন করলেন’
সিলেট সীমান্তে ধরা পড়লো কোটি টাকার পণ্য
সিলেট সীমান্তে ধরা পড়লো কোটি টাকার পণ্য
সিলেটসহ সারা দেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা
সিলেটসহ সারা দেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top