logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. খেলা
  3. রাজার ইতিহাসগড়া দিনে হারল জিম্বাবুয়ে, সিরিজ আফগানদের

রাজার ইতিহাসগড়া দিনে হারল জিম্বাবুয়ে, সিরিজ আফগানদের

প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২৪, ১:২৪:৩২

সিরিজ নির্ধারণী ম্যাচে জিম্বাবুয়েকে ৩ উইকেটে হারিয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে আফগানিস্তান। আগে ব্যাট করা জিম্বাবুয়ের দেওয়া ১২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তিন বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় রশিদ খানের দল। এতে তিন ম্যাচ সিরিজ ২-১ ব্যবধানে জয় করে সফরকারীরা।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠায় আফগানিস্তান। তবে সফরকারী বোলারদের দাপটে শুরু থেকেই জিম্বাবুয়ের অসহায়ত্বের ছবি ফুটে ওঠে। আজমতউল্লাহ ওমরজাই ও মুজিব উর রহমানের বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি টপ অর্ডার। মিডল অর্ডার থেকে লোয়ার অর্ডারে রশিদ খান ঘূর্ণিজাদুতে ভেলকি দেখান।

এতে ১৯.৫ ওভারে ১২৭ রান তুলতেই সব উইকেট হারিয়ে বসে জিম্বাবুয়ে। দলটির পক্ষে ৩১ রান আসে ওপেনার ব্রায়ান বেনেটের ব্যাটে। ২১ রান করেন ওয়েসলি মাধেভেরে।

আফগানদের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন অধিনায়ক রশিদ। দুটি করে উইকেট নেন নাভিন উল হক, মুজিব উর রহমান ও আজমতউল্লাহ ওমরজাই।

১২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে হোঁচট খায় আফগানিস্তান। ৪৪ রান তুলতেই খুইয়ে বসে ৪ উইকেট। তবে পঞ্চম উইকেটে গুলবদিন নাইব এবং আজমতউল্লাহর ৪৮ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় দলটি। দলীয় সর্বোচ্চ ৩৪ রান আসে আজমতউল্লাহর ব্যাটে, ২২ রান করেন গুলবদিন।

তাদের দুজনকেই সাজঘরের পথ চিনিয়ে ইতিহাসের পাতায় নাম ওঠান জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। দেশটির পক্ষে এখন সর্বোচ্চ ৭৯ টি-টোয়েন্টি উইকেটের মালিক এই অলরাউন্ডার।

তবে রাজার জোড়া সাফল্যের পরও জিম্বাবুয়ে হালে পানি পায়নি। কারণ অভিজ্ঞ মোহাম্মদ নবী যে তখনো ক্রিজে রয়েছে। শেষ পর্যন্ত ১৮ বলে ৩ চারে ২৪ রানের ক্যামিও খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি।

খেলা এর আরও খবর
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ

৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ

আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা

মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা

সর্বশেষ সংবাদ
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top