logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. সিলেট থেকে চোরাই চিনি নিয়ে ট্রাক যাচ্ছিল রংপুর, পথে জব্দ করল পুলিশ

সিলেট থেকে চোরাই চিনি নিয়ে ট্রাক যাচ্ছিল রংপুর, পথে জব্দ করল পুলিশ

প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২৪, ৭:৪৭:৪৪

ত্রিপল দিয়ে ঢাকা একটি মালবাহী ট্রাককে থামার জন্য সংকেত দেয় পুলিশ। কিন্তু চালক সেই সংকেত উপেক্ষা করে দ্রুতগতিতে ট্রাক নিয়ে আগাতে থাকেন। সন্দেহজনক হওয়ায় সিএনজিচালিত অটোরিকশা নিয়ে ট্রাকের পেছনে ধাওয়া দেয় পুলিশ। প্রায় দেড় কিলোমিটার পথ অতিক্রমের পর ট্রাকটিকে আটক করে পুলিশ। পরে ত্রিপল খুলতেই ভেতরে মেলে ৪২২ বস্তা অবৈধ ভারতীয় চিনি। গতকাল বুধবার সকালে সিলেট সদর উপজেলার সুরমা বাইপাস পয়েন্টে ঘটনাটি ঘটেছে।

এ ঘটনায় জড়িত অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন ট্রাকচালক ও রাজশাহীর বাঘা উপজেলার শারুক (২৮), মো. ইমন হোসেন (১৯) ও সিলেটের গোয়াইনঘাট উপজেলার মো. আজির উদ্দিন।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকালে সিলেটের বাইপাস পয়েন্টে দায়িত্ব পালন করছিলেন মহানগরের শাহপরান (রহ.) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা। সকাল সাড়ে আটটার দিকে ওই ট্রাক মুরাদপুর পয়েন্টের দিকে যাচ্ছিল। এ সময় পুলিশ সদস্যরা ট্রাকটিকে থামার জন্য সংকেত দেয়। পরে ধাওয়া করে ট্রাকটির গতিরোধ করা হয়।

পুলিশ জানিয়েছে, জব্দ হওয়া ৪২২ বস্তার প্রতিটিতে ৪৯ কেজি করে চিনি আছে। এ হিসাবে ট্রাকটিতে মোট ২০ হাজার ৬৭৮ কেজি চিনি ছিল; যার আনুমানিক মূল্য ২৪ লাখ ৮১ হাজার ৩৬০ টাকা। পরে জব্দ করা চিনি মহানগরের শাহপরান থানায় হস্তান্তরের পর চারজনকে আসামি করে মামলা করেন শাহপরান (রহ.) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. সানাউল ইসলাম। এ মামলায় গ্রেপ্তার ওই তিনজন ছাড়া চোরাই চিনির স্বত্বাধিকারী ও সিলেটের গোয়াইনঘাটের লামা ফতেহপুর গ্রামের হিলালকে আসামি করা হয়।

এ বিষয়ে উপপরিদর্শক মো. সানাউল ইসলাম জানান, সরকারি শুল্ক ও কর ফাঁকি দিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে এসব ভারতীয় চিনি রংপুরে পাচার করা হচ্ছিল।

এদিকে গতকাল ভোররাত সাড়ে চারটার দিকে সিলেট নগরের চৌকিদেখি এলাকায় অভিযান চালিয়ে ৬৯০ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করেছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসব বস্তায় মোট ৩৩ হাজার ৮১০ কেজি চিনি পাওয়া গেছে, যার আনুমানিক মূল্য ৪০ লাখ ৫৭ হাজার ২০০ টাকা। এর বাইরে প্রায় ৬০ হাজার টাকার সমপরিমাণ ভারতীয় জিরা জব্দ করা হয়। এ ঘটনায় ছয়টি ট্রাক আটকের পাশাপাশি মো. হাসান নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা হয়েছে।

সিলেট এর আরও খবর
এফআইভিডিবি’র সাথে ৯নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা

এফআইভিডিবি’র সাথে ৯নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা

সিলেট সীমান্তে ধরা পড়লো কোটি টাকার পণ্য

সিলেট সীমান্তে ধরা পড়লো কোটি টাকার পণ্য

এক টাকা ঘুসের প্রমাণ দিতে পারলে চাকরি ছেড়ে দেব: ডিসি সারওয়ার

এক টাকা ঘুসের প্রমাণ দিতে পারলে চাকরি ছেড়ে দেব: ডিসি সারওয়ার

<span style='color:#ff0000;font-size:16px;'>সিলেট প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন</span> <br> ৭ম বারের সভাপতি মুকতাবিস উন নূর, সর্বাধিক ভোট পেয়ে ফের সম্পাদক সিরাজ

সিলেট প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
৭ম বারের সভাপতি মুকতাবিস উন নূর, সর্বাধিক ভোট পেয়ে ফের সম্পাদক সিরাজ

সর্বশেষ সংবাদ
এফআইভিডিবি’র সাথে ৯নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা
এফআইভিডিবি’র সাথে ৯নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা
নির্বাচন বানচালে সীমান্তের ওপারে ষড়যন্ত্র হচ্ছে: আদিলুর রহমান
নির্বাচন বানচালে সীমান্তের ওপারে ষড়যন্ত্র হচ্ছে: আদিলুর রহমান
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ২০
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ২০
দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া, বিদ্যুৎবিচ্ছিন্ন ৩৮ হাজার ঘরবাড়ি
দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া, বিদ্যুৎবিচ্ছিন্ন ৩৮ হাজার ঘরবাড়ি
তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা
তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা
দল-মত নির্বিশেষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইলেন জামায়াত আমির
দল-মত নির্বিশেষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইলেন জামায়াত আমির
বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান
দৈনন্দিন খাদ্যে গরুর মাংস; কতটুকু খাওয়া নিরাপদ?
দৈনন্দিন খাদ্যে গরুর মাংস; কতটুকু খাওয়া নিরাপদ?
তীব্র তুষার ঝড়ে স্থবির যুক্তরাজ্য
তীব্র তুষার ঝড়ে স্থবির যুক্তরাজ্য
হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০
হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০
ব্যালট পেপার পরিবহণে বিশেষ নিরাপত্তা পরিকল্পনার নির্দেশ ইসির
ব্যালট পেপার পরিবহণে বিশেষ নিরাপত্তা পরিকল্পনার নির্দেশ ইসির
<span style='color:#ff0000;font-size:16px;'>খালেদা জিয়ার সাক্ষাৎকার নিয়ে আসিফ নজরুল</span> <br> সাইফুর রহমান বললেন, ‘এটা কি ধরনের প্রশ্ন করলেন’
খালেদা জিয়ার সাক্ষাৎকার নিয়ে আসিফ নজরুল
সাইফুর রহমান বললেন, ‘এটা কি ধরনের প্রশ্ন করলেন’
সিলেট সীমান্তে ধরা পড়লো কোটি টাকার পণ্য
সিলেট সীমান্তে ধরা পড়লো কোটি টাকার পণ্য
সিলেটসহ সারা দেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা
সিলেটসহ সারা দেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top