logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. খেলা
  3. ঘরের মাঠে হারের বৃত্তে মাশরাফীর সিলেট

ঘরের মাঠে হারের বৃত্তে মাশরাফীর সিলেট

প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০২৪, ১১:১৪:৩০

আসরের শুরুর দুই ম্যাচে হারের বৃত্তে বন্দী সিলেট স্ট্রাইকার্স নিজেদের বাড়ি ফিরেও পড়েছে চরম অস্বস্তিতে। ঘরের মাঠে প্রথম জয়ের জন্য ১৩১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে সিলেটের ব্যাটিং লাইন আপ। ১৬.২ ওভারেই তারা অলআউট হয় মাত্র ৭৮ রানে। ঘরের মাঠে কুমিল্লার কাছে হারতে হলো ৫২ রানের ব্যবধানে।

দুই বুড়ো; একজনের বয়স ৪০, আরেকজনের ৪১। সামিত প্যাটেল ও মাশরাফী বিন মোর্ত্তজা। এ দুই বুড়ো ভেল্কিতে কুপোকাত হতে হয়েছে আসরের বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানসকে। টস হেরে আগে ব্যাট করে তারা করেছে ৮ উইকেটে ১৩০ রান।

সামিত প্যাটেল এদিন ৪ ওভারের স্পেলে উইকেট শিকার করেছেন ৩টি। বিনিময়ে রান দিয়েছেন ১৬। মাশরাফী কোনো উইকেট না পেলেও চার ওভারে দেন মাত্র ১৯ রান। সিলেটের জিম্বাবুইয়ান পেসার রিচার্ড এনগারাভা নেন দুই উইকেট।

শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট করতে চাচ্ছিলেন কুমিল্লার ব্যাটাররা। একটা সময়ে ধারাভাষ্যকার বলেই বসেন, ‘মনে হচ্ছে ২৫০ রান করার জন্য নেমেছে কুমিল্লা’। অতি তাড়াহুড়োয় উইকেটও পড়তে থাকে চোখের পলকে। সর্বোচ্চ ৩০ রান আসে ইমরুল কায়েসের ব্যাট থেকে। জাকের আলি করেন ২৯ রান। খুশদিলে শাহ’র ব্যাট থেকে আসে ২১ রান।

সহজ রানের লক্ষ্যে শুরু থেকেই মুখ থুবড়ে পড়েন সিলেটের ব্যাটাররা। প্রথম ওভারে আসে মাত্র ১ রান। দ্বিতীয় ওভারের প্রথম বলেই ফিরে যান মিথুন। খুব দ্রুতই তার পথ অনুসরণ করেন শান্ত, সামিত ও ইয়াসির। চার উইকেট হারিয়ে পাওয়ার প্লে শেষে সিলেটের সংগ্রহ দাঁড়ায় ২৬ রান।

কাপ্তান মাশরাফীও ফেরেন শূন্য হাতে, প্রথম বলেই। অ্যালিস আল ইসলাম বাজিমাত করেন তার স্পিন দিয়ে। ৪ ওভারের টানা স্পেলে জোড়া উইকেট মেডেনসহ মাত্র ১৭ রানেই ৪ উইকেট শিকার করেন অ্যালিস। ২৮ রানে ৬ উইকেট হারানোর পর সপ্তম উইকেট জুটিতে কিছুটা প্রতিরোধ গড়ে সিলেট। জাকির আর রায়ান বার্ল মিলে গড়েন ৪০ রানের জুটি। ৩৪ বলে ৪১ রান করে জাকির ফেরার পর আর দাঁড়াতে পারেননি কেউ।

খেলা এর আরও খবর
লড়াই করেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ

লড়াই করেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ

ফিলিপাইনের জালে সাত গোল দিয়ে সেমিতে জাপান

ফিলিপাইনের জালে সাত গোল দিয়ে সেমিতে জাপান

পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা

পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা

‘বি’ দল পাঠিয়ে পাকিস্তানকে অপমান করেছে অস্ট্রেলিয়া!

‘বি’ দল পাঠিয়ে পাকিস্তানকে অপমান করেছে অস্ট্রেলিয়া!

সর্বশেষ সংবাদ
লড়াই করেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ
লড়াই করেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ
যুক্তরাজ্যে এমবিই সম্মানে ভূষিত হচ্ছেন ব্রিটিশ-বাংলাদেশি আবু তাহের
যুক্তরাজ্যে এমবিই সম্মানে ভূষিত হচ্ছেন ব্রিটিশ-বাংলাদেশি আবু তাহের
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ‍্য ইউকের মহান স্বাধীনতা দিবস উদযাপন
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ‍্য ইউকের মহান স্বাধীনতা দিবস উদযাপন
শ্রীমঙ্গলে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
শ্রীমঙ্গলে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
ফুয়েল কার্ড নিতে গিয়ে এনজিও কর্মীর মৃত্যু
ফুয়েল কার্ড নিতে গিয়ে এনজিও কর্মীর মৃত্যু
দেশে কত টন পেট্রোল-ডিজেল মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ
দেশে কত টন পেট্রোল-ডিজেল মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ
ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম
ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম
ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন দ্বিতীয় দফায় রিমান্ডে
ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন দ্বিতীয় দফায় রিমান্ডে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন নুরজাহান খানম
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন নুরজাহান খানম
স্কুলের সময় যানজট নিরসনের উপায় খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর
স্কুলের সময় যানজট নিরসনের উপায় খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর
গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকের নতুন কমিটির অভিষেক ও অ্যাওয়ার্ড প্রদান সম্পন্ন
গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকের নতুন কমিটির অভিষেক ও অ্যাওয়ার্ড প্রদান সম্পন্ন
সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ
সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ
নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী
নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী
<span style='color:#ff0000;font-size:16px;'>বাংলাদেশের স্বাধীনতার ৫৬তম দিবস</span> <br> লন্ডনে স্বাধীনতা মঞ্চের উদ্যোগে গানে গানে উদযাপিত
বাংলাদেশের স্বাধীনতার ৫৬তম দিবস
লন্ডনে স্বাধীনতা মঞ্চের উদ্যোগে গানে গানে উদযাপিত
ইস্ট লন্ডনের বার্কিং এন্ড ড্যাগেনহ্যাম থেকে কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন শেখ ফারুক আহমদ
ইস্ট লন্ডনের বার্কিং এন্ড ড্যাগেনহ্যাম থেকে কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন শেখ ফারুক আহমদ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top