logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. সারাদেশ
  3. বিপৎসীমার ১৫ সেন্টিমিটার উপরে তিস্তার পানি

বিপৎসীমার ১৫ সেন্টিমিটার উপরে তিস্তার পানি

প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০২৫, ৬:৪৫:০৫

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : টানা কয়েক দিনের ভারি বর্ষণ, পাহাড়ি ঢল ও ভারতের গজলডোবা থেকে পানি ছাড়ার ফলে বাংলাদেশ অংশে তিস্তা নদীর পানি আরও ফুলে উঠেছে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ৩টায় বিপৎসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে দুপুর ১২টায় ১৮ সেন্টিমটার উপর দিয়ে প্রবাহিত হয়। সকাল ৬টায় উত্তরাঞ্চলের নীলফামারীর ডালিয়া পয়েন্টে বিপৎসীমার (৫২.১৫) ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।

বুধবার সকালে বিপৎসীমা অতিক্রম করে পানি ৭ সেন্টিমিটার উপরে উঠেছিল, পরে তা নেমে আসে ৪ সেন্টিমিটারে। তবে রাতের বৃষ্টি ও উজানের ঢলে বৃহস্পতিবার তা বেড়ে ১৮ সেন্টিমিটার উপরে পৌঁছায়। পানির প্রবাহ নিয়ন্ত্রণ করতে তিস্তা ব্যারেজের নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্টে ৪৪টি স্লুইচগেট খুলে দেওয়া হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, পানি বৃদ্ধি অব্যাহত থাকায় এলাকাগুলো প্লাবিত হচ্ছে।

এদিকে তিস্তার পানি বৃদ্ধির ফলে নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম জেলার বিভিন্ন এলাকার নিম্নাঞ্চলের বসতবাড়ি, ফসলি জমি তলিয়ে গেছে।

সূত্রমতে, ভারতের গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে প্রায় ৪ হাজার কিউসেক পানি ছাড়া হয়। পানি ছাড়া অব্যাহত থাকলে তিস্তার বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়ে ভয়াবহ অবস্থা হতে পারে।

পূর্ব ছাতনাই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাফিজুর রহমান বলেন, তিস্তা অববাহিকার সবচেয়ে বড় চর গ্রাম ঝাড়সিংশ্বর। চর এলাকায় বন্যার পানি ঢুকে পড়ায় ফসলি জমি তলিয়ে গেছে। পরিস্থিতি ধীরে ধীরে ভয়াবহ হচ্ছে। এলাকার দেড় হাজার পরিবার বন্যাকবলিত বলে জানান তিনি।

টেপাখড়িবাড়ি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন জানান, তিস্তার পানি বেড়েছে। নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।

সারাদেশ এর আরও খবর
সাড়ে ৬ লাখে বিক্রি হলো বাজার কাঁপানো ‘নেতানিয়াহু’

সাড়ে ৬ লাখে বিক্রি হলো বাজার কাঁপানো ‘নেতানিয়াহু’

কুরবানির হাট কাঁপাবে যশোরের ‘বিসিএস ক্যাডার’

কুরবানির হাট কাঁপাবে যশোরের ‘বিসিএস ক্যাডার’

কাপাসিয়ায় হত্যার শিকার ৫ জনের দাফন সম্পন্ন

কাপাসিয়ায় হত্যার শিকার ৫ জনের দাফন সম্পন্ন

পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশুকে হত্যা

পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশুকে হত্যা

সর্বশেষ সংবাদ
কওমি মাদ্রাসার চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ বাণিজ্যমন্ত্রীর
কওমি মাদ্রাসার চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ বাণিজ্যমন্ত্রীর
সাড়ে ৬ লাখে বিক্রি হলো বাজার কাঁপানো ‘নেতানিয়াহু’
সাড়ে ৬ লাখে বিক্রি হলো বাজার কাঁপানো ‘নেতানিয়াহু’
বিছানাকান্দিতে গোসলে নেমে শাবিপ্রবির শিক্ষার্থী নিখোঁজ
বিছানাকান্দিতে গোসলে নেমে শাবিপ্রবির শিক্ষার্থী নিখোঁজ
সুনামগঞ্জে তিন স্কুলে গিয়ে কোনো শিক্ষকের দেখা পেলেন না এমপি কামরুল
সুনামগঞ্জে তিন স্কুলে গিয়ে কোনো শিক্ষকের দেখা পেলেন না এমপি কামরুল
বজ্রপাতের শব্দে নদীতে পড়ে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার
বজ্রপাতের শব্দে নদীতে পড়ে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার
চীন ছাড়লেন ট্রাম্প, কী পেলেন কী দিলেন
চীন ছাড়লেন ট্রাম্প, কী পেলেন কী দিলেন
‘দ্য ব্যাটম্যান ২’ সিনেমায় যোগ দিচ্ছেন ‘ব্ল্যাক উইডো’ খ্যাত স্কারলেট
‘দ্য ব্যাটম্যান ২’ সিনেমায় যোগ দিচ্ছেন ‘ব্ল্যাক উইডো’ খ্যাত স্কারলেট
কুরবানির হাট কাঁপাবে যশোরের ‘বিসিএস ক্যাডার’
কুরবানির হাট কাঁপাবে যশোরের ‘বিসিএস ক্যাডার’
নারীদের হাড় দুর্বল হওয়ার বয়স, কারণ ও প্রতিকার কী
নারীদের হাড় দুর্বল হওয়ার বয়স, কারণ ও প্রতিকার কী
মধ্যপ্রদেশে ভোজশালা মন্দির–কামাল মাওলানা মসজিদ কমপ্লেক্সকে মন্দির ঘোষণা
মধ্যপ্রদেশে ভোজশালা মন্দির–কামাল মাওলানা মসজিদ কমপ্লেক্সকে মন্দির ঘোষণা
<span style='color:#ff0000;font-size:16px;'>হামের চেয়ে নিউমোনিয়ায় মৃত্যু বেশি</span> <br> হামে আক্রান্ত ৯৫ শতাংশ শিশু সুস্থ হয়ে উঠছে
হামের চেয়ে নিউমোনিয়ায় মৃত্যু বেশি
হামে আক্রান্ত ৯৫ শতাংশ শিশু সুস্থ হয়ে উঠছে
প্রধানমন্ত্রীকে নিয়ে রেজা কিবরিয়ার নামে বিকৃত বক্তব্য প্রচার, যা জানা গেল
প্রধানমন্ত্রীকে নিয়ে রেজা কিবরিয়ার নামে বিকৃত বক্তব্য প্রচার, যা জানা গেল
ইনজুরি কাটিয়ে সিলেট টেস্টে ফিরবেন বাবর, আশাবাদী সরফরাজ
ইনজুরি কাটিয়ে সিলেট টেস্টে ফিরবেন বাবর, আশাবাদী সরফরাজ
ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি চুক্তি সই করল বাংলাদেশ
ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি চুক্তি সই করল বাংলাদেশ
এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন মোনামি
এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন মোনামি

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top