logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. খেলা
  3. সিলেটেও কি হবে রান উৎসব?

সিলেটেও কি হবে রান উৎসব?

প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০২৫, ৩:০৫:১২

স্পোর্টস ডেস্ক : ঢাকায় বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সব সময় সমালোচনা থাকে উইকেটের রানখরা নিয়ে। এবার হলো উলটো। এবার মিরপুরের মন্থর উইকেটে হলো রীতিমতো রান উৎসব।

গত আসরেও মিরপুরে রান হয়েছিল, চলতি আসরে সেটা আরও বেড়েছে। টিকিটের জন্য ছিল হাহাকার। এজন্য টিকিটের বুথে আগুন ধরানোর মতো ঘটনা ঘটেছে। স্থানীয়রা ভালো করেছেন। বিশেষ করে পেস বোলাররা বোলিংয়ে দাপট দেখিয়ে চলেছেন।

ঢাকায় প্রথম পর্বের শেষদিনে দুই বিদেশি চিটাগং কিংসের উসমান খান ও ঢাকা ক্যাপিটালসের থিসারা পেরেরা সেঞ্চুরি করেছেন। বিসিবি সভাপতি ফারুক আহমেদের নির্দেশেই কিউরেটররা বদলে দিয়েছেন উইকেট। আগামীকাল থেকে নতুন উন্মাদনায় শুরু হবে ১২ ম্যাচের সিলেট পর্ব।

আসরের প্রথম ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে ১৯৭ রান তাড়ায় দারুণ জয় পায় তামিমের বরিশাল। মাঠে ছিল গ্যালারি ভরা দর্শক। মিরপুরে যে চারদিন খেলা হয়েছে, এই দৃশ্যগুলো ছিল নিয়মিতই। আগে টুর্নামেন্টের শুরুর দিকে আলোচনা বেশি হতো রান খরা, দর্শকের শূন্যতা নিয়ে। এবার মিরপুরে সত্যিই দেখা যাচ্ছে নতুন কিছু। আট ম্যাচে মাত্র একবার প্রথম ইনিংসে দেড়শ ছুঁতে পারেনি কোনো দল। সব মিলিয়ে ১৬ ইনিংসে ১৬০ ছাড়ানো স্কোর দেখা গেছে নয়টি।

আট ম্যাচে সব মিলিয়ে ২৬৪৮ রান হয়। ম্যাচপ্রতি রানের গড় ৩৩১। ইনিংসপ্রতি ১৬৫.৫ রান। আগের দুই আসর থেকে রানের হিসাবে এবারের বিপিএল বেশ এগিয়ে। ২০২৪ আসরে ঢাকায় প্রথম আট ম্যাচে রান হয়েছে ২৩৭৮। ম্যাচপ্রতি গড় তিনশর নিচে, ২৯৭.২৫!

দুর্বার রাজশাহীর তাসকিন আহমেদ সর্বোচ্চ ১২ উইকেট নেন মাত্র তিন ম্যাচেই। এক ম্যাচে ১৯ রান দিয়ে নেন বিপিএলের ইতিহাসের সর্বোচ্চ সাত উইকেট। রংপুর রাইডার্সের খুশদিল শাহ সাত উইকেট নিয়ে আছেন দ্বিতীয় অবস্থানে। রংপুরের নাহিদ রানা ও খুলনা টাইগার্সের আবু হায়দার রনি যৌথভাবে নেন ছয়টি করে উইকেট। আর চিটাগংয়ের আলিস আল ইসলাম নেন দুই ম্যাচে পাঁচ উইকেট।

সবচেয়ে কৃপণ বোলিং করা তিনজনই বাংলাদেশের স্পিনার। খুলনার মেহেদী হাসান মিরাজ ওভার প্রতি সর্বনিম্ন চার রান করে দিয়েছেন। চিটাগংয়ের আলিস দেন ৪.২৫ রান করে। আলিসের সতীর্থ আরাফাত সানি ৫.৭৫ করে রান দিয়েছেন ওভারপ্রতি।

রাজধানীতে ব্যাটে-বলে দেখা গেছে দেশিদের রাজত্ব। সর্বোচ্চ ২২৯ স্ট্রাইকরেটে রান করেছেন পাকিস্তানের ফাহিম আশরাফ। বাংলাদেশিদের মধ্যে মাহিদুল ইসলাম ২০৬.৮১, শামীম হোসেন ১৯৫.১২, মাহমুদউল্লাহ রিয়াদ ১৯৪ ও নুরুল হাসান সোহান ১৮৮ স্ট্রাইকরেটে রান করেছেন।

সর্বোচ্চ রান সংগ্রাহক পাঁচ ব্যাটারের মধ্যে তিনজনই বাংলাদেশি। সিলেট পর্বে বিজয়-মাহিদুলরা সেটি ধরে রাখতে পারেন কি না সেটি এখন দেখার বিষয়। দেশিরা যদি ধারাবাহিকতা ধরে রাখতে পারেন তাহলে আখেরে যে লাভ হবে বাংলাদেশের!

খেলা এর আরও খবর
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ

৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ

আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা

মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা

সর্বশেষ সংবাদ
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top