logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. মৌলভীবাজার
3. বড়লেখায় জামায়াত আমির শফিকুর রহমান
জামায়াত ক্ষমতায় গেলে দাবি করে অধিকার আদায় করতে হবে না

বড়লেখায় জামায়াত আমির শফিকুর রহমান
জামায়াত ক্ষমতায় গেলে দাবি করে অধিকার আদায় করতে হবে না

প্রকাশিত হয়েছে : ০৯ জুন ২০২৫, ৮:২৯:০৯

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশের কোনো নাগরিককে দাবি করে অধিকার আদায় করতে হবে না। যোগ্যতার ভিত্তিতে ঘরে গিয়ে অধিকার পৌঁছে দেওয়া হবে। গণতন্ত্র আর উন্নয়নের বুলি আউড়িয়ে এ দেশের মানবতাকে কেড়ে নেওয়া হয়েছিল, গণতন্ত্রকে হত্যা করে দেশের টাকা চুরি করে নেওয়া হয়েছে।

তিনি বলেন, ২০২৪ সালে আবু সাঈদ নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে। সে আমাদের অহংকার ও বীর। তরুণদের নেতৃত্বে এ দেশের পরবর্তন এসেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কোনো মানুষকে অধিকার আদায়ের জন্য দাবি তুলতে হবে না, যার যার ঘরে ঘরে তার প্রাপ্য অধিকার পৌঁছে দেওয়া হবে।

সোমবার দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত বড়লেখা পৌরশহরের ইসলামী ব্যাংক প্রাঙ্গণে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, বাংলাদেশ সেনাবাহিনী আমাদের অহংকার। সেনাবাহিনীকে আমরা কোনো দলের পক্ষে নয়, জনগণের পক্ষে দেখতে চাই। প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়েছিলাম, আগামী রমজানের আগে অথবা ঈদের পরপরই যেন সংসদ নির্বাচনের আয়োজন করেন। সম্প্রতি তিনি এপ্রিলের প্রথম সপ্তাহে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। তিনি যেন তার ওয়াদা রক্ষা করেন।

বড়লেখা উপজেলা জামায়াতে ইসলামীর আমির এমাদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আব্দুল বাছিত সঞ্চালন করেন।

ডা. শফিকুর রহমান বলেন, জুলাই আন্দোলনে আমাদের প্রবাসীরা ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। প্রবাসীদের শুধু রেমিট্যান্স যোদ্ধা বলেই তাদের মর্যাদা দিলে চলবে না। অবশ্যই তাদের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। দেশে থাকেন কিংবা বিদেশে থাকেন তাদের ভোট প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

অনুষ্ঠানে বিশের অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আইনজীবী এহসানুল মাহবুব জুবায়ের, পল্টন থানা জামায়াতের আমির শাহিন আহমদ খান, মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম, মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক আইন বিষয়ক সম্পাদক ড. আনোয়ারুল ওয়াদুদ টিপু, ছাত্রশিবিরের মানবকল্যাণ বিষয়ক সম্পাদক শরীফ মাহমুদ, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মাহফুজ সুমন, শুরা সদস্য কামাল উদ্দিন আহমদ, দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জামায়াতের শুরা সদস্য আলীম উদ্দিন, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি কাজী মাওলানা এনামুল হক, বড়লেখা সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি রবিউল ইসলাম সুহেল, মৌলভীবাজার জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নিজাম উদ্দিন, উপজেলা ছাত্রশিবিরের বড়লেখা সহসভাপতি তারেক আজিজ ও বড়লেখা উপজেলা শিবিরের সভাপতি হুমায়ূন কবির সাজু।

মৌলভীবাজার এর আরও খবর
মৌলভীবাজারে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে শ্রমমন্ত্রী
জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা

মৌলভীবাজারে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে শ্রমমন্ত্রী
জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা

শ্রীমঙ্গলে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

শ্রীমঙ্গলে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

পরকীয়ার জেরে মালিককে পিটিয়ে মারলেন গাড়িচালক

পরকীয়ার জেরে মালিককে পিটিয়ে মারলেন গাড়িচালক

ভাতিজাকে শাসন করার খেসারত দিতে হলো জীবন দিয়ে

ভাতিজাকে শাসন করার খেসারত দিতে হলো জীবন দিয়ে

সর্বশেষ সংবাদ
ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি আরও ৩ সপ্তাহ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের
ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি আরও ৩ সপ্তাহ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের
বৈশাখের তাপে বাজারও গরম
বৈশাখের তাপে বাজারও গরম
দেশের গোপন তথ্য নিয়ে বাজি, গ্রেপ্তার মার্কিন সেনা
দেশের গোপন তথ্য নিয়ে বাজি, গ্রেপ্তার মার্কিন সেনা
ঢাবিতে উদ্ভূত পরিস্থিতিতে ২ তদন্ত কমিটি গঠন
ঢাবিতে উদ্ভূত পরিস্থিতিতে ২ তদন্ত কমিটি গঠন
রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর আজ
রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর আজ
গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুল করিম গনি’র সাথে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ‘অন্তরঙ্গ আলাপন’
গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুল করিম গনি’র সাথে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ‘অন্তরঙ্গ আলাপন’
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাথে ইন্ডিপেনডেন্ট প্রার্থী জামি আলীর সংবাদ সম্মেলন
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাথে ইন্ডিপেনডেন্ট প্রার্থী জামি আলীর সংবাদ সম্মেলন
টাওয়ার হ্যামলেটস নির্বাচন
লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা
টাওয়ার হ্যামলেটস নির্বাচন
লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা
জিএসসি ইস্ট লন্ডন ব্রাঞ্চের উদ্যোগে অবৈধ ও ঝুঁকিপূর্ণ পথে বিদেশ যাত্রার পরিবর্তে বৈধভাবে বিদেশ গমনের উপায় অবলম্বনে সেমিনার অনুষ্ঠিত
জিএসসি ইস্ট লন্ডন ব্রাঞ্চের উদ্যোগে অবৈধ ও ঝুঁকিপূর্ণ পথে বিদেশ যাত্রার পরিবর্তে বৈধভাবে বিদেশ গমনের উপায় অবলম্বনে সেমিনার অনুষ্ঠিত
দ্রুতই সমাধান হবে তার গুমের রহস্য: চিফ প্রসিকিউটর
ইলিয়াস আলী গুমের ১৪ বছর আজ
দ্রুতই সমাধান হবে তার গুমের রহস্য: চিফ প্রসিকিউটর
ইলিয়াস আলী গুমের ১৪ বছর আজ
‘আমার ধান খেয়ে ফেলছে বাবুই পাখি, আমি খাব কি-তাই ধ্বংস করেছি’
‘আমার ধান খেয়ে ফেলছে বাবুই পাখি, আমি খাব কি-তাই ধ্বংস করেছি’
সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু
সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু
খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা রহমান
খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা রহমান
লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের
লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের
সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার
সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top