logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. ইউ কে
  3. রং হেডেড ছাড়া কেউ নিজেকে এখন প্রধানমন্ত্রী দাবি করতে পারে না : মির্জা ফখরুল

রং হেডেড ছাড়া কেউ নিজেকে এখন প্রধানমন্ত্রী দাবি করতে পারে না : মির্জা ফখরুল

প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২৪, ১২:৩৮:১৫

লন্ডন অফিস : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বহুদিন আগে বাংলাদেশের প্রধান বিচারপতি শেখ হাসিনাকে বলেছেন রং হেডেড। আর রং হেডেড ছাড়া কেউ এখন নিজেকে প্রধানমন্ত্রী দাবি করতে পারে না।’

যুক্তরাজ্য আওয়ামী লীগের সভায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার বক্তব্য দেওয়া প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এ কথা বলেন।

শনিবার (৭ ডিসেম্বর) যুক্তরাজ্যের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় বিলেতের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, তার (শেখ হাসিনা) দলের লোকেরা কোন অবস্থায় আছেন না আছেন, কিছু না ভেবে তিনি পালিয়ে গেলেন। আর আমাদের নেত্রীকে বহুবার দেশ ছাড়তে বলা হয়, কিন্তু তিনি ছাড়েননি। বলেছেন, এটিই আমার ঠিকানা। রং হেডেড ছাড়া এখন কেউ নিজেকে প্রধানমন্ত্রী দাবি করতে পারে না।

তিনি আরো বলেন, আমাদের ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে। ২০ হাজার মানুষকে হত্যা করা হয়েছে। এমন একটা ফ্যাসিজিং এর মধ্য দিয়ে আমরা লড়াই করেছি। এমন একটা বছর ছিল না যে আমরা জেলে যাইনি। তখন পুলিশ ও আদালতের মধ্যে একটা প্রতিযোগিতা ছিল বিএনপিকে কে কত কষ্ট দিতে পারবে।

বিএনপির মহাসচিব বলেন, গত ১৫ বছরে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। আমরা কেয়ারটেকার সরকারের মধ্যদিয়ে দেশকে যে একটা গণতান্ত্রিক দেশ হিসেবে প্রতিষ্ঠার দিকে যাচ্ছিলাম সেটা ধ্বংস হয়ে গেছে। মিডিয়াকে গলাটিপে হত্যা, সাইবার সিকিউরিটি অ্যাক্ট চালু করাসহ সবখানে চাটুকারিতার রেওয়াজ চালু করে দেওয়া হয়েছে। তখন সুনির্দিষ্ট কিছু মিডিয়াকে প্রমোট করার চেষ্টা করা হতো।

তিনি আরো বলেন, দেশের বিরুদ্ধে অপতথ্য রোধে আমরা বিভিন্ন সময় বক্তৃতা বিবৃতি দিয়ে আসছি। এক্ষেত্রে আপনাদেরও দায়িত্ব রয়েছে। প্রবাসে আপনারাও সঠিক তথ্য তুলে ধরে দায়িত্ব পালন করছেন।

এক প্রশ্নের জবাবে মহাসচিব বলেন, বিদেশিদের ওপর নির্ভর করে আমাদের দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না। আমি মনে করি আমাদেরকেই সেই কাজটি করতে হবে। সার্বিক বিষয়ে কূটনৈতিকদের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির সঙ্গে কখনো কোনো রাষ্ট্রীয় বাহিনীর সমস্যা হয়নি। তবে যারা তারেক রহমানকে নির্যাতন করেছে তাদেরকে চিহ্নিত করার চেষ্টা চলছে।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেন, গত ১৭ বছরে প্রবাসীদের অনেকের জায়গাজমি দখল করে নিয়েছে ফ্যাসিস্ট হাসিনার লোকেরা। তারাও তাদের জায়গা জমি ফেরত চায়। আমাদের ভারপ্রাপ্ত মহাসচিব বলেছেন প্রবাসীদের মূল্যায়ন করা হবে।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য দেন সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ।

ইউ কে এর আরও খবর
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত

সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত

ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান

ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান

যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া

যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া

প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়

প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়

সর্বশেষ সংবাদ

এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top