logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. প্রবাস
  3. নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় সিলেটি তরুণী নিহত

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় সিলেটি তরুণী নিহত

প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০২৪, ৮:১৮:৩০

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় নিহত দেবপ্রীতা দে ব্রতী। ছবি: সংগৃহীত

ম্যানহ্যাটন কমিউনিটি কলেজের শিক্ষার্থী দেবপ্রীতা দে পরিবারের সঙ্গে কুইন্সের জ্যাকসন হাইটস এলাকার করোনা নামক এলাকায় বসবাস করতেন। দুর্ঘটনার সময় তার বাবা-মা সিলেটে অবস্থান করছিলেন।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বংশোদ্ভূত এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত হয়েছেন আরও এক তরুণ।

স্থানীয় সময় রোববার (২৮ জানুয়ারি) ভোরে নিউইয়র্কের লং আইল্যান্ড সাউদার্ন স্টেট পার্ক মহাসড়কে ঘটা দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন ১৮ বছর বয়সী দেবপ্রীতা দে ব্রতী ও তার বন্ধু ১৯ বছর বয়সী জীবন লেইকেন।

নিহত দেবপ্রীতা সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী ও সাংস্কৃতিক সংগঠক দেবাশীষ দে বসু ও ভার্শতি দে দম্পতির কনিষ্ঠ কন্যা। দেবপ্রীতার অকস্মাৎ মৃত্যুতে পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে প্রথম আলোর উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহীম চৌধুরী খোকন জানান, লং আইল্যান্ড সাউদার্ন স্টেট পার্ক মহাসড়কের ৩৫ নম্বর বাহির পথে ইনফিনিটি গাড়ির আরোহী ছিলেন দেবপ্রীতা দে। গাড়ির চালক ছিলেন তার বন্ধু জীবন লেইকেন। বাহির পথে অন্য একটি জিপ গাড়ির সঙ্গে তাদের গাড়িটির ধাক্কা লাগলে গাড়িটি সড়ক থেকে ছিটকে গাছে ধাক্কা খায়। ভোর পৌনে ৬টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়ির ভেতর থেকে দুজনের মরদেহ উদ্ধার করে।

অপর গাড়ির চালককে আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়ে তিনি আরও বলেন, ‘দুর্ঘটনার কারণ জানাতে পারেনি পুলিশ। নিউইয়র্ক পুলিশের একাধিক বিভাগ এ নিয়ে তদন্ত করছে।’

ম্যানহ্যাটন কমিউনিটি কলেজের শিক্ষার্থী দেবপ্রীতা দে পরিবারের সঙ্গে কুইন্সের জ্যাকসন হাইটস এলাকার করোনা নামক এলাকায় বসবাস করতেন। দুর্ঘটনার সময় তার বাবা-মা সিলেটে অবস্থান করছিলেন। রোববার বেলা ২টার দিকে পুলিশ পরিবারের খোঁজ করে দেবপ্রীতার বোনকে তার মৃত্যুর খবর জানায়।

পুলিশ ও হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাতে এমিরেটসের ফ্লাইটে মরদেহ দেশে পাঠানোর কথা রয়েছে।

দেবপ্রীতা দের কাকা সুব্রত দে গৌতম জানান, তিনি নিউইয়র্ক ও কানাডা থেকে পরিবারের সদস্যরাসহ মরদেহ নিয়ে দেশে আসছেন। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে ঢাকায় পৌঁছানোর পর সেদিনই মরদেহ সিলেটে নেয়া হবে।

সিলেটে অবস্থানরত দেবপ্রীতার পরিবারের সদস্যরা জানিয়েছেন, বৃহস্পতিবার সিলেট শহরের চালিবন্দরে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।

এদিকে দুর্ঘটনার সংবাদ ছড়িয়ে পড়ার পর নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে ব্যাপকভাবে জড়িত পরিবারটির খোঁজখবর নিতে লোকজনকে ভিড় করছেন বলে জানা গেছে।

প্রবাস এর আরও খবর
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত

সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত

ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান

ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান

লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন

লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন

সৈয়দুপুর শাম‌সিয়া স‌মি‌তির উ‌দ্যো‌গে যুক্তরাজ্যের ৯ জন বিজয়ী কাউ‌ন্সিলার‌কে সংবর্ধনা প্রদান

সৈয়দুপুর শাম‌সিয়া স‌মি‌তির উ‌দ্যো‌গে যুক্তরাজ্যের ৯ জন বিজয়ী কাউ‌ন্সিলার‌কে সংবর্ধনা প্রদান

সর্বশেষ সংবাদ
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top