logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. সুনামগঞ্জ
  3. সুনামগঞ্জের সাবেক এমপি রতনসহ ১৩ জনকে আসামি করে মামলাসুনামগঞ্জের সাবেক এমপি রতনসহ ১৩ জনকে আসামি করে মামলা

সুনামগঞ্জের সাবেক এমপি রতনসহ ১৩ জনকে আসামি করে মামলাসুনামগঞ্জের সাবেক এমপি রতনসহ ১৩ জনকে আসামি করে মামলা


প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০২৪, ৮:৪১:০২

তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন রতনসহ ১৩জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলা বাদী হয়েছেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের জয়নগর গ্রামের বাসিন্দা গিয়াস উদ্দিনের ছেলে মোহাম্মদ আলী।

বুধবার(২৩ অক্টোবর) সুনামগঞ্জের সিনিয়র স্পেশাল জেলা ও দায়রা জজ মোহাম্মদ হেমায়েত উদ্দিনের আদালতে এই মামলা দায়ের করেন তিনি। মামলার বাদী তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদ্রাসায় অবৈধ ও অর্থের বিনিময়ে নিয়মনীতি উপেক্ষা করে নিয়োগ প্রদানের অভিযোগ এনেছেন।

বাদী মামলায় উল্লেখ করেছেন,২০২০সালে তাহিরপুর হিফজুল উলুম আলীম মাদ্রাসায় উপাধক্ষ্য,হিসাব রক্ষক,অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও নিরাপত্তা কর্মীসহ বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে চাকুরিবিধি লঙ্ঘন হয়েছে। আসামিগণ পরস্পর যোগসাজসে ক্ষমতার দাপট দেখিয়ে এবং তৎকালীন সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের মদদে অর্থ লেনদেনের মাধ্যমে অযোগ্য,অদক্ষ দুর্নীতিবাজ লোকজনকে চাকুরির জন্য মনোনীত করেন।

এই অনিয়মের বিরুদ্ধে অভিযোগ ও মামলা দায়েরের জন্য ওই সময় দুর্নীতি দমন কমিশনের সিলেট অফিসে গেলেও তারা মামলা বা অভিযোগ নিতে অপারগতা প্রকাশ করেন। তৎকালীন সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন নিয়োগ প্রদানের সকল প্রকার দুর্নীতিতে জড়িত থাকায় সংশ্লিষ্ট কোন কর্তৃপক্ষই অভিযোগ আমলে নেয়নি। বিগত সময়ে জুলুমতন্ত্র কায়েম থাকায় মামলা দায়েরে বিলম্ব হয়েছে বলে বাদী উল্লেখ করেন।

বাদী অবৈধ নিয়োগ বাতিল এবং দুর্নীতির দায়ে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার আবেদন জানান। মামলায় তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার, সিলেট আলিয়া মাদ্রাসার এক অধ্যাপকসহ ১৩ জনকে আসামি করা হয়েছে।

অন্য আসামিরা হলেন, মাদ্রাসার অধ্যক্ষ মুহিবুর রহমান,সদস্য তাজিমুল ইসলাম দোলাল,উপজেলা শিক্ষা অফিসার মিজানুর রহমান, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার অধ্যাপক আলী আহমদ খাঁন, ভাটি তাহিরপুরের শাহাদা আক্তার ও শরিফুল ইসলাম, চারাগাঁওয়ের সাইফুল ইসলাম, লক্ষীপুরের আবু আলী,ব্রাহ্মণগাঁওয়ের আজিজুল ইসলাম ও আবু সাঈদ প্রমুখ।

বাদীর আইনজীবী আবুল বাশার জানিয়েছেন মামলাটি আদালত গ্রহণ করেছেন।

তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি আমিনুল ইসলাম জানিয়েছেন, ২০২০সালে একই বিষয়ে একই আদালতে মামলা হয়েছি,সেই মামলা এখনও তদন্তাধীন আছে। একই বিষয়ে আবার এখন মামলা কেন বুঝতে পারছি না।

উল্লেখ্য,আওয়ামী লীগ সরকারের পতনের পর আটকের ভয়ে তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক পদে থাকা আমিনুল ইসলাম গা ডাকা দিয়েছে। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে যুদ্ধাপরাধের মামলা রয়েছে। তাহিরপুরের বীর মুক্তিযোদ্ধা মোঃ সুজাফর আলী ২০১৯ সালের ২০ আগস্ট তাহিরপুরের আমলগ্রহণকারী আদালতে মামলাটি দায়ের করেন।

সুনামগঞ্জ এর আরও খবর
পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল

সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল

‘পীর’ সেজে কবরস্থানে হত্যা মামলার আসামির আস্তানা

‘পীর’ সেজে কবরস্থানে হত্যা মামলার আসামির আস্তানা

প্রবাসীকে পিটিয়ে পানিতে ফেলে হত্যা, নারীসহ গ্রেফতার ৯

প্রবাসীকে পিটিয়ে পানিতে ফেলে হত্যা, নারীসহ গ্রেফতার ৯

সর্বশেষ সংবাদ
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top