logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. বিনোদন
3. আমাদের ডিভোর্স হচ্ছে, ভিডিও পোস্ট করে যা বললেন রাজা-মধুবনী

আমাদের ডিভোর্স হচ্ছে, ভিডিও পোস্ট করে যা বললেন রাজা-মধুবনী

প্রকাশিত হয়েছে : ১৮ ডিসেম্বর ২০২৪, ১:২১:৩০

টালিপাড়ার জনপ্রিয় তারকা দম্পতি অভিনেতা রাজা ও অভিনেত্রী মধুবনী। একটি ছোট্ট ছেলেও রয়েছে তাদের সংসার জীবনে। কিন্তু এর মাঝেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করে রাজা লিখেছেন— আমাদের ডিভোর্স হচ্ছে।

চলতি বছরে ঘর ভেঙে বহু জনপ্রিয় তারকা জুটির। রাজা-মধুবনীকেও কি সেই তালিকায় ফেলছেন? একদমই এই ভুল করবেন না, তাহলে কিন্তু খুব ঠকতে হবে। আসুন আপনাদের খুলে বলি আসল ব্যাপার কী।

হিন্দুস্তান টাইমস সূত্রে জানা গেছে, টালিউডের অন্যতম চর্চিত জুটি রাজা গোস্বামী ও মধুবনী গোস্বামী। সোশ্যাল মিডিয়াতে তাদের অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়। তাদের জনপ্রিয়তার কথা মাথায় রেখে তারা লাইফস্টাইল ভ্লগও বানাতে শুরু করেন। সেখানে যেমন তাদের দৈনিক জীবনের নানা খুঁটিনাটি দর্শকদের সঙ্গে শেয়ার করে নেন তারা। তেমনই মজার মজার সব ভিডিও বানিয়ে অনুরাগীদের মুখে হাসি ফোটান তারকা দম্পতি।

মঙ্গলবার ইনস্টাগ্রামে সে রকমই একটি মজার ভিডিও পোস্ট করেন রাজা। ভিডিওটি পোস্ট করে মজার ছলেই ক্যাপশনে লেখেন— ‘আমাদের ডিভোর্স হচ্ছে’।

ভিডিওতে শুরুতেই দেখা যায় মধুবনী রাজাকে বলছেন—আমরা হাসবেন্ড-ওয়াইফ গেম খেলব। তার কথাই রাজা সম্মতি জানাতেই, মধুবনী তাকে ভালো করে খেলার নিয়ম বুঝিয়ে দেন। অভিনেত্রী বলেন, রাজাকে তিনটি প্রশ্ন করব, আর রাজাও একইভাবে তাকে তিনটি প্রশ্ন করবে। এরপরই একের পর এক প্রশ্ন করতে শুরু করেন মধুবনী।

অভিনেত্রী প্রথম প্রশ্ন হিসেবে স্বামীকে জিজ্ঞাসা করেন, একটা ঘরে প্রচুর মেয়ে রয়েছে, আর তাদের সঙ্গে রয়েছি আমিও। তুমি সবার মধ্যে কাকে বেছে নেবে?’ এত সহজ প্রশ্ন শুনেই রাজা উত্তর দেন— ‘অবশ্যই তোমাকে’। কিন্তু তার এই উত্তর শুনে বেজায় রেগে যান নায়িকা। তিনি বলেন, ‘প্রশ্ন সেটি ছিলই না। প্রশ্ন হচ্ছে— যখন তুমি জেনে গেছ যে ওই ঘরে প্রচুর মেয়ে রয়েছে, তাহলে তুমি সেই ঘরে ঢুকলে কেন? বউয়ের কথা শুনেই চমকে যান রাজা।

মধুবনী বেশ রেগে গিয়ে বলেন, পারলে না তো! তারপর পরবর্তী প্রশ্নে চলে যান তিনি। এবার অভিনেত্রী স্বামীকে জিজ্ঞাসা করেন, ‘তোমার বাড়ির দরজায় একজন প্রচণ্ড সুন্দরী মেয়ে এসে কলিং বেল বাজাচ্ছে। এই কথা শুনে বেশ উৎসাহ ধরা পড়ে রাজার চোখে মুখে। তারপর বেশ গম্ভীর গলায় মধুবনী জানতে চান— এ অবস্থায় রাজা দরজা খুলবেন কিনা?

প্রশ্নে শুনে নিজেকে সামলে নিয়ে আগের বারের ভুল শুধরে রাজা জবাব দেন, দরজা খুলব না। কিন্তু রাজার উত্তরে বেশ বিরক্ত হয়ে অভিনেত্রী বলেন, আরে সেই সুন্দরী মেয়েটা আমি।’ স্ত্রীর কথা শুনে চক্ষু-ছানাবড়া হয়ে যায় রাজার। তবে এখানেই শেষ নয়। মধুবনী আরও বলেন, ‘মানে তোমার বাড়ির দরজায় আমি ছাড়া আর কোন সুন্দরী মেয়ে আসবে? তুমি এসব ভাবো? নাকি আসে কোনো সুন্দরী মেয়ে?’ তখন বেশ ঘাবড়ে গিয়ে রাজা ‘না, না’ বলতে থাকেন।

বেশ চটে গিয়ে মধুবনী বলেন, এটাও পারলে না। এবার লাস্ট প্রশ্ন। এবার কিন্তু পারতেই হবে। অভিনেত্রী তার বরের থেকে জানতে চান— তোমার একটা পছন্দের জিনিস রাখা আছে, আর তার পাশে আমিও আছি। কোনটা বেছে নেবে তুমি? দ্বিধা ভরে, মনে একরাশ সংশয় নিয়ে রাজা উত্তর দেন— ‘অবশ্যই তোমাকে’। আর ব্যাস তাতেই একেবারে ক্ষেপে লাল হয়ে যান মধুবনী। তিনি বলেন, ‘ওহ তার মানে আমি তোমার সবচেয়ে বেশি পছন্দের নই? তারপর তার কোনো এক বন্ধু ‘পূজা’র নাম উল্লেখ্য করে অভিনেত্রী বলেন, ‘তার মানে পূজা ঠিকই বলেছিল— তুমি আমার সঙ্গে চিট করছ। ডিভোর্স, ডিভোর্স, ডিভোর্স।’ এই বলে নায়িকা উঠে চলে যান। আর সঙ্গে সঙ্গে ব্যাকগাউন্ডে বেজে ওঠে ‘ওগো বধূ সুন্দরী’ -এর বিখ্যাত গান ‘নারী চরিত্র বেজায় জটিল…’।

কেবল মাত্র বিনোদনের কথা মাথায় রেখেই এই ভিডিও। আসলে দর্শকদের আনন্দ দিতেই রসিকতায় ভরা এই মজার ভিডিও বানিয়েছেন তারা। তাদের মধ্যে কোনো সমস্যাই সৃষ্টি হয়নি, যাতে করে তারা সত্যি বিচ্ছেদের পথে হাঁটতে পারেন না। তাদের এই মজার ভিডিও দেখে অনুরাগীরাও যথেষ্ট মজা পেয়েছেন। নানা মন্তব্যও করেছেন।

একজন নেটিজেন লিখেছেন— হাসতে হাসতে শেষ। অন্য এক নেটিজেন মজা করে লিখেছেন— রাজা দার নিশ্চয়ই মাথা ঘুরছে। তাদের সবচেয়ে জনপ্রিয় মেগা ভালোবাসা ডটকমের স্মৃতিচারণ করে এক ভক্ত লিখেছেন— দারুণ হয়েছে ‘ওম-তোড়া’। তোমাদের অভিনয় খুব সুন্দর। যদিও এখন তোমাদের রাজা আর মধুমিতা নামেই সবাই চেনে। আমি তোমাদের প্রথম ওই নামে চিনতাম। খুব ভালো থেকো।

প্রসঙ্গত, রাজ-মধুবনী একসঙ্গে কাজ করতে গিয়েই একে অপরের প্রেমে পড়েন। ১১ বছর প্রেম করার পর ২০১৬ সালে সাতপাকে বাঁধা পড়েন তারা। এরপর ২০২১ সালে তাদের জীবনে আসে প্রথম সন্তান কেশব।

বিনোদন এর আরও খবর
রাজকীয় আদলে গড়া গৌরীর বিয়ের আংটি, নির্মাণে ব্যয় হয়েছে ২৫৬ ঘণ্টা

রাজকীয় আদলে গড়া গৌরীর বিয়ের আংটি, নির্মাণে ব্যয় হয়েছে ২৫৬ ঘণ্টা

ব্রাজিলভক্ত পড়শী নিজের গানে উচ্ছ্বাস প্রকাশ

ব্রাজিলভক্ত পড়শী নিজের গানে উচ্ছ্বাস প্রকাশ

আর্জেন্টাইন ফুটবলারদের অনুকরণে পরীমনির ফুটবলপ্রেম

আর্জেন্টাইন ফুটবলারদের অনুকরণে পরীমনির ফুটবলপ্রেম

চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের আদেশ

চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের আদেশ

সর্বশেষ সংবাদ
গ্রেটার সিলেট ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে ইস্ট লন্ডন শাখার এজিএম-২০২৬ অনুষ্ঠিত
গ্রেটার সিলেট ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে ইস্ট লন্ডন শাখার এজিএম-২০২৬ অনুষ্ঠিত
জগন্নাথপুরে ২১তম শাহ আশরাফুন্নেছা কামালী স্মৃতি প্রাইমারি মেধাবৃত্তি-২০২৬ প্রদান সম্পন্ন
জগন্নাথপুরে ২১তম শাহ আশরাফুন্নেছা কামালী স্মৃতি প্রাইমারি মেধাবৃত্তি-২০২৬ প্রদান সম্পন্ন
সিলেটস্থ কোম্পানিগঞ্জ সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান
সরকার আঞ্চলিক উন্নয়নে আন্তরিক : প্রবাসীকল্যাণ মন্ত্রী
সিলেটস্থ কোম্পানিগঞ্জ সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান
সরকার আঞ্চলিক উন্নয়নে আন্তরিক : প্রবাসীকল্যাণ মন্ত্রী
পোর্টসমাউথ সিটি কাউন্সিলের লর্ড মেয়র আব্দুল কাদিরের আমন্ত্রণে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিবৈঠক অনুষ্ঠিত
পোর্টসমাউথ সিটি কাউন্সিলের লর্ড মেয়র আব্দুল কাদিরের আমন্ত্রণে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিবৈঠক অনুষ্ঠিত
সিলেটে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত
দৃষ্টি প্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় সচেতনতা অপরিহার্য–অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট
সিলেটে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত
দৃষ্টি প্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় সচেতনতা অপরিহার্য–অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট
রেমিট্যান্স শাটডাউনের হুমকি চরম দেশবিরোধী ও মানবতাবিরোধী: রিজভী
রেমিট্যান্স শাটডাউনের হুমকি চরম দেশবিরোধী ও মানবতাবিরোধী: রিজভী
উপনির্বাচনে হেরে গেলেন যুক্তরাজ্যের গ্রিন পার্টির নেতা পোলানস্কি
উপনির্বাচনে হেরে গেলেন যুক্তরাজ্যের গ্রিন পার্টির নেতা পোলানস্কি
সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন বৃটেনের লর্ড ও দুই এমপির
সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন বৃটেনের লর্ড ও দুই এমপির
সিসিক আয়োজিত নাগরিক সংবর্ধনা
ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়া এখন সরকারের বড় দায়িত্ব : রাষ্ট্রপতি
সিসিক আয়োজিত নাগরিক সংবর্ধনা
ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়া এখন সরকারের বড় দায়িত্ব : রাষ্ট্রপতি
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top