logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. খেলা
  3. ২০২৬ বিশ্বকাপ জিতলেই অবসরে চলে যাবেন আর্জেন্টাইন তারকা

২০২৬ বিশ্বকাপ জিতলেই অবসরে চলে যাবেন আর্জেন্টাইন তারকা


প্রকাশিত হয়েছে : ২৭ মার্চ ২০২৫, ৫:৩৯:৪৭

ব্রাজিলের বিপক্ষে ম্যাচটা আর্জেন্টিনা দলের ভেতর অন্যরকম এক বিশ্বাসের বীজ বপন করে দিয়ে গেল। আর এক বছর পরই ২০২৬ বিশ্বকাপ। সে বিশ্বকাপ জয়ের বিশ্বাসটা আরও একবার যোগাল এই ম্যাচ।

কেন? ভাবুন একবার, চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে ম্যাচ। সেখানে নেই লিওনেল মেসি, লাওতারো মার্তিনেজদের মতো তারকারা। সে ম্যাচটাও যখন ব্রাজিলকে ৪-১ গোলে হারিয়ে দিয়ে এল আর্জেন্টিনা, তখন তো বিশ্বাসটা রাখতেই হয়, বিশ্বকাপ শিরোপাটা ধরে রাখার রসদ আছে আলবিসেলেস্তেদের।

সেটা যদি লিওনেল মেসির দল করেই ফেলে ২০২৬ বিশ্বকাপে, তাহলে কী হবে? সে যাই হোক, এমিলিয়ানো মার্তিনেজ বলবেন, ‘যথেষ্ট হয়েছে বাছা, আর নয়’; অবসরে চলে যাবেন তিনি।

সম্প্রতি মার্তিনেজ নিজেই জানিয়েছেন এ কথা। একটি সাক্ষাৎকারে তিনি ২০২২ বিশ্বকাপের ওই ফাইনাল, ২০২৬ বিশ্বকাপ, নিজের ভবিষ্যৎ নিয়েও কথা বলেছেন তিনি।

সেখানে উঠে এসেছে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জেতার সম্ভাবনা নিয়ে তার ভাবনাটা। তিনি বলেছেন, ‘যদি আমরা টানা দুইবার বিশ্বকাপ জিতি, তাহলেই যথেষ্ট। আমি জাতীয় দল থেকে অবসর নেব। আমাদের তরুণ খেলোয়াড়দের জন্য জায়গা তৈরি করে দিতে হবে।’

দুইবার বিশ্বকাপ জয়ীর অনুভূতি কেমন হতে পারে, সে বিষয়েও তিনি কথা বলেছেন। তবে সে যাই হোক, ২০২২ বিশ্বকাপের অনুভূতির মতো কিছুই হবে না, বিশ্বাস মার্তিনেজের, ‘তেমন (২০২২ বিশ্বকাপের অনুভূতি) কিছু আর কখনো হবে না। আমরা সবাই আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিততে দেখেছি। আমি জন্মের পর থেকে এটা দেখিনি। এখন সাত বছরের একটা বাচ্চাও জানে সে কী অনুভব করেছে। আপনি খুশি হবেন, উদযাপনও করবেন, কিন্তু আগের মতো অনুভূতি আর আসবে না।’a

খেলা এর আরও খবর
ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন লঙ্কান ক্রিকেটার

ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন লঙ্কান ক্রিকেটার

বিপিএলের ২ ম্যাচ বাতিল

বিপিএলের ২ ম্যাচ বাতিল

মাঠে হার্ট অ্যাটাকে মারা গেলেন ঢাকার সহকারী কোচ

মাঠে হার্ট অ্যাটাকে মারা গেলেন ঢাকার সহকারী কোচ

নতুন ‍টুর্নামেন্ট আয়োজন করবে বিসিবি

নতুন ‍টুর্নামেন্ট আয়োজন করবে বিসিবি

সর্বশেষ সংবাদ
এফআইভিডিবি’র সাথে ৯নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা
এফআইভিডিবি’র সাথে ৯নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা
নির্বাচন বানচালে সীমান্তের ওপারে ষড়যন্ত্র হচ্ছে: আদিলুর রহমান
নির্বাচন বানচালে সীমান্তের ওপারে ষড়যন্ত্র হচ্ছে: আদিলুর রহমান
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ২০
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ২০
দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া, বিদ্যুৎবিচ্ছিন্ন ৩৮ হাজার ঘরবাড়ি
দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া, বিদ্যুৎবিচ্ছিন্ন ৩৮ হাজার ঘরবাড়ি
তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা
তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা
দল-মত নির্বিশেষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইলেন জামায়াত আমির
দল-মত নির্বিশেষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইলেন জামায়াত আমির
বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান
দৈনন্দিন খাদ্যে গরুর মাংস; কতটুকু খাওয়া নিরাপদ?
দৈনন্দিন খাদ্যে গরুর মাংস; কতটুকু খাওয়া নিরাপদ?
তীব্র তুষার ঝড়ে স্থবির যুক্তরাজ্য
তীব্র তুষার ঝড়ে স্থবির যুক্তরাজ্য
হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০
হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০
ব্যালট পেপার পরিবহণে বিশেষ নিরাপত্তা পরিকল্পনার নির্দেশ ইসির
ব্যালট পেপার পরিবহণে বিশেষ নিরাপত্তা পরিকল্পনার নির্দেশ ইসির
<span style='color:#ff0000;font-size:16px;'>খালেদা জিয়ার সাক্ষাৎকার নিয়ে আসিফ নজরুল</span> <br> সাইফুর রহমান বললেন, ‘এটা কি ধরনের প্রশ্ন করলেন’
খালেদা জিয়ার সাক্ষাৎকার নিয়ে আসিফ নজরুল
সাইফুর রহমান বললেন, ‘এটা কি ধরনের প্রশ্ন করলেন’
সিলেট সীমান্তে ধরা পড়লো কোটি টাকার পণ্য
সিলেট সীমান্তে ধরা পড়লো কোটি টাকার পণ্য
সিলেটসহ সারা দেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা
সিলেটসহ সারা দেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top