logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. খেলা
3. ৮ গোলের থ্রিলারে ‘ড্র’ করেও ফাইনালে রিয়াল মাদ্রিদ

৮ গোলের থ্রিলারে ‘ড্র’ করেও ফাইনালে রিয়াল মাদ্রিদ

প্রকাশিত হয়েছে : ০৩ এপ্রিল ২০২৫, ১:৩১:৪৩

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদ অসাধারণ এক জয়ে ট্রেবল জয়ের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে। আন্তোনিও রুডিগারের অতিরিক্ত সময়ের হেডার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে দলকে ফেরায় ৪-৪ সমতায়। তার সঙ্গে প্রথম লেগের ১-০ গোলের জয় যোগ করে দলটা সামগ্রিক লড়াইয়ে পেয়ে যায় ৫-৪ গোলের দারুণ এক জয়। যা তাদের কোপা দেল রের ফাইনালে পৌঁছে দিয়েছে।

১১৫তম মিনিটে বদলি হিসেবে নামা রুডিগার আরদা গুলারের কর্নার থেকে দুর্দান্ত এক হেডে বল জালে পাঠান। গোলরক্ষক আলেক্স রেমিরো কিছুই করতে পারেননি। গোলের সঙ্গে সঙ্গেই সান্তিয়াগো বার্নাবেউতে শুরু হয় উৎসব।

ম্যাচের দ্বিতীয়ার্ধ ছিল শ্বাসরুদ্ধকর। ২১ মিনিটের মধ্যে পাঁচটি গোল হয়েছে। দুই দলই ফাইনালের টিকিট নিশ্চিত করতে মরিয়া ছিল।

প্রথম লেগে ১-০ গোলে পিছিয়ে থাকা সোসিয়েদাদ ১৬তম মিনিটে আন্দের বারেনেচেয়ার গোলে এগিয়ে যায়। কিন্তু ৩০তম মিনিটে ব্রাজিলিয়ান তরুণ স্ট্রাইকার এন্ড্রিক দুর্দান্ত এক চিপ শটে গোল করে মাদ্রিদকে সমতায় ফেরান।

৭২তম মিনিটে ডেভিড আলাবার আত্মঘাতী গোল সোসিয়েদাদকে আবার এগিয়ে দেয়। এরপর শুরু হয় গোলের বন্যা।

৮০তম মিনিটে মিকেল ওয়ারজাবাল লো শটে গোল করলে অ্যাগ্রিগেটে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় সোসিয়েদাদ। তবে মুহূর্তের মধ্যেই ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম চমৎকার এক ভলিতে গোল করে সমতা ফেরান।

৮৬তম মিনিটে অরেলিয়েন চুয়ামেনি হেডে বল জালে পাঠান। গোলরক্ষক রেমিরো বল ঠেকানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। কিন্তু নাটক তখনও শেষ হয়নি।

অতিরিক্ত সময়ের যোগ করা মুহূর্তে আবারও ওয়ারজাবাল হেডে গোল করে সোসিয়েদাদকে এগিয়ে দেন। ফলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

অবশেষে রুডিগারের গোল সোসিয়েদাদের স্বপ্ন ভেঙে দেয়। অ্যাগ্রিগেটে ৫-৪ ব্যবধানে জিতে ফাইনালের টিকিট কাটে মাদ্রিদ।

রিয়াল মাদ্রিদের ট্রেবল জয়ের আশা এখনো বেঁচে আছে। তারা লা লিগায় বার্সেলোনার চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে আছে। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ আর্সেনাল। আর কোপা দেল রের শিরোপা জয়ের জন্য তারা লড়ছে ২১তম বারের মতো।

বার্সেলোনা ও আতলেটিকো মাদ্রিদের মধ্যকার সেমিফাইনালের দ্বিতীয় লেগ বুধবার অনুষ্ঠিত হবে। প্রথম লেগে ম্যাচ ৪-৪ গোলে ড্র হয়েছিল। এই ম্যাচের বিজয়ী ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে।

খেলা এর আরও খবর
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া

যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া

৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ

৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ

আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

সর্বশেষ সংবাদ
এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫
পল্লবী চৌধুরী ইঞ্জিনিয়ার হতে চায়
এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫
পল্লবী চৌধুরী ইঞ্জিনিয়ার হতে চায়
গ্রেটার সিলেট ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে ইস্ট লন্ডন শাখার এজিএম-২০২৬ অনুষ্ঠিত
গ্রেটার সিলেট ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে ইস্ট লন্ডন শাখার এজিএম-২০২৬ অনুষ্ঠিত
জগন্নাথপুরে ২১তম শাহ আশরাফুন্নেছা কামালী স্মৃতি প্রাইমারি মেধাবৃত্তি-২০২৬ প্রদান সম্পন্ন
জগন্নাথপুরে ২১তম শাহ আশরাফুন্নেছা কামালী স্মৃতি প্রাইমারি মেধাবৃত্তি-২০২৬ প্রদান সম্পন্ন
সিলেটস্থ কোম্পানিগঞ্জ সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান
সরকার আঞ্চলিক উন্নয়নে আন্তরিক : প্রবাসীকল্যাণ মন্ত্রী
সিলেটস্থ কোম্পানিগঞ্জ সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান
সরকার আঞ্চলিক উন্নয়নে আন্তরিক : প্রবাসীকল্যাণ মন্ত্রী
পোর্টসমাউথ সিটি কাউন্সিলের লর্ড মেয়র আব্দুল কাদিরের আমন্ত্রণে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিবৈঠক অনুষ্ঠিত
পোর্টসমাউথ সিটি কাউন্সিলের লর্ড মেয়র আব্দুল কাদিরের আমন্ত্রণে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিবৈঠক অনুষ্ঠিত
সিলেটে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত
দৃষ্টি প্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় সচেতনতা অপরিহার্য–অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট
সিলেটে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত
দৃষ্টি প্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় সচেতনতা অপরিহার্য–অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট
রেমিট্যান্স শাটডাউনের হুমকি চরম দেশবিরোধী ও মানবতাবিরোধী: রিজভী
রেমিট্যান্স শাটডাউনের হুমকি চরম দেশবিরোধী ও মানবতাবিরোধী: রিজভী
উপনির্বাচনে হেরে গেলেন যুক্তরাজ্যের গ্রিন পার্টির নেতা পোলানস্কি
উপনির্বাচনে হেরে গেলেন যুক্তরাজ্যের গ্রিন পার্টির নেতা পোলানস্কি
সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন বৃটেনের লর্ড ও দুই এমপির
সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন বৃটেনের লর্ড ও দুই এমপির
সিসিক আয়োজিত নাগরিক সংবর্ধনা
ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়া এখন সরকারের বড় দায়িত্ব : রাষ্ট্রপতি
সিসিক আয়োজিত নাগরিক সংবর্ধনা
ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়া এখন সরকারের বড় দায়িত্ব : রাষ্ট্রপতি
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top