logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. পর্যটন
  3. কুয়াকাটা সৈকতে উল্লাসে মেতেছেন হাজারো পর্যটক

কুয়াকাটা সৈকতে উল্লাসে মেতেছেন হাজারো পর্যটক

প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০২৪, ৮:৩৪:৫৩

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : দীর্ঘদিন পর যেন প্রাণ ফিরে পেয়েছে পর্যটন নগরী কুয়াকাটা। দেশের রাজনৈতিক অস্থিরতা কেটে যাওয়ার পর এই প্রথম পর্যটকদের পদভারে মুখরিত কুয়াকাটা সমুদ্র সৈকত। নীল জলরাশিতে উল্লাসে মেতেছেন ছোট-বড় নানা বয়সী পর্যটকর। দুশ্চিন্তা শেষে হাসি ফুটেছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মুখে। এদিকে পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে সতর্ক অবস্থানে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) কুয়াকাটা সমুদ্র সৈকতে হাজারো পর্যটকের আগমনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উত্তাল সমুদ্রে গোসল, হইহুল্লোড়, ঢেউয়ের সঙ্গে তাল মিলিয়ে লাফিয়ে লাফিয়ে আনন্দ উল্লাস ও উন্মাদনায় মেতে ওঠেন নানা বয়সী পর্যটকরা। সৈকতের ওয়াটার বাইক, স্পিডবোর্ড এবং টিউবে চরে সমুদ্রে ঘুরে বেড়াচ্ছেন তারা। কেউ কেউ আবার সৈকতের বালিয়াড়িতে আকছেন নানা আলপনা। এমন ছন্দময় সময়কে স্মরণীয় করে রাখতে অনেকেই সৈকতের ফটোগ্রাফার দিয়ে ছবি তুলছেন, কেউ কেউ ছাতার নিচে বসে সমুদ্র ও সমুদ্রের ঢেউ উপভোগ করছেন, আবার কেউ ঘোড়ার পিঠে চড়ে সৈকতের প্রকৃতি দেখছেন।

আগত পর্যটকরা সমুদ্রের এমন রুদ্র রূপ দেখে খুবই খুশি। মৌসুমের শুরুতে বর্ষার শেষে ছুটির দিনে পর্যটকদের এমন ভিড় দেখে হতাশা কেটে যাবে পর্যটন ব্যবসায়ীদের। হোটেল মোটেল রিসোর্টগুলোতে স্বাভাবিক ভাড়ায় রুম পেয়ে খুশি পর্যটকরা। খাবার হোটেল, ঝিনুক মার্কেট, রাখাইন মার্কেট, মিশ্রিপাড়া তাতঁপল্লীতে বেচাকেনায় খুশি পর্যটননির্ভর ব্যবসায়ীরা। পর্যটন ব্যবসায়ীদের পাশাপাশি পর্যটকদের সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে ট্যুর অপারেটর এবং টুর গাইড অ্যাসোসিয়েশনগুলো।

বরিশাল মুলাদী থেকে আসা পর্যটক দীপঙ্কর বলেন, আমি এর আগেও কুয়াকাটায় বেড়াতে এসেছি। এবার আমি আমার স্ত্রীকে নিয়ে এসেছি। কুয়াকাটা খুবই সুন্দর জায়গা তাই আমি বারবার আসি।

যশোর থেকে আসা পর্যটক মাহফুজুর রহমান বলেন, পরিবারের সদস্যদের নিয়ে কুয়াকাটা আসছি। বাচ্চাদের নিয়ে গোসল করতে সমুদ্রে নেমেছি। পরিবারের সবাই আনন্দ-উল্লাসে গোসলে মেতেছে। তবে দর্শনীয় স্থানগুলোতে যাওয়ার যাতায়াতের ব্যবস্থা খুবই খারাপ। তাই এগুলোর পরিবর্তন দরকার।

ঢাকা থেকে আসা নারী পর্যটক দিবা ঢাকা পোস্টকে বলেন, কুয়াকাটার প্রাকৃতিক মনোরম দৃশ্য আমাকে মুগ্ধ করেছে। এখানকার সবকিছু খুবই সুন্দর, আমার ভালো লেগেছে। কুয়াকাটার অনেক গল্প শুনেছি, অনেকদিন ধরেই আসবো আসবো ভাবছিলাম, তাই এবারের ছুটিতে চলে এসেছি।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ রিজিয়নের পুলিশ সুপার আনসার উদ্দিন শুভ বলেন, পর্যটকের চাপ একটু বেশি রয়েছে। তাই পর্যটকের নিরাপত্তায় বিভিন্ন পর্যটন স্পটে ট্যুরিস্ট পুলিশের সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া মাঠে টহল টিম কাজ করছে। কুয়াকাটার প্রত্যেকটি দর্শনীয় স্থানে আমাদের টিম রয়েছে। পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে সর্বদা প্রস্তুত আমরা।

পর্যটন এর আরও খবর
সর্বাধিক দ্বীপ রয়েছে যে দেশগুলোতে

সর্বাধিক দ্বীপ রয়েছে যে দেশগুলোতে

<span style='color:#ff0000;font-size:16px;'>কোথায় যাবেন</span> <br> থাইল্যান্ড নাকি ভিয়েতনাম

কোথায় যাবেন
থাইল্যান্ড নাকি ভিয়েতনাম

কাল থেকে খুলছে সাদা পাথর পর্যটনকেন্দ্র

কাল থেকে খুলছে সাদা পাথর পর্যটনকেন্দ্র

মাধবকুণ্ড ও ইকোপার্কে সতর্কতার সঙ্গে সৌন্দর্য উপভোগের আহ্বান

মাধবকুণ্ড ও ইকোপার্কে সতর্কতার সঙ্গে সৌন্দর্য উপভোগের আহ্বান

সর্বশেষ সংবাদ
দলিল রেজিস্ট্রিকালে জমির শ্রেণি নির্ধারণ নিয়ে জটিলতা দূর করল নিবন্ধন অধিদপ্তর
দলিল রেজিস্ট্রিকালে জমির শ্রেণি নির্ধারণ নিয়ে জটিলতা দূর করল নিবন্ধন অধিদপ্তর
গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই
বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ
এবারের বাজেট হবে সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী : প্রধানমন্ত্রী
এবারের বাজেট হবে সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী : প্রধানমন্ত্রী
<span style='color:#ff0000;font-size:16px;'>টাঙ্গুয়ার হাওরের টেকসই ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত</span> <br> হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সমন্বিত পরিকল্পনা গ্রহণের আহ্বান
টাঙ্গুয়ার হাওরের টেকসই ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সমন্বিত পরিকল্পনা গ্রহণের আহ্বান
সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের উদ্যোগে লন্ডনে দুই দিনব‍্যাপী বাংলাদেশ বইমেলা সম্পন্ন
সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের উদ্যোগে লন্ডনে দুই দিনব‍্যাপী বাংলাদেশ বইমেলা সম্পন্ন
রাজধানীতে ফ্ল্যাটে পড়ে ছিল নারী চিকিৎসকের মরদেহ
রাজধানীতে ফ্ল্যাটে পড়ে ছিল নারী চিকিৎসকের মরদেহ
ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু
ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু
নিলামে উঠছে ম্যারাডোনার ‘হাত দিয়ে গোল’ দেওয়া সেই ঐতিহাসিক বল
নিলামে উঠছে ম্যারাডোনার ‘হাত দিয়ে গোল’ দেওয়া সেই ঐতিহাসিক বল
শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১৩ সদস্যের কমিটি
শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১৩ সদস্যের কমিটি
গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকের পাশে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকের পাশে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
শ্রীমঙ্গলে পুশইন ঠেকাতে সভা, বিজিবি টহল জোরদার
শ্রীমঙ্গলে পুশইন ঠেকাতে সভা, বিজিবি টহল জোরদার

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top