logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. সারাদেশ
  3. পানিতে ফুল ভাসিয়ে পাহাড়ে বর্ষবরণ উৎসবের সূচনা শুরু

পানিতে ফুল ভাসিয়ে পাহাড়ে বর্ষবরণ উৎসবের সূচনা শুরু


প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০২৫, ৭:৫৫:৪০

পানিতে ফুল ভাসিয়ে পাহাড়ে শুরু হয়েছে পার্বত্য চট্টগ্রামের অন্যতম বৃহৎ ও প্রধান সামাজিক উৎসব ‘বৈসাবি’। গঙ্গাদেবীর উদ্দেশ্যে ফুল ভাসিয়ে পুরনো বছরের দুঃখ-কষ্ট, হতাশা ও গ্লানি মুছে ফেলে নতুন বছরে সুখ-সমৃদ্ধির প্রার্থনায় মেতে ওঠেন পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষজন।

শনিবার (১২ এপ্রিল) সকালে রাঙামাটি শহরের রাজবন বিহারের পূর্ব ঘাটে নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে সূচনা হয় তিনদিনব্যাপী বর্ষবরণ উৎসবের।

উৎসবের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার, উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক প্রকৃতি রঞ্জন চাকমা ও সদস্যসচিব ইন্টুমনি তালুকদার। শিশু-কিশোর থেকে শুরু করে নারী-পুরুষ সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর ছিল আয়োজনস্থল।

সকাল ৮টায় গর্জনতলী মধ্যম দ্বীপে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার ও জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহ ত্রিপুরাদের ফুল নিবেদনের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। এর পর মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় নিজেদের ঐতিহ্য তুলে ধরেন ত্রিপুরা শিল্পীরা।

চলমান উৎসবটি ‘বৈসুক-সাংগ্রাই-বিঝু’ নামের সংমিশ্রণে গঠিত ‘বৈসাবি’। এটি ১৪টি পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব। চাকমারা যাকে বিঝু, মারমারা সাংগ্রাইং এবং ত্রিপুরারা বৈসুক নামে পালন করে।

এই উৎসবকে কেন্দ্র করে সাজসাজ রব পড়েছে পাহাড়ি জনপদে। ঘরবাড়ি সাজানো হচ্ছে বিজু ফুল ও নিমপাতা দিয়ে। প্রতিটি ঘরে পরিবেশন করা হচ্ছে ঐতিহ্যবাহী পাজন (কমপক্ষে ২১ পদের সবজির সংমিশ্রণে তৈরি একটি বিশেষ তরকারি), তরমুজ, ঘরে তৈরি পানীয়, মিষ্টান্ন, পায়েস ও নানা খাবার।

চাকমারা উৎসবের প্রথম দিনটি ‘ফুলবিঝু’, মারমারা ‘পাইংছোয়াই’ এবং ত্রিপুরারা ‘হারিবৈসুক’ নামে পালন করেন।

ফুল ভাসাতে আসা এসএসসি পরীক্ষার্থী প্রিয়াঙ্কা চাকমা বলেন, ‘গঙ্গা মায়ের কাছে আশীর্বাদ চেয়েছি যেন ভালো রেজাল্ট করতে পারি।’

মিনতি চাকমা জানান, ‘সন্তানদের মঙ্গল ও দেশের মানুষের সুখ-শান্তি কামনায় ফুল নিবেদন করেছি।’

ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি বিদ্যুৎ শংকর ত্রিপুরা বলেন, ‘নতুন বছর যেন আমাদের জীবনে সুখ-সমৃদ্ধি নিয়ে আসে, সেই প্রার্থনায় ফুল ভাসিয়েছি।’

ঊষাতন তালুকদার বলেন, ‘পার্বত্য সমস্যার স্থায়ী সমাধান এবং ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে এগিয়ে যাক বাংলাদেশ- এই প্রত্যাশায় গঙ্গাদেবীর উদ্দেশ্যে ফুল ভাসানো হয়েছে।’

জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার বলেন, ‘এ উৎসব পাহাড়ি সংস্কৃতির প্রতীক। নতুন বছরে সকলের সুখ-শান্তি কামনা করি।’

আগামী ১৩ এপ্রিল উদযাপিত হবে উৎসবের মূল দিন- চাকমাদের মূলবিঝু, মারমাদের সাংগ্রাইং আক্যা এবং ত্রিপুরাদের বৈসুকমা। বাংলা নববর্ষ প্রথমদিন ১৪ এপ্রিল পালিত হবে গোজ্যেপোজ্যে (চাকমা), সাংগ্রাইং (মারমা) এবং বিসিকাতাল (ত্রিপুরা) নামে।

এরপর ১৫ এপ্রিল থেকে শুরু হবে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাইং জলোৎসব, যা এক সপ্তাহব্যাপী চলবে রাঙামাটিসহ তিন পার্বত্য জেলায়। এর মধ্য দিয়েই শেষ হবে পাহাড়িদের এ বর্ণাঢ্য বর্ষবরণ উৎসব।

সারাদেশ এর আরও খবর
বান্দরবানে পাহাড়ধসে ৫ জনের মৃত্যু

বান্দরবানে পাহাড়ধসে ৫ জনের মৃত্যু

জামায়াতে যোগদান করলেন আ.লীগ নেতা

জামায়াতে যোগদান করলেন আ.লীগ নেতা

আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী

আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী

‘আমি কি এক হাজার টাকা নেওয়ার লোক’ প্রকৌশলীর ঘুস চাওয়ার ভিডিও ভাইরাল

‘আমি কি এক হাজার টাকা নেওয়ার লোক’ প্রকৌশলীর ঘুস চাওয়ার ভিডিও ভাইরাল

সর্বশেষ সংবাদ
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top