logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. সুনামগঞ্জ
  3. জগন্নাথপুরে ওয়াজ মাহফিল নিয়ে সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু, বাবা-ছেলেসহ গ্রেপ্তার ৩

জগন্নাথপুরে ওয়াজ মাহফিল নিয়ে সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু, বাবা-ছেলেসহ গ্রেপ্তার ৩

প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০২৪, ২:২৩:৫৪

জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে ওয়াজ মাহফিলের আয়োজন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ছমির আলী (৬০) নামের এক বৃদ্ধ মারা গেছেন। এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় সিলেট এম এ জি মেডিকেল কলেজ হাসপাতালে ওই বৃদ্ধের মৃত্যু হয়। ছমির আলী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত ডুমাই উল্লার ছেলে।

এদিকে, রোববার রাতে ওই বৃদ্ধের ছেলে নিহতের পক্ষের শাহ জামান উল্লা মুক্তার বাদী হয়ে জগন্নাথপুর থানায় ৪২ জনের নামে হত্যা মামলা করেন। পরে পুলিশ এজাহার নামীয় ৩ আসামিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন—নোয়াগাঁও গ্রামের রইছ উল্লার ছেলে বাদশা মিয়া (৫৫), তাঁর ছেলে শাকিব মিয়া (২০) ও তোতা মিয়ার ছেলে অপু মিয়া (২০)।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, গ্রেপ্তারদের সোমবার (২৯ জানুয়ারি)  সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলছে।

মামলা সূত্রে জানা গেছে, শুক্রবার দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ওই বৃদ্ধ আহত হন। পরে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যান। হঠাৎ করে রোববার দুপুরে তাঁর বুকে ব্যথা শুরু হলে তাকে দ্রুত সিলেট এম এ জি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

উল্লেখ্য, গত শুক্রবার উপজেলার নোয়াগাঁও গ্রামের ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন নিয়ে ওই গ্রামের বাসিন্দা শাহ জামান উল্লা মুক্তারের সঙ্গে একই গ্রামের ইজাজ আহমদের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ২৫ জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় ৫ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সঙ্গে জড়িত উভয় পক্ষের ১০ জনকে আটক করে। পরে শনিবার আটকৃতদের পুলিশ আইনে সুনামগঞ্জ আদালতে পাঠানো হলে, দুই পক্ষের আপস-মীমাংসার প্রস্তাবে আদালত তাদের জামিন দেন।

সুনামগঞ্জ এর আরও খবর
পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল

সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল

‘পীর’ সেজে কবরস্থানে হত্যা মামলার আসামির আস্তানা

‘পীর’ সেজে কবরস্থানে হত্যা মামলার আসামির আস্তানা

প্রবাসীকে পিটিয়ে পানিতে ফেলে হত্যা, নারীসহ গ্রেফতার ৯

প্রবাসীকে পিটিয়ে পানিতে ফেলে হত্যা, নারীসহ গ্রেফতার ৯

সর্বশেষ সংবাদ
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top