logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. ইউ কে
  3. বিশ্বে প্রায় ১১০ কোটি মানুষ অতি দারিদ্র : কেমন আছেন টাওয়ার হ্যামলেটসের দরিদ্র মানুষজন

বিশ্বে প্রায় ১১০ কোটি মানুষ অতি দারিদ্র : কেমন আছেন টাওয়ার হ্যামলেটসের দরিদ্র মানুষজন

প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০২৪, ৯:০৩:১০

মির্জা আবুল কাসেম : অক্সফোর্ডের একটি গবেষণার অনুসন্ধানী তথ্যমতে বিশ্বের ১১০ কোটি মানুষ অতি দরিদ্র।

গত ১১ জুলাই ২০২৪, জাতিসংঘ প্রকাশিত ‘বৈশ্বিক জনসংখ্যা সম্ভাবনা ২০২৪’ প্রতিবেদনের তথ্যমতে, বর্তমানে বিশ্বের মোট জনসংখ্যা ৮২০ কোটি।

এরিমধ্যে বিশ্বে সব মিলিয়ে ১১০ কোটি মানুষ অতি দারিদ্রতার মধ্যে বসবাস করছেন। তাদের প্রায় অর্ধেকই যুদ্ধ-দ্বন্দ্ব লেগে থাকা দেশের বাসিন্দা।

গত ১৭ অক্টোবর ২০২৪, এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জাতিসংঘের উন্নয়ন বিষয়ক সংস্থা (ইউএনডিপি)।

বিশ্বের ১১২টি দেশের ৬৩০ কোটি মানুষের উপর যৌথ গবেষণা চালিয়ে এই তথ্য পাওয়া গেছে। যারমধ্যে ৪৫ কোটি ৫০ লাখ মানুষ ‘দ্বন্দ্বের ছায়ার মধ্যে’ বসবাস করছেন।

এছাড়া এই গবেষণায় উঠে এসেছে বিশ্বে সবচেয়ে বেশি গরিব মানুষের বাস ভারতে। দেশটির ১৪০ কোটি মানুষের মধ্যে ২৩ কোটি ৪০ লাখই অতি দরিদ্র।

এরপর যথাক্রমে রয়েছে পাকিস্তান, ইথিওপিয়া, নাইজেরিয়া এবং কঙ্গো। ভারতসহ এই পাঁচটি দেশেই ১১০ কোটি গরিবের অর্ধেক মানুষ বাস করেন।

জাতিসংঘের এই সংস্থার গবেষণায় দেখা গেছে বিশ্বে প্রায় ৫৮ কোটি ৪০ লাখ শিশু দারিদ্রতার মধ্যে রয়েছে। যা বিশ্বের মোট শিশুর ২৭ দশমিক ৯ শতাংশ। অপরদিকে বিশ্বের প্রাপ্তবয়স্ক মানুষের ১৩ দশমিক ৫ শতাংশ গরিব।

আর যেসব দেশে যুদ্ধ বিগ্রহ লেগে আছে সেসব দেশে শিশু মৃত্যুর হার ৮ শতাংশ। যেখানে শান্তিপূর্ণ দেশগুলোতে শিশু মৃত্যুর হার ১ দশমিক ১ শতাংশ।

অক্সফোর্ড দরিদ্র এবং মানব উন্নয়ন উদ্যোগ (ওপিএইচআই) নামের আরেকটি সংস্থার সঙ্গে যৌথভাবে এই গবেষণা চালিয়েছে ইউএনডিপি।

দারিদ্রতার নির্ণায়ক হিসেবে অপর্যাপ্ত বাসস্থান, স্যানিটেশন, বিদ্যুৎ, ভোজ্যতেল, পুষ্টি এবং স্কুলে যাওয়ার বিষয়টিকে বিবেচনায় নেওয়া হয়েছে। এগুলো যাচাই বাছাই করে দেখা গেছে বিশ্বের ১১০ কোটি মানুষ অতি দরিদ্র। সূত্র: আলজাজিরা

লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটসেও দারিদ্রতায় নিমজ্জিত সাধারণ মানুষের দেখা মেলে : এরকম সমস্যা হলো — অপর্যাপ্ত বাসস্থান, খাদ্য ও অন্যান্য সমস্যাগুলোর দিকে আলোকপাত করলেও দেখা যায় বিশ্বের আধুনিক ও উন্নত শহরগুলোতে অতি দরিদ্র মানুষগুলোর দেখা সহজেই মেলে।

তেমনি সম্প্রতি লন্ডন শহরের টাওয়ার হ্যামলেট কাউন্সিল এরিয়ার রাস্তার কাছে একটি ক্লথ ব্যাংকের পাশে একজন বৃদ্ধলোককে কাপড় খুঁজতে বা সংগ্রহ করতে দেখা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ঐ ব্যক্তি বললেন তার কাছে পর্যাপ্ত পরিমানে অর্থ নেই গরম কাপড় কেনার মতো, তাই তিনি এভাবে খুঁজে নিচ্ছেন।

গত ২০ অক্টোবর রাত ১২.০১ মিনিটের সময় টাওয়ার হ্যামলেটের কমাশিয়াল রোডের পাশে একটি টেকওয়ের সামনে দিকে যাচ্ছিলাম তখন দেখা গেল সেখানে পরিত্যক্ত ময়লা ব্যাগ থেকে কিছু একটা সংগ্রহ করছেন একজন যুবক । জিজ্ঞেস করি— হোয়াট আর ইউ ডোয়িং হিয়ার? হি সেইজ আই এ্যাম হাঙ্গরি । এটি হলো আধুনিক শহরের বাস্তব দৃশ্য। এই রকম দরিদ্রতার পেছনে অনেক কাহিনী লুকিয়ে আছে, বাস্তবতাও আছে।

টাওয়ার হ্যামলেটসের দরিদ্র মানুষের জীবনমান উন্নয়ন ও বাস্তবতা নিয়ে গবেষক আনসার আহমদ উল্লাহকে প্রশ্ন করা হলে জগন্নাথপুর টাইমসকে বলেন, আমি গুগলে একটি অনুসন্ধানী তথ্যে দেখেছি -টাওয়ার হ্যামলেটের ভাড়া সবচেয়ে খারাপ আয় বঞ্চনা, আবাসন ও পরিষেবা এবং অপরাধ দমনে বাধা, এই পরিমাপের উপর এবং লন্ডনে সর্বোচ্চ। উভয় শিশু ৩৯শতাংশ এবং বয়স্ক মানুষ ৫০শতাংশ ইংল্যান্ডে আয় বঞ্চিত পরিবারে বসবাস করে।

হ্যাঁ টাওয়ার হ্যামলেটসেও অনেক মানুষ অতি দরিদ্র। দরিদ্র মানুষদের জীবনমান উন্নয়নে সংশ্লিষ্টদের এথেকে পরিত্রান খুঁজতে হবে এখনই।

অর্থনীতির সাবেক শিক্ষক, টাওয়ার হ্যামলেটসের বাসিন্দা অধ্যাপক সাজিদুর রহমান বলেন – বর্তমান অর্থনৈতিক অবস্থা নিয়ে গোটা বিশ্ব আজ উদ্বিগ্ন। ব্রিটেনে চরম ব্যয়বৃদ্ধি, বেকারত্বের হার বৃদ্ধি, এবং অর্থনৈতিক স্থবিরতা—সবকিছু মিলিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী মহল, সকলেই আতঙ্কিত। যা পরিস্থিতিকে আরও সংকটময় করে তুলেছে। অতি দারিদ্র মানুষের সংখ্যাও দিন দিন বৃদ্ধি হতে চলেছে।

লন্ডনের তরুণ সাংবাদিক ও কমিউনিটি এক্টিভিস্ট জুবায়ের আহমদ বলেন— খাদ্যপণ্য থেকে শুরু করে জ্বালানি, সবকিছুর দাম আকাশছোঁয়া। সাধারণ মানুষ মাসিক ব্যয়ভার বহন করতে হিমশিম খাচ্ছে। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণির মানুষেরা প্রতিদিনই নতুন করে চাপে পড়ছে। সরকারের নীতি-নির্ধারকরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করলেও এখনও পর্যন্ত তা বাস্তব সুফল দিতে পারেনি। সরকারকে বাস্তবমুখী পরিকল্পনা নিতে হবে।
এজন্য স্থানীয় কাউন্সিলকে বাসিন্দাদের জন্য বিভিন্ন প্রণোদনার পাশাপশি কাউন্সিল ট্যাক্স, ভ্যাট মওকুফ করা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ফান্ডিং এর মাধ্যমে সহযোগিতা করলে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করাসহ স্থানীয়দের জীবনমান উন্নয়নে সহায়ক হবে ।

ইউ কে এর আরও খবর
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত

সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত

ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান

ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান

যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া

যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া

প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়

প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়

সর্বশেষ সংবাদ

এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top