logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. দুর্নীতি মামলায় খন্দকার মোশাররফ খালাস

দুর্নীতি মামলায় খন্দকার মোশাররফ খালাস

প্রকাশিত হয়েছে : ০১ ডিসেম্বর ২০২৪, ৮:৪৪:৫৪

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় খালাস পেয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির জৈষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। রোববার (১ ডিসেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৮ এ রায় দেন।

রায়ের পর্যবেক্ষণে ঢাকার বিশেষ জজ আদালত-১-এর বিচারক আবুল কাশেম জানান, দুদক মামলায় অর্থ পাচারের কোনো সঠিক প্রমাণ আদালতে উপস্থাপন করতে পারেনি। আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ বলেন, এটি ছিল রাজনৈতিক প্রতিহিংসার মামলা। মামলার কারণে ড. খন্দকার মোশাররফকে জেলে যেতে হয়েছিল। কিন্তু অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে খালাস দেন।

এর আগে, গত ২২ আগস্ট মানি লন্ডারিংয়ের একটি মামলাতেও খালাস পেয়েছিলেন ড. খন্দকার মোশাররফ। আদালত জানিয়েছেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়নি। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

২০১৪ সালের ৬ ফেব্রুয়ারি দুদকের পরিচালক নাসিম আনোয়ার বাদী হয়ে রমনা থানায় ড. খন্দকার মোশাররফের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলাটি করেছিলেন। একই বছরের ১৪ আগস্ট দুদক তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। ২০১৫ সালের ২৮ অক্টোবর আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন। বিচার চলাকালে ৯ সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

দুদকের অভিযোগ ছিল, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালে ড. খন্দকার মোশাররফ ও তার স্ত্রী বিলকিস আক্তার হোসেনের যৌথ নামে যুক্তরাজ্যের লয়েড টিএসবি অফশোর প্রাইভেট ব্যাংকে ৮ লাখ ৪ হাজার ১৪২.৪৩ ব্রিটিশ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ৩৮১ টাকা) জমা করেন। এই অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছিল।

এর আগে গত ২৮ নভেম্বর অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, তার ছেলে খন্দকার মাহবুব হোসেন ও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক লাইন ডিরেক্টর ডা. মাহবুবুর রহমানকে খালাস পেয়েছেন। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক আবুল কাশেমের আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাসের এ রায় দেন।

জাতীয় এর আরও খবর
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স

ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স

বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল হাসপাতালে ভর্তি

বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল হাসপাতালে ভর্তি

দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী

দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী

বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ: হাইকোর্ট

বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ: হাইকোর্ট

সর্বশেষ সংবাদ
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম
ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম
সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন
সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন
বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল হাসপাতালে ভর্তি
বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল হাসপাতালে ভর্তি
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী
মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স
মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স
মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা
মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা
বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ: হাইকোর্ট
বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ: হাইকোর্ট
ধলাই নদীর বাঁধ ভেঙে একাধিক গ্রাম প্লাবিত
ধলাই নদীর বাঁধ ভেঙে একাধিক গ্রাম প্লাবিত

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top