logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. বিনোদন
  3. স্বামীর সিদ্ধান্তে খুলে নেওয়া হতে পারে তানিন সুবাহর লাইফ সাপোর্ট

স্বামীর সিদ্ধান্তে খুলে নেওয়া হতে পারে তানিন সুবাহর লাইফ সাপোর্ট

প্রকাশিত হয়েছে : ০৯ জুন ২০২৫, ৮:৪১:৪৪

প্রায় এক সপ্তাহ ধরে লাইফ সাপোর্টে রয়েছেন চিত্রনায়িকা তানিন সুবহা। রোববার সন্ধ্যায় তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লেও পরিবার জানিয়েছে, এখনো তিনি জীবিত আছেন, তবে অবস্থার কোনো উন্নতি হয়নি। চিকিৎসকেরা জানিয়েছেন, যে কোনো সময় তার লাইফ সাপোর্ট খুলে নেওয়া হতে পারে।

চিকিৎসকদের মতে, সুবহার হৃদ্‌যন্ত্র কিছুটা সচল থাকলেও তার মস্তিষ্ক আর কাজ করছে না। ইতোমধ্যে তাকে ক্লিনিক্যালি ডেড ঘোষণা করা হয়েছে। তবে এখনো লাইফ সাপোর্ট চালু রয়েছে, কারণ পরিবারের সদস্যরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছেন।

সোমবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন সুবহার ছোট ভাই ইনজামুল রামিম। তিনি বলেন, , ‘ডাক্তাররা জানিয়েছেন, তাদের আর কিছুই করার নেই। আল্লাহ ছাড়া এখান থেকে আর ফেরানো যাবে না। গতকাল থেকেই আপুর ব্রেন কাজ করছে না, মেশিনের মাধ্যমে শুধু হার্ট সচল আছে। ডাক্তাররা লাইফ সাপোর্ট খুলে ফেলার কথা বলেছেন, তবে আম্মু অনুমতি দেননি এখনো। দুলাভাইয়ের সিদ্ধান্তের ওপর সবকিছু নির্ভর করছে। আমার বোনের জন্য সবার কাছে দোয়া চাই।’

তানিন সুবহার স্বামী একজন পেশাদার বৈমানিক। পরিবার জানায়, লাইফ সাপোর্ট বন্ধ করার ব্যাপারে তার অনুমতি ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।

জানা গেছে, ২ জুন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিন সুবহা। প্রথমে আফতাবনগরের একটি ক্লিনিকে চিকিৎসা নেওয়ার পর বাসায় ফেরেন। তবে সন্ধ্যায় আবার গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে বনশ্রীর একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে বর্তমানে তিনি লাইফ সাপোর্টে রয়েছেন।

পরিবার সূত্রে আরও জানা গেছে, হঠাৎ তানিনের বুকে প্রচণ্ড ব্যথা ও ঘাম হওয়ায় প্রথমে অ্যাসিডিটির ওষুধ খেয়েছিলেন। কিন্তু পরপর কয়েকবার বমি করার পর তার শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটে, যার ফলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

তানিন সুবহা বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে শোবিজে পথচলা শুরু করেন। নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে তিনি ধীরে ধীরে পরিচিতি লাভ করেন। ‘মাটির পরী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক ঘটে। বর্তমানে তার অভিনীত একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

বিনোদন এর আরও খবর
ব্রাজিলভক্ত পড়শী নিজের গানে উচ্ছ্বাস প্রকাশ

ব্রাজিলভক্ত পড়শী নিজের গানে উচ্ছ্বাস প্রকাশ

আর্জেন্টাইন ফুটবলারদের অনুকরণে পরীমনির ফুটবলপ্রেম

আর্জেন্টাইন ফুটবলারদের অনুকরণে পরীমনির ফুটবলপ্রেম

চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের আদেশ

চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের আদেশ

ভাইরাল পোস্টে স্বামীকে নিয়ে যা লিখেছিলেন দীপ্তি চৌধুরী

ভাইরাল পোস্টে স্বামীকে নিয়ে যা লিখেছিলেন দীপ্তি চৌধুরী

সর্বশেষ সংবাদ
ট্রাম্পকে ৪০ কোটি ডলারের বিলাসবহুল বিমান উপহার দিল কাতার
ট্রাম্পকে ৪০ কোটি ডলারের বিলাসবহুল বিমান উপহার দিল কাতার
গরমে স্বস্তি পেতে খাবেন যেসব মৌসুমি ফলের রঙিন সালাদ
গরমে স্বস্তি পেতে খাবেন যেসব মৌসুমি ফলের রঙিন সালাদ
গবেষণা অনুদান দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, আবেদন ৩১ জুলাই পর্যন্ত
গবেষণা অনুদান দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, আবেদন ৩১ জুলাই পর্যন্ত
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
সন্তানদের নিয়ে যুক্তরাজ্যে ফিরছেন হ্যারি-মেগান, রাজকীয় বাসভবনে থাকার আমন্ত্রণ
সন্তানদের নিয়ে যুক্তরাজ্যে ফিরছেন হ্যারি-মেগান, রাজকীয় বাসভবনে থাকার আমন্ত্রণ
ব্রাজিলভক্ত পড়শী নিজের গানে উচ্ছ্বাস প্রকাশ
ব্রাজিলভক্ত পড়শী নিজের গানে উচ্ছ্বাস প্রকাশ
বিদেশে পাঠানোর নামে প্রতারণা, সর্বস্বান্ত ২১ পরিবার
বিদেশে পাঠানোর নামে প্রতারণা, সর্বস্বান্ত ২১ পরিবার
‘পীর’ সেজে কবরস্থানে হত্যা মামলার আসামির আস্তানা
‘পীর’ সেজে কবরস্থানে হত্যা মামলার আসামির আস্তানা
আর্জেন্টাইন ফুটবলারদের অনুকরণে পরীমনির ফুটবলপ্রেম
আর্জেন্টাইন ফুটবলারদের অনুকরণে পরীমনির ফুটবলপ্রেম
বেনজীরকে ফেরাতে দুবাইয়ে প্রত্যর্পণ আবেদন পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
বেনজীরকে ফেরাতে দুবাইয়ে প্রত্যর্পণ আবেদন পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্রের ওপর ‘বাজি’ ধরলে কখনো ‘পস্তাতে হবে না’: রাষ্ট্রদূত
যুক্তরাষ্ট্রের ওপর ‘বাজি’ ধরলে কখনো ‘পস্তাতে হবে না’: রাষ্ট্রদূত
আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী
আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী
বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর
বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর
প্রখ্যাত ভাষাবিদ ড. সৈয়দ মুজতবা আলীর নামে সড়কের নামকরণের দাবি
প্রখ্যাত ভাষাবিদ ড. সৈয়দ মুজতবা আলীর নামে সড়কের নামকরণের দাবি

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top