logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. খেলা
  3. ভারতকে আবারও উড়িয়ে দিল পাকিস্তান

ভারতকে আবারও উড়িয়ে দিল পাকিস্তান

প্রকাশিত হয়েছে : ২২ মে ২০২৫, ৩:০০:৪৭

ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার রেশে ভারতজুড়ে ডাক উঠেছিল খেলার মাঠেও প্রতিবেশীদের বয়কটের। তবে বিশ্বমঞ্চে দুই দলের দেখা হচ্ছে নিয়মিতই। আর সেখানে পাকিস্তানের কাছে নিয়মিতই হারছে ভারত। এশিয়ান বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হেরেছিল দলটা, এবার বেসবল মাঠেও একই দৃশ্যের অবতারণা ঘটল।

মঞ্চটা ছিল ওয়েস্ট এশিয়া বেসবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে। ইরানের কারাজে অনুষ্ঠিত এই ম্যাচে মুখোমুখি হয় দুই দল। সেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তান ১৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে প্রতিবেশী ভারতকে।

প্রতিযোগিতার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে এই টুর্নামেন্টে মাঠে নেমেছিল পাকিস্তান। সেখানে শুরুতে বাংলাদেশকে হারায় দলটা। এরপর স্বাগতিক ইরানকে কোনো সুযোগ না দিয়েই জয় তুলে নেয় তারা। এরপর ভারতকেও পাত্তা দিল না পাকিস্তান।

পাকিস্তান সেমিফাইনালে ভারতের বিপক্ষে শুরু থেকেই ছড়ি ঘুরিয়েছে। ভারত শুরু থেকে খাবি খেয়েছে। ফিল্ডিংয়ে ভুল করেছে দেদারসে। পিচাররাও ঠিকঠাক বল পিচ করতে পারেননি। তাদের ইনিংসের একমাত্র রানটা এসেছে প্রথম ইনিংসে। ফলে ১৪-১ ব্যবধানের জয় নিয়ে ফাইনালে উঠে যায় দলটা।

তবে ফাইনালে তাদের শ্রেষ্ঠত্বের গর্ব চূর্ণ হয় ফিলিস্তিনের কাছে হেরে। সেখানে দলটা দারুণ লড়াইয়ের পর হেরেছে ৫-৪ ব্যবধানে। নির্ধারিত নয় ইনিংস শেষে ৪-৪ ড্র ছিল ম্যাচটা। তবে ‘এক্সট্রা ফ্রেম’ নামের টাইব্রেকারে শেষ হাসিটা ফিলিস্তিনই হাসে। যার ফলে ঐতিহাসিক জয়টা তুলে নেয় দেশটি।

ফিলিস্তিনের কাছে এই হারের আগে পাকিস্তানকে সবচেয়ে ভালো চ্যালেঞ্জটা জানিয়েছিল বাংলাদেশ। টুর্নামেন্টের শুরুর ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৬ রান তুলেছিল দলটা, এত রান শিরোপাজয়ী ফিলিস্তিনও তুলতে পারেনি ফাইনালে।

তবে এমন পারফর্ম্যান্সের পরও বাংলাদেশ এই টুর্নামেন্টে বেশি দূর এগোতে পারেনি। সেমিফাইনালের আগেই ছিটকে যেতে হয় প্রতিযোগিতা থেকে। শেষমেশ এই টুর্নামেন্টে শেষ হাসিটা হাসে ফিলিস্তিন।

খেলা এর আরও খবর
শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে বিস্ফোরক মন্তব্য ছেলের

শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে বিস্ফোরক মন্তব্য ছেলের

লড়াই করেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ

লড়াই করেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ

ফিলিপাইনের জালে সাত গোল দিয়ে সেমিতে জাপান

ফিলিপাইনের জালে সাত গোল দিয়ে সেমিতে জাপান

পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা

পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা

সর্বশেষ সংবাদ
হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের
হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের
সংরক্ষিত নারী আসনে এনসিপির নুসরাতের মনোনয়ন বৈধ ঘোষণা
সংরক্ষিত নারী আসনে এনসিপির নুসরাতের মনোনয়ন বৈধ ঘোষণা
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ রোববার
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ রোববার
ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে : প্রধানমন্ত্রী
ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে : প্রধানমন্ত্রী
সিলেটে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী
সিলেটে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী
সিলেটের বাঁশিয়া খাল পুনঃখননের কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সিলেটের বাঁশিয়া খাল পুনঃখননের কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রপ্রার্থী ঘোষণা জামায়াতের
সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রপ্রার্থী ঘোষণা জামায়াতের
মহান মে দিবস আজ
মহান মে দিবস আজ
নিউইয়র্কের হান্টার কলেজে মূল বক্তা বাংলাদেশী বংশোদ্ভূত ডাঃ উবায়েদ মুহিত
নিউইয়র্কের হান্টার কলেজে মূল বক্তা বাংলাদেশী বংশোদ্ভূত ডাঃ উবায়েদ মুহিত
স্কুলছাত্রী অদিতা হত্যা মামলায় গৃহশিক্ষক রনির মৃত্যুদণ্ড
স্কুলছাত্রী অদিতা হত্যা মামলায় গৃহশিক্ষক রনির মৃত্যুদণ্ড
ফেসবুক পোস্টের জেরে সাবেক এফবিআই পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ফেসবুক পোস্টের জেরে সাবেক এফবিআই পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
সংসদে অসুস্থ সাতক্ষীরা-৩ আসনের এমপি
সংসদে অসুস্থ সাতক্ষীরা-৩ আসনের এমপি
<span style='color:#ff0000;font-size:16px;'>সংসদে প্রধানমন্ত্রী</span> <br> ফ্যামিলি কার্ডে ৩৭৮১৪ পরিবারের ‘নারী প্রধানকে’ টাকা দেওয়া হয়েছে
সংসদে প্রধানমন্ত্রী
ফ্যামিলি কার্ডে ৩৭৮১৪ পরিবারের ‘নারী প্রধানকে’ টাকা দেওয়া হয়েছে
<span style='color:#ff0000;font-size:16px;'>বড়লেখায় ডাকাতির চেষ্টা</span> <br> ডাকাত দলের গুলিতে আরেক ডাকাত নিহত
বড়লেখায় ডাকাতির চেষ্টা
ডাকাত দলের গুলিতে আরেক ডাকাত নিহত
সুনামগঞ্জে বন্যার আগে তলিয়ে গেছে কৃষকের স্বপ্নের সোনালী ফসল
সুনামগঞ্জে বন্যার আগে তলিয়ে গেছে কৃষকের স্বপ্নের সোনালী ফসল

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top