logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. খেলা
  3. বিপিএল থেকে বিরতি নিলেন সিলেটের মাশরাফি

বিপিএল থেকে বিরতি নিলেন সিলেটের মাশরাফি

প্রকাশিত হয়েছে : ৩১ জানুয়ারি ২০২৪, ৮:৩২:৪৭

চলমান বিপিএল থেকে বিরতি নিয়েছেন সিলেট সিক্সার্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ফলে সিলেটের হয়ে আপাতত আর মাঠে দেখা যাবে না তাকে। সংসদের হুইপের দায়িত্ব সামলাতেই খেলা থেকে মাশরাফি বিরতি নিয়েছেন বলে সিলেট সিক্সার্সের পক্ষ থেকে জানানো হয়েছে।

গত ৭ জানুয়ারির নির্বাচনে নড়াইল-২ আসন থেকে টানা দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন মাশরাফি বিন মুর্তজা। রাজনীতির পাশাপাশি চেনা আঙিনা ক্রিকেটও আছেন তিনি, সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক হিসেবে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলছিলেন অভিজ্ঞ এই ক্রিকেটার।

কিন্তু এবার তার দায়িত্ব বেড়েছে, সংসদের হুইপ করা হয়েছে মাশরাফিকে। এই দায়িত্ব সামলাতে বিপিএল থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের ওয়ানডে দলের সফলতম এই অধিনায়ক। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে সিলেট স্ট্রাইকার্স কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি চলমান বিপিএলের দশ আসর থেকে বিরতি নিয়ে সংসদে হুইপের দায়িত্বে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। রাজনৈতিক প্রতিশ্রুতি ও সূচির মধ্যে সুযোগ থাকলে বিপিএলের বাকি অংশে সিলেটের হয়ে খেলতে পারেন তিনি।

মাশরাফির অনুপস্থিতিতে সিলেটের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে সহ-অধিনায়ক মোহাম্মদ মিথুনকে। এখন পর্যন্ত টুর্নামেন্টে দলের প্রতি মাশরাফির প্রতিশ্রুতির জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে ফিরে পাওয়ার আগ্রহের কথা জানিয়েছে সিলেট স্ট্রাইকার্স কর্তৃপক্ষ।

হাঁটুর চোটে ভোগায় এবারের বিপিএলে ভালো সময় যাচ্ছিল না মাশরাফির। নিজের শক্তির জায়গা বোলিংটাই ঠিকভাবে করা হচ্ছিল না তার। সিলেটের খেলা পাঁচ ম্যাচের তিন ম্যাচে বোলিং করেন মাশরাফি। অল্প রান আপে অনেকটা হেঁটে হেঁটে বোলিং করা এই পেসার উইকেট পেয়েছেন কেবল একটি। ব্যাটিংয়ে জায়গা বদলে উপরে নামলেও সুবিধা করতে পারেননি। তার দলও আছে ব্যর্থতার বৃত্তে বন্দী, পাঁচ ম্যাচের সবগুলোতে হেরেছে সিলেট।

তবে পুরো আসরের জন্যই মাশরাফিকে ছাড়তে হচ্ছে না সিলেটের। দলটির প্রত্যাশা নিজের রাজনৈতিক ক্যারিয়ারের পর সুযোগ পেলে আবারও দলের সঙ্গে যুক্ত হবেন তিনি।

খেলা এর আরও খবর
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা

মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা

অবিশ্বাস্য কামব্যাকের গল্পে মিশরের হৃদয় ভেঙে কোয়ার্টারে আর্জেন্টিনা

অবিশ্বাস্য কামব্যাকের গল্পে মিশরের হৃদয় ভেঙে কোয়ার্টারে আর্জেন্টিনা

সর্বশেষ সংবাদ
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম
ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম
সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন
সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন
বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল হাসপাতালে ভর্তি
বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল হাসপাতালে ভর্তি
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী
মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স
মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স
মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা
মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা
বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ: হাইকোর্ট
বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ: হাইকোর্ট
ধলাই নদীর বাঁধ ভেঙে একাধিক গ্রাম প্লাবিত
ধলাই নদীর বাঁধ ভেঙে একাধিক গ্রাম প্লাবিত

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top