logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. খেলা
  3. রোববার শুরু সিলেট টেস্ট

রোববার শুরু সিলেট টেস্ট

প্রকাশিত হয়েছে : ১৯ এপ্রিল ২০২৫, ৭:৩৪:৫২

বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে সেই ২০০০ সালে। কিন্তু টেস্ট আঙিনায় ২৫ বছর চললেও বলার মতো উন্নতি হয়নি। এখনও টেস্টে বড় দলগুলোকে কালেভদ্রে হারায় বাংলাদেশ। গত কয়েক বছরে কিছুটা উন্নতি হলেও সেটা পর্যাপ্ত নয়।

বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তও সেটা মেনে নিচ্ছেন। এত বছর টেস্ট খেলার পর টেস্ট সংস্কৃতি নিয়ে কথা বলতে হয়, ব্যাপারটাকে দুঃখজনক মনে করছেন তিনি।

আগামীকাল (রোববার) জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম টেস্ট শুরু সিলেটে। তার আগে বাংলাদেশ অধিানয়কের কণ্ঠ থেকে ভেসে এলো আক্ষেপ, ‘এত বছর টেস্ট খেলার পরে যখন টেস্ট সংস্কৃতি নিয়ে আমাদের কথা বলতে হয়, এটা অবশ্যই দুঃখজনক। তবে আমার মনে হয়, যদি গত বছর থেকে শুরু করি, আমরা চারটা ম্যাচ জিতলাম টেস্ট চ্যাম্পিয়নশিপের ১২টি টেস্টের মধ্যে। চারটি ম্যাচই বড় দলের বিপক্ষে।’

গত বছর পাকিস্তানের মাটিতে দুটি, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে একটি এবং ২০২৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে একটি টেস্ট জিতেছে বাংলাদেশ।

শান্ত মনে করেন, নতুন শুরুর একটা সম্ভাবনা দেখা দিয়েছে। তার কথা, ‘গত বছর থেকেই কীভাবে টেস্ট দলটায় একটা সংস্কৃতি তৈরি করতে পারি বা আমরা কীভাবে খেলাটা খেলতে চাই এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা হচ্ছিল। নতুন কোচ আসার পরে তার একটা পরিকল্পনা আছে, সে আসলে কীভাবে দলটাকে সামনের দিকে নিয়ে যেতে চায়, যেগুলো এরই মধ্যে ক্রিকেটারদের সঙ্গে শেয়ার করেছেন। পাশাপাশি আমরা যারা খেলছি, আমাদের একটা ইনপুট তো ছিলই। আমি আশা করব এ বছর যে পাঁচ-ছয়টা টেস্ট ম্যাচ আছে, নতুন কিছু আপনারা দেখতে পাবেন ইনশা আল্লাহ।’

নতুন শুরুটা কেমন হবে? শান্তর উত্তর, ‘অধিনায়ক হিসেবে আমি যেটা চিন্তা করি যে আমরা প্রত্যেকটা ম্যাচ যেন জেতার জন্য খেলি। এখানে কোনো স্বার্থবাদী ক্রিকেট খেলার ইচ্ছা আমাদের কারও নেই। আমি যেটা একটু আগেও বললাম যে নতুন কিছু আমরা চেষ্টা করব এবং এটাও শুরু হবে আগামীকাল থেকে।’

বাংলাদেশ দলে পরিবর্তনটা দরকার বলেই মনে করেন শান্ত। তার ভাষায়, ‘আমি বিশ্বাস করি, যেহেতু আমাদের গত ২০-২২ বছরে টেস্ট ক্রিকেট একই রকম ছিল, খুব বেশি উন্নতি হয়নি। তাই এই জায়গাটাতে নিশ্চয়ই আমাদের কিছু পরিবর্তনের দরকার আছে। ওই পরিবর্তনটাই করার চিন্তা করছি। আমি আশা করব যে এই পরিবর্তন আমাদের টেস্ট ক্রিকেটে কাজে লাগবে।’

খেলা এর আরও খবর
টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজি

টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজি

শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে বিস্ফোরক মন্তব্য ছেলের

শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে বিস্ফোরক মন্তব্য ছেলের

লড়াই করেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ

লড়াই করেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ

ফিলিপাইনের জালে সাত গোল দিয়ে সেমিতে জাপান

ফিলিপাইনের জালে সাত গোল দিয়ে সেমিতে জাপান

সর্বশেষ সংবাদ
<span style='color:#ff0000;font-size:16px;'>বাংলায় গেরুয়া বসন্ত</span> <br> ব্রিগেডে জনসমুদ্রে শপথ শুভেন্দুর, সাক্ষী মোদি-শাহ
বাংলায় গেরুয়া বসন্ত
ব্রিগেডে জনসমুদ্রে শপথ শুভেন্দুর, সাক্ষী মোদি-শাহ
নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: তারেক রহমান
নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: তারেক রহমান
বিশেষ চাহিদাসম্পন্ন তরুণের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী
বিশেষ চাহিদাসম্পন্ন তরুণের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী
লন্ডনে গর্বের এক নতুন অধ্যায় : মেয়র ফরহাদ ও মেয়র লুৎফুর
লন্ডনে গর্বের এক নতুন অধ্যায় : মেয়র ফরহাদ ও মেয়র লুৎফুর
চতুর্থবার টাওয়ার হ্যামলেটসে মেয়র নির্বাচিত লুৎফুর রহমান
চতুর্থবার টাওয়ার হ্যামলেটসে মেয়র নির্বাচিত লুৎফুর রহমান
লন্ডনের নিউহ্যামের মেয়র হলেন ফরহাদ হোসেন
লন্ডনের নিউহ্যামের মেয়র হলেন ফরহাদ হোসেন
রাজধানীতে বসছে আরও ১১ হাজার সিসি ক্যামেরা
রাজধানীতে বসছে আরও ১১ হাজার সিসি ক্যামেরা
তিন ঘণ্টায় ৪০ পুরুষের কুপ্রস্তাব পেলেন ছদ্মবেশী নারী পুলিশ কমিশনার
তিন ঘণ্টায় ৪০ পুরুষের কুপ্রস্তাব পেলেন ছদ্মবেশী নারী পুলিশ কমিশনার
<span style='color:#ff0000;font-size:16px;'>সিলেটের বাইশটিলায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির</span> <br> যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি পরিবর্তনের সুযোগ আছে
সিলেটের বাইশটিলায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি পরিবর্তনের সুযোগ আছে
মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’
মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’
শিক্ষার্থীদের সহায়তার জন্য সহযোগী বই থাকবে: শিক্ষামন্ত্রী
শিক্ষার্থীদের সহায়তার জন্য সহযোগী বই থাকবে: শিক্ষামন্ত্রী
সৌদি-কুয়েতের নিষেধাজ্ঞা প্রত্যাহার, হরমুজে ফের মার্কিন অভিযানের প্রস্তুতি
সৌদি-কুয়েতের নিষেধাজ্ঞা প্রত্যাহার, হরমুজে ফের মার্কিন অভিযানের প্রস্তুতি
গীতি, নৃত্য এবং ফ্যাশন শো’তে ঠাকুরবাড়ি ও রবীন্দ্র সাহিত্যের নারীরা
গীতি, নৃত্য এবং ফ্যাশন শো’তে ঠাকুরবাড়ি ও রবীন্দ্র সাহিত্যের নারীরা
মাদক পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক সই
মাদক পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক সই
চ্যাটজিপিটির নতুন মডেল আরও নির্ভুল হবে, মিলবে ব্যক্তিগত সেবা
চ্যাটজিপিটির নতুন মডেল আরও নির্ভুল হবে, মিলবে ব্যক্তিগত সেবা

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top