logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. সারাদেশ
  3. সমঝোতা চুক্তি সই
    চট্টগ্রামে দেশের প্রথম মনোরেল

সমঝোতা চুক্তি সই
চট্টগ্রামে দেশের প্রথম মনোরেল

প্রকাশিত হয়েছে : ০২ জুন ২০২৫, ২:৪১:১০

চট্টগ্রাম নগরীতে চালু হচ্ছে দেশের প্রথম মনোরেল। প্রায় ৫৪ কিলোমিটার দীর্ঘ এ প্রকল্প বাস্তবায়ন হলে বদলে যাবে বন্দরনগরীর গণপরিবহন ব্যবস্থা। যানজট কমে আসবে, বাড়বে যাতায়াতে গতি ও পরিবেশবান্ধব আধুনিকতার ছোঁয়া। শুধু তাই নয় চট্টগ্রামকে দক্ষিণ এশিয়ার গেটওয়ে হিসেবে গড়ে তোলার পথ তৈরি করবে এই মনোরেল। সবকিছু ঠিক থাকলে

আগামী দুই থেকে আড়াই বছরের মধ্যেই মনোরেল চালু হতে পারে।

গতকাল রোববার দুপুরে নগরীর একটি হোটেলে মনোরেল বাস্তবায়নে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) এবং বিদেশি দুটি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

চসিক সূত্রে জানা যায়, প্রস্তাবিত মনোরেল প্রকল্পের দৈর্ঘ্য হবে প্রায় ৫৪ কিলোমিটার। প্রকল্পটি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে বাস্তবায়ন হবে। বিনিয়োগ আসবে এনএএস ইনভেস্টমেন্ট ও ন্যাশনাল ব্যাংক অব ইজিপ্টের মাধ্যমে। এতে বিনিয়োগ হবে ২০ হাজার থেকে ২৫ হাজার কোটি টাকা। পুরো অর্থায়ন আসবে মিশরের ওরাসকম কনস্ট্রাকশন এবং জার্মানির আরব কন্ট্রাক্টরস গ্রুপ নামের দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে।

আরও জানা যায়, মনোরেল প্রকল্পের আওতায় তিনটি রুট নির্ধারণ করা হয়েছে। সেগুলো হলো লাইন-১: কালুরঘাট থেকে বিমানবন্দর। পথে পড়বে বহদ্দারহাট, চকবাজার, লালখান বাজার, দেওয়ানহাট ও পতেঙ্গা। লাইন-২: সিটি গেট থেকে শহীদ বাশিরুজ্জামান স্কয়ার। এ কে খান, নিমতলী, সদরঘাট ও ফিরিঙ্গি বাজার হয়ে যাবে। লাইন-৩: অক্সিজেন থেকে ফিরিঙ্গি বাজার। মুরাদপুর, পাঁচলাইশ, আন্দরকিল্লা, কোতোয়ালি হয়ে যাবে।

অনুষ্ঠানে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘আমার অনেকদিনের ভাবনা ছিল—এই শহরটাকে কীভাবে পরিকল্পিত করা যায়। কীভাবে ট্রাফিক জ্যাম কমানো যায়। অনেক উদ্যোগের পাশাপাশি আমি বিশ্বাস করি, মনোরেল এই সমস্যাগুলোর একটি কার্যকর ও টেকসই সমাধান হবে।’

মেয়র বলেন, ‘এই প্রকল্পে বিনিয়োগের জন্য চসিকের কোনো অর্থ ব্যয় হবে না। আমরা শুধু ভূমি বরাদ্দ ও লজিস্টিক সাপোর্ট দেব। সবকিছু ঠিক থাকলে আগামী দুই থেকে আড়াই বছরের মধ্যেই মনোরেল চালু করা সম্ভব।’

তিনি আরও বলেন, “এই মনোরেল শুধু যানজট কমাবে না। এটি নগরবাসীর জীবনে শৃঙ্খলা আনবে। নগরী হবে একটি পর্যটন ও ব্যবসাবান্ধব শহর। আমরা চাই, চট্টগ্রাম হোক ‘ওয়ান সিটি, টু টাউন’ কাঠামোর আদর্শ উদাহরণ।”

অনুষ্ঠানে আরব কন্ট্রাক্টরস ও ওরাসকম পেনিনসুলা কনসোর্টিয়ামের চিফ রিপ্রেজেন্টেটিভ কাউসার আলম চৌধুরী বলেন, ‘মনোরেল থেকে রাজস্ব শুধু টিকিট বিক্রিতেই সীমাবদ্ধ থাকবে না, বরং স্টেশনে দোকানপাট, বিজ্ঞাপন, আশপাশের সম্পত্তিমূল্য বৃদ্ধি ও আয় বাড়াবে। আন্তর্জাতিকভাবে দেখা গেছে, ভালো গণপরিবহন ব্যবস্থা থেকে ৫ থেকে ৭ গুণ পর্যন্ত অর্থনৈতিক রিটার্ন পাওয়া যায়।’

অনুষ্ঠানে গ্রেটার চিটাগাং ইকোনমিক ফোরামের সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী বলেন, ‘আমরা ব্যবসায়ী, পেশাজীবী ও নগরবাসীকে সঙ্গে নিয়ে এই প্রকল্প বাস্তবায়নে কাজ করব। মনোরেল চট্টগ্রামের ভবিষ্যৎ বদলে দেবে।’

সারাদেশ এর আরও খবর
আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী

আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী

‘আমি কি এক হাজার টাকা নেওয়ার লোক’ প্রকৌশলীর ঘুস চাওয়ার ভিডিও ভাইরাল

‘আমি কি এক হাজার টাকা নেওয়ার লোক’ প্রকৌশলীর ঘুস চাওয়ার ভিডিও ভাইরাল

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ, ওসি ক্লোজড

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ, ওসি ক্লোজড

৭ বারের এমপি দবিরুল ইসলাম আর নেই

৭ বারের এমপি দবিরুল ইসলাম আর নেই

সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল
সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল
ব্যক্তিগত করের তথ্য প্রকাশ করবেন ব্রিটেনের রাজা চার্লস
ব্যক্তিগত করের তথ্য প্রকাশ করবেন ব্রিটেনের রাজা চার্লস
অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ
অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ
কারিগরি বোর্ডের বেসিক সার্টিফিকেট কোর্সের চূড়ান্ত পরীক্ষা ২৭ জুন
কারিগরি বোর্ডের বেসিক সার্টিফিকেট কোর্সের চূড়ান্ত পরীক্ষা ২৭ জুন
লন্ডনে আগামী ২৭-২৮ জুন বাংলাদেশ বইমেলা অনুষ্ঠিত হবে
লন্ডনে আগামী ২৭-২৮ জুন বাংলাদেশ বইমেলা অনুষ্ঠিত হবে
জাতীয় স্বার্থে পদ্মা ব্যারেজ প্রকল্প গুরুত্বপূর্ণ : পানি সম্পদ মন্ত্রী
জাতীয় স্বার্থে পদ্মা ব্যারেজ প্রকল্প গুরুত্বপূর্ণ : পানি সম্পদ মন্ত্রী
কাতারে সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের ৫ বাসিন্দা নিহত
কাতারে সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের ৫ বাসিন্দা নিহত
সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
বাজেট ডিব্রিফিং সেশন সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করবে : স্পিকার
বাজেট ডিব্রিফিং সেশন সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করবে : স্পিকার
মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
রেডক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান ব্যারিস্টার আবদুস সালাম
রেডক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান ব্যারিস্টার আবদুস সালাম
হবিগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে আলোচনা সভা
হবিগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে আলোচনা সভা
ট্রাম্পকে ৪০ কোটি ডলারের বিলাসবহুল বিমান উপহার দিল কাতার
ট্রাম্পকে ৪০ কোটি ডলারের বিলাসবহুল বিমান উপহার দিল কাতার
গরমে স্বস্তি পেতে খাবেন যেসব মৌসুমি ফলের রঙিন সালাদ
গরমে স্বস্তি পেতে খাবেন যেসব মৌসুমি ফলের রঙিন সালাদ
গবেষণা অনুদান দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, আবেদন ৩১ জুলাই পর্যন্ত
গবেষণা অনুদান দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top