logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. জৈন্তাপুর সীমান্তে যৌথ অভিযানে আটক ২

জৈন্তাপুর সীমান্তে যৌথ অভিযানে আটক ২

প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২৪, ২:১৭:৩৬

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে সীমান্তবর্তী এলাকা থেকে ভারতীয় নাগরিকসহ দুইজনকে আটক করেছে বিজিবি ও পুলিশ। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বরত শ্রীপুর বিওপি সদস্য ও জৈন্তাপুর মডেল থানার যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

আটকরা হলেন-রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহর সাধুখালি গ্রামের নেপাল বিশ্বাসের ছেলে মুকুল বিশ্বাস (৩৩) ও ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের নদিয়া জেলার হরিতলা কাইখালি গ্রামের মোকান্দা মন্ডলের স্ত্রী শান্তি লতা মন্ডল (৬০)।

ভারতীয় এই নারী দীর্ঘদিন বাংলাদেশের রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহর সাধুখালী গ্রামে শান্তি রাণী মৃত্তি নামে বসবাস করে আসছিল।

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মোকামপুঞ্জি এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী।

এ সময় স্থানীয়দের সহায়তায় সীমান্ত পিলার ১২৭৯/৩-এস থেকে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের মধ্যে মোকামপুঞ্জি এলাকা হতে ভারতে অবৈধ অনুপ্রবেশের প্রস্তুতিকালে তাদের আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দাদী-নাতি সম্পর্কের কথা স্বীকার করে। এ সময় কাছে থাকা ব্যাগ তল্লাশি করে প্রয়োজনীয় পোশাক ও চাদর পাওয়া যায়।

মুকুল বিশ্বাসের কাছে একটি অ্যান্ড্রয়েড মোবাইল পাওয়া যায়। যাতে ভারতীয় অসংখ্য নাম্বারে কললিষ্টের সন্ধান পায় বিজিবি-পুলিশ।

আটকের সত্যতা নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ভারতীয় নাগরিক শান্তি রাণীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি মুকুল বিশ্বাসের সঙ্গে অবৈধভাবে ভারতে তার স্বামীর বাড়িতে যেতে সীমান্তবর্তী এলাকায় আসেন।

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জৈন্তাপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

সিলেট এর আরও খবর
সিলেটে পুলিশ হেফাজতে রায়হান হত্যা মামলার রায় ৭ জানুয়ারি

সিলেটে পুলিশ হেফাজতে রায়হান হত্যা মামলার রায় ৭ জানুয়ারি

সিলেটে ‘কিশোর গ্যাংয়ের’ দ্বন্দ্বে আবার খুন, তিনজন আটক

সিলেটে ‘কিশোর গ্যাংয়ের’ দ্বন্দ্বে আবার খুন, তিনজন আটক

সিলেটে ট্রাক-সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

সিলেটে ট্রাক-সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

আমরা জোট করব না, নির্বাচনী সমঝোতা করবো: জামায়াতের আমীর

আমরা জোট করব না, নির্বাচনী সমঝোতা করবো: জামায়াতের আমীর

সর্বশেষ সংবাদ
সেন্টমার্টিন থেকে ফেরার পথে ২ জনের মৃত্যু
সেন্টমার্টিন থেকে ফেরার পথে ২ জনের মৃত্যু
যে কারণে শীতে প্রতিদিন খাবেন টমেটো সালাদ
যে কারণে শীতে প্রতিদিন খাবেন টমেটো সালাদ
কোন আসন থেকে প্রার্থী হচ্ছেন রেজা কিবরিয়া?
কোন আসন থেকে প্রার্থী হচ্ছেন রেজা কিবরিয়া?
বাংলাদেশে কারাদণ্ড, যুক্তরাজ্যে যে বিপদে পড়তে পারেন টিউলিপ
বাংলাদেশে কারাদণ্ড, যুক্তরাজ্যে যে বিপদে পড়তে পারেন টিউলিপ
<span style='color:#ff0000;font-size:16px;'>প্লট দুর্নীতির মামলা</span> <br> হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড
প্লট দুর্নীতির মামলা
হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড
শিগগিরই ভারতের সঙ্গে ওয়ার্কিং রিলেশন স্বাভাবিক হবে: পররাষ্ট্র উপদেষ্টা
শিগগিরই ভারতের সঙ্গে ওয়ার্কিং রিলেশন স্বাভাবিক হবে: পররাষ্ট্র উপদেষ্টা
ক্ষমা চাইলেন নেতানিয়াহু
ক্ষমা চাইলেন নেতানিয়াহু
সীমান্তে পচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ
সীমান্তে পচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ
বাংলাদেশে সাজা হলে যুক্তরাজ্যে যে পরিস্থিতিতে পড়তে পারেন টিউলিপ
বাংলাদেশে সাজা হলে যুক্তরাজ্যে যে পরিস্থিতিতে পড়তে পারেন টিউলিপ
রণবীর বেছে নিলেন দীপিকাকে
রণবীর বেছে নিলেন দীপিকাকে
১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি, আমিও পারিনি: ডিসি
১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি, আমিও পারিনি: ডিসি
সিলেটে পুলিশ হেফাজতে রায়হান হত্যা মামলার রায় ৭ জানুয়ারি
সিলেটে পুলিশ হেফাজতে রায়হান হত্যা মামলার রায় ৭ জানুয়ারি
খিলগাঁও ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিক নিহত
খিলগাঁও ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিক নিহত
বিডিআর হত্যাকাণ্ডে জড়িত আ.লীগ, মূল সমন্বয়কারীর নাম প্রকাশ
বিডিআর হত্যাকাণ্ডে জড়িত আ.লীগ, মূল সমন্বয়কারীর নাম প্রকাশ
পৃথক হলো বিচার বিভাগ
পৃথক হলো বিচার বিভাগ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top