logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. সারাদেশ
  3. বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করল আ.লীগ নেতাকর্মীরা

বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করল আ.লীগ নেতাকর্মীরা

প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০২৪, ২:৪০:৪৫

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : চরের খাসজমি দখলকে কেন্দ্র করে বিএনপির স্বেচ্ছাসেবক দলের তরিকুল ইসলাম শেখ নামের এক কর্মীকে কুপিয়ে জখম করেছেন স্থানীয় আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনার জেরে তরিকুলের স্বজনরা ও দলীয় লোকজন হামলাকারী আওয়ামী লীগের ১১ নেতাকর্মীর ৩৫টি ঘরবাড়ি আগুনে পুড়িয়ে ভস্মীভূত করে দিয়েছে।

খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান; কিন্তু সশস্ত্র লোকজনের বাধার মুখে নিরাপত্তাজনিত কারণে আগুন না নিভিয়েই তারা ফিরে আসেন।

পরে র‌্যাব পাবনা-১২ ক্যাম্পের সহায়তায় ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ প্রচেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণসহ পরিস্থিতি শান্ত করেন।

আহত তরিকুল ইসলাম শেখের বরাত দিয়ে স্থানীয় বিএনপি নেতা সাইদুল ইসলাম প্রামাণিক বলেন, চরে জমি দেখতে গেলে আওয়ামী লীগ নেতা তরিকুল ইসলাম মেম্বারের হুকুমে তার পক্ষের লোকজন আসাদুল মেম্বার, আলামিন প্রাং, আকুব্বার, শফি, আশিক, নাজিমসহ অন্যরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে স্বেচ্ছাসেবক দলের তরিকুলের পায়ের রগ ও হাঁটু কেটে ফেলে। বর্তমানে তরিকুল ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিএনপি নেতা সাইদুলসহ অন্যদের অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ নেতা তরিকুল ইসলাম মেম্বার বলেন, ৫ আগস্টের পর থেকে আমরা নিজ বাড়িতে গৃহবন্দি হয়ে পড়েছি। নিজেদের নামীয় ও সরকার থেকে লিজ নেওয়া চরের জমি ছেড়ে এসেছি। এই জমি এখন বিএনপি নেতা সাইদুল ইসলাম প্রামাণিক ও কুষ্টিয়ার হরিশপুরের জৈনক মুকুল গ্রুপ দখল করে নিয়েছে। এসব নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছে। এই বিরোধের জেরে মুকুল গ্রুপই স্বেচ্ছাসেবক দলের তরিকুল ইসলামকে কুপিয়ে জখম করেছে।

বুধবার দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত পাবনার ঈশ্বরদীর বহুল আলোচিত ৬ খুনের এলাকা (সিক্স মার্ডার) লক্ষীকুন্ডা ইউনিয়নের কামালপুর ও সাহাপুরের চরগড়গড়ি আলহাজ মোড় এলাকায় এসব ঘটনা ঘটে।

আহত স্বেচ্ছাসেবক দল নেতা তরিকুল ইসলাম ওই এলাকার রিকাত আলী শেখের ছেলে। অপরদিকে আওয়ামী লীগের যাদের বাড়িতে আগুন ধরিয়ে ভস্মীভূত করা হয়েছে তারা হলেন- লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের নসিরের ঘাট এলাকার মৃত নুর আলী প্রামানিকের ছেলে আওয়ামী লীগ নেতা আসাদুল ইসলাম মেম্বার, আকুব্বার প্রাং, মোমিন প্রাং, আলামিন প্রাং, মৃত আলিমুদ্দি মীরের ছেলে শফি ঘোষ, মৃত লাল চাঁদের ছেলে চাঁদ আলী, জহুরুলের ছেলে আশিক, মৃত মুজাম সরদারের দুই ছেলে আজিম সরদার, নাজিম সরদার।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম শহিদ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীদের নিয়ে যাওয়া হয়; কিন্তু অন্ধকার হয়ে যাওয়ায় নিরাপত্তাজনিত কারণে ফিরে আসতে হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেনা ও র‌্যাব সদস্যরাও টহলে রয়েছেন। তবে এ ব্যাপারে থানায় লিখিত কোনো অভিযোগ এখনো আসেনি।

সারাদেশ এর আরও খবর
আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী

আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী

‘আমি কি এক হাজার টাকা নেওয়ার লোক’ প্রকৌশলীর ঘুস চাওয়ার ভিডিও ভাইরাল

‘আমি কি এক হাজার টাকা নেওয়ার লোক’ প্রকৌশলীর ঘুস চাওয়ার ভিডিও ভাইরাল

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ, ওসি ক্লোজড

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ, ওসি ক্লোজড

৭ বারের এমপি দবিরুল ইসলাম আর নেই

৭ বারের এমপি দবিরুল ইসলাম আর নেই

সর্বশেষ সংবাদ
স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে শুরু: তথ্য উপদেষ্টা
স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে শুরু: তথ্য উপদেষ্টা
আর্জেন্টিনা-মিশর ম্যাচে কে জিতবে, জানাল এআই
আর্জেন্টিনা-মিশর ম্যাচে কে জিতবে, জানাল এআই
খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ
খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রীর
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রীর
<span style='color:#ff0000;font-size:16px;'>বাণিজ্যমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ</span> <br> সিলেটের উন্নয়ন, বিনিয়োগ ও প্রবাসী বাংলাদেশিদের বিষয়ে আলোচনা
বাণিজ্যমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
সিলেটের উন্নয়ন, বিনিয়োগ ও প্রবাসী বাংলাদেশিদের বিষয়ে আলোচনা
লন্ডনে কবি, লেখক-প্রকাশক প্রীতি আড্ডা অনুষ্ঠিত
লন্ডনে কবি, লেখক-প্রকাশক প্রীতি আড্ডা অনুষ্ঠিত
বিশ্বকাপের শেষ আটে উঠেছে কারা, জেনে নিন সব ম্যাচের সূচি
বিশ্বকাপের শেষ আটে উঠেছে কারা, জেনে নিন সব ম্যাচের সূচি
যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে ২৫ জনের মৃত্যু, সতর্কতা জারি
যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে ২৫ জনের মৃত্যু, সতর্কতা জারি
প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন কয়েকটি ভেষজ, জটিল রোগ থেকে মিলবে সুরক্ষা
প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন কয়েকটি ভেষজ, জটিল রোগ থেকে মিলবে সুরক্ষা
শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার
শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার
নতুন দায়িত্ব পেলেন আইনমন্ত্রী
নতুন দায়িত্ব পেলেন আইনমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
জাফলংয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ৩ স্কুলছাত্র নিহত
জাফলংয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ৩ স্কুলছাত্র নিহত
দলিল রেজিস্ট্রিকালে জমির শ্রেণি নির্ধারণ নিয়ে জটিলতা দূর করল নিবন্ধন অধিদপ্তর
দলিল রেজিস্ট্রিকালে জমির শ্রেণি নির্ধারণ নিয়ে জটিলতা দূর করল নিবন্ধন অধিদপ্তর
গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top