logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. সারাদেশ
  3. হাসিনার সন্ধান চেয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি

হাসিনার সন্ধান চেয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি

প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০২৫, ৭:৩৯:৪৩

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি : পাগলা মসজিদের দানবাক্স খোলে দেশি-বিদেশি মুদ্রা এবং স্বর্ণ-রৌপ্যলঙ্কারের সঙ্গে অসংখ্য চিরকুট মিলেছে। এর একটিতে লেখা ছিল ‘পাগলা চাচা, শেখ হাসিনা কোথায়’।

শনিবার (১২ এপ্রিল) সকাল ৭টায় পাগলা মসজিদে ৯টি দানবাক্স ও ২টি ট্রাঙ্ক খোলা হয়। এ সময় বিপুল সংখ্যক সেনাবাহিনী, পুলিশ, এপিপিএন ও আনসার সদস্য উপস্থিত ছিলেন।

দানবাক্সে টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কারের সঙ্গে চিরকুটটি পাওয়া গেছে। সেখানে নাম পরিচয়হীন অজ্ঞাত এক ব্যক্তি ছাত্র-জনতার অভ্যুত্থানে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে বাক্যটি লেখেন। যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

পাগলা মসজিদের দানবাক্সে টাকার সঙ্গে মনোবাসনা পূরণের আকাঙ্ক্ষায় এমন চিঠি পাওয়া যায় প্রতিবারই। এর আগে গত বছরের ১৭ আগস্ট দানবাক্সে দেওয়া টাকার সঙ্গে বেশ কিছু চিঠি পাওয়া যায়। এর মধ্যে একটি চিঠিতে নাম-পরিচয়হীন একজন লিখেছিলেন- ‘আল্লাহ শেখ হাসিনাকে তুমি তার বাবার কাছে পাঠিয়ে দাও, আমিন।’ তখন ওই চিঠিটি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মিডিয়ায় ব্যাপক প্রচার হয়েছিল।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীর উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান জানান, ৪ মাস ১২ দিন পর শনিবার সকালে পাগলা মসজিদের ১১টি দানবাক্স খোলা হয়েছে। পরে মসজিদের দোতালায় এনে টাকা গণনার কাজ শুরু হয়েছে। আপনারা জানেন কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদটি ধর্মপ্রাণ মুসলমানদের অন্যতম একটি জায়গা। সব ধর্মের মানুষ এখানে দান করে থাকেন। তাদের দানের অর্থ দিয়ে একটি দৃষ্টিনন্দন মসজিদ কমপ্লেক্স করা হবে যেখানে এক সঙ্গে ৩০ হাজার মুসল্লি জামাতে নামাজ আদায় করতে পারবেন।

সারাদেশ এর আরও খবর
কুষ্টিয়ায় সিএনজি–ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

কুষ্টিয়ায় সিএনজি–ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

রুমিন ফারহানার আসনে ভোটকেন্দ্রে পোলিং অফিসারের মৃত্যু

রুমিন ফারহানার আসনে ভোটকেন্দ্রে পোলিং অফিসারের মৃত্যু

খুলনায় ভোটকেন্দ্রে বিএনপি নেতার মৃত্যু

খুলনায় ভোটকেন্দ্রে বিএনপি নেতার মৃত্যু

মাদরাসা পুড়ে ছাই, প্রাণে বাঁচলেন ছাত্র-শিক্ষকসহ ৩৭ জন

মাদরাসা পুড়ে ছাই, প্রাণে বাঁচলেন ছাত্র-শিক্ষকসহ ৩৭ জন

সর্বশেষ সংবাদ
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্লান্ট হেলথ ক্লিনিকের যাত্রা শুরু
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্লান্ট হেলথ ক্লিনিকের যাত্রা শুরু
খামেনির মেয়ে-জামাতা-নাতি নিহত
খামেনির মেয়ে-জামাতা-নাতি নিহত
হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী
হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক
সিটি করপোরেশন নির্বাচন কবে, জানালেন ইসি মাছউদ
সিটি করপোরেশন নির্বাচন কবে, জানালেন ইসি মাছউদ
খামেনি যেভাবে ইরানের সর্বোচ্চ নেতা হয়ে উঠলেন
খামেনি যেভাবে ইরানের সর্বোচ্চ নেতা হয়ে উঠলেন
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত
জগন্নাথপুরে ২ শতাধিক পরিবারের মধ্যে করিম ফাউন্ডেশন ট্রাস্ট’র ১০ লক্ষাধিক টাকা বিতরণ
জগন্নাথপুরে ২ শতাধিক পরিবারের মধ্যে করিম ফাউন্ডেশন ট্রাস্ট’র ১০ লক্ষাধিক টাকা বিতরণ
১২ মার্চ সংসদ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি
১২ মার্চ সংসদ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি
জিয়াউল আহসান ছিলেন ‘নিয়ন্ত্রণের বাইরে’, জেরায় বললেন ইকবাল করিম ভূঁইয়া
জিয়াউল আহসান ছিলেন ‘নিয়ন্ত্রণের বাইরে’, জেরায় বললেন ইকবাল করিম ভূঁইয়া
প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ
রমজানে দয়া করে বাড়তি দাম নেবেন না: ব্যবসায়ীদের উদ্দেশে বাণিজ্যমন্ত্রী
রমজানে দয়া করে বাড়তি দাম নেবেন না: ব্যবসায়ীদের উদ্দেশে বাণিজ্যমন্ত্রী
সিলেটসহ ছয় সিটিতে নতুন প্রশাসকের সবাই বিএনপি নেতা, তাঁরা কারা
সিলেটসহ ছয় সিটিতে নতুন প্রশাসকের সবাই বিএনপি নেতা, তাঁরা কারা
ঈদের আগেই ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা
ঈদের আগেই ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা
মাতৃভাষা দিবসের স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
মাতৃভাষা দিবসের স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top