logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. সুনামগঞ্জ
  3. তালা ভেঙে পুরাতন শহিদ মিনারেই শ্রদ্ধা জানালেন মুক্তিযোদ্ধারা

তালা ভেঙে পুরাতন শহিদ মিনারেই শ্রদ্ধা জানালেন মুক্তিযোদ্ধারা

প্রকাশিত হয়েছে : ২৭ মার্চ ২০২৫, ৫:৫০:৪৭

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে মহান স্বাধীনতা দিবসে সুনামগঞ্জে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত শহরের ডিএস রোডের পুরাতন শহিদ মিনারের তালা ভেঙে পুষ্পস্তবক অর্পণ করেছেন মুক্তিযোদ্ধারা। তারা যাননি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ফুলেল শ্রদ্ধা জানানোর নির্ধারিত স্মৃতিস্তম্ভে।

বুধবার সকাল সাড়ে ১০টায় পুরাতন শহিদ মিনারে গিয়ে গেটে তালা দেওয়া দেখে ক্ষুব্ধ হন তারা। পরে তালা ভেঙে ভিতরে প্রবেশ করে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন মুক্তিযোদ্ধারা।

বিষয়টি বেশ আলোচনার জন্ম দেয়। তবে জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা জানালেন- স্বাধীনতা দিবসে স্মৃতিস্তম্ভে ফুল দেওয়ার সিদ্ধান্ত ছিল, তাই পুরাতন শহিদ মিনারটি বন্ধ রাখা হয়।

মহান স্বাধীনতা দিবসে জেলার পুরাতন শহিদ মিনার প্রশাসন কর্তৃক তালাবন্ধ করে রাখায় ক্ষোভ প্রকাশ করেছেন বীর মুক্তিযোদ্ধারা।

উল্লেখ্য, ১৯৭১ সালের ডিসেম্বরে সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্ট সংলগ্ন ডিএস রোডে এই শহিদ মিনারটি স্থাপন করেন বীর মুক্তিযোদ্ধারা।

স্থানীয়রা জানান, বিগত কয়েক বছর ধরে মহান স্বাধীন ও বিজয় দিবসে একাত্তরের শহিদ স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণের আয়োজন করে আসছে জেলা প্রশাসন। পাশাপাশি ডিএস রোডের পুরাতন শহিদ মিনারের শ্রদ্ধা জানান কেউ কেউ। কিন্তু এবার শহিদ মিনারটি সম্পূর্ণরূপে তালাবন্ধ করে রাখে পৌর কর্তৃপক্ষ। এতে ক্ষুব্ধ হয়ে বীর মুক্তিযোদ্ধারা তালা ভেঙে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।

এ ব্যাপারে সুনামগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ বলেন, মুক্তিযোদ্ধারা বাধ্য হয়ে তালা ভেঙ্গে শহিদ মিনারে প্রবেশ করে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছি। এই শহীদ মিনারটি আমরা নিজ হাতে নির্মাণ করেছি। এর সঙ্গে আমাদের আবেগ অনুভূতি জড়িত।

জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নূরুল মোমেন বলেন, ফুল দিতে গিয়ে দেখি শহিদ মিনারের গেটে তালা দেওয়া। স্বাধীনতা দিবসে শহিদ মিনার তালা দেওয়া এটি মেনে নেওয়া যায় না। তাই মুক্তিযোদ্ধারা ক্ষুব্ধ হয়ে তালা ভেঙ্গে শহিদ মিনারে প্রবেশ করে পুষ্পস্তবক অর্পণ করেন। শুনেছি অনেকেই শহিদ মিনারে ফুল দিতে এসে গেটে তালা দেয়া দেখে ফিরে গেছেন।

সুনামগঞ্জ পৌরসভার পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিম বললেন, শহিদ মিনারে ভাষা শহিদদের শ্রদ্ধা জানানো হয়। আর স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানো হয়। প্রশাসনের সিদ্ধান্ত ছিল স্বাধীনতা দিবসে স্মৃতিস্তম্ভে ফুল দেওয়া হবে, তাই পুরাতন শহিদ মিনার বন্ধ রাখা হয়।

সুনামগঞ্জ এর আরও খবর
পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল

সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল

‘পীর’ সেজে কবরস্থানে হত্যা মামলার আসামির আস্তানা

‘পীর’ সেজে কবরস্থানে হত্যা মামলার আসামির আস্তানা

প্রবাসীকে পিটিয়ে পানিতে ফেলে হত্যা, নারীসহ গ্রেফতার ৯

প্রবাসীকে পিটিয়ে পানিতে ফেলে হত্যা, নারীসহ গ্রেফতার ৯

সর্বশেষ সংবাদ
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top