logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. প্রবাস
  3. ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র ১৪ তম প্রকাশনা ও এওয়ার্ড বিতরণ অনুষ্ঠান ১৪ নভেম্বর

ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র ১৪ তম প্রকাশনা ও এওয়ার্ড বিতরণ অনুষ্ঠান ১৪ নভেম্বর

প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২৩, ১১:৩১:৪৫

‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে এবারের প্রকাশনা ও এওয়ার্ড বিতরণ অনুষ্ঠানের প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখছেন হুজহু’র প্রতিষ্ঠাতা আব্দুল করিম গণি

স্টাফ রিপোর্ট : বর্ণাঢ্য আয়োজনে ১৪ নভেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র প্রকাশনা ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠানের ১৪তম আসর। প্রতিবারের মতো লন্ডনের অভিজাত ভেন্যু মেরিডিয়ান গ্র্যান্ড হলেই অনুষ্ঠিত হচ্ছে হুজহু’র এবারের আয়োজন। এ উপলক্ষ্যে গতকাল সোমবার  পূর্ব লন্ডনের একটি সেমিনার কক্ষে ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন  প্রবীণ সাংবাদিক ও বিশিষ্ট কম্যুনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক নজরুল ইসলাম বাসন, প্রাচীনতম সাপ্তাহিক জনমত-এর প্রধান সম্পাদক সৈয়দ নাহাস পাশা, লন্ডন-বাংলা প্রেসক্লাব, ইউ.কে’র প্রেসিডেন্ট এমদাদুল হক চৌধুরী, সেক্রেটারী তাইসির মাহমুদ, বিশিষ্ট সাংবাদিক মিসবাহ জামাল, বিশিষ্ট সাংবাদিক মোস্তাক বাবুল, চ্যানেল এস’র ম্যানেজিং ডিরেক্টর তাজ চৌধুরী, চ্যানেল এস’র হেড অব প্রোগ্রামস ফারহান মাসুদ খান, বিশিষ্ট  কম্যুনিটি নেতা আজিজ চৌধুরী, স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. জাকি রেজওয়ানা আনোয়ার, সাবেক কাউন্সিলর আয়েশা চৌধুরী, কাউন্সিলর সাইদা চৌধুরী ছাড়াও ওয়ার্ক পারমিট ক্লাউড (ডব্লিউ পিসি)’র প্রধান ব্যারিস্টার লুৎফুর রহমান, জেএমজি এয়ার কার্গোর চেয়ারম্যান মনির আহমেদ, প্রাইম এস্টেট এজেন্টের ম্যানেজিং ডিরেক্টর কাজী আরিফ, ইকরা ইন্টারন্যাশনালের  চেয়ারম্যান মাসুদ আহমেদ, ইকো ইনোভিশন লিমিটেড’র চিফ এক্সিকিউটিভ আরাফাত হোসেন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, ব্যবসায়ী, কম্যুনিটি নেতৃবৃন্দসহ নানা পেশার অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে হুজহু’র পরিচালনা পর্ষদের সদস্য আহাদ আহমদ, ব্যারিস্টার আনোয়ার মিয়া, কয়েছ উদ্দিন, মোহাম্মদ আলী, ফারুক মিয়া এমবিই, হাফছা ইসলাম, তামান্না মিয়া, শিহাব হোসেন উপস্থিত ছিলেন।

এবারের অনুষ্ঠানের প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে হুজহু’র প্রতিষ্ঠাতা আব্দুল করিম গণি জানান, নতুনত্ব নিয়েই আমাদের এই প্রকাশনা প্রতি বছর আপনাদের সামনে উপস্থাপন করে আসছি। হুজহু’র ২০২৩ সালের এই প্রকাশনায় বরাবরের মতো স্থান পেয়েছেন রাজনীতি, সিভিল সার্ভিস, ব্যবসা, মিডিয়া, সমাজ সেবা এবং সংস্কৃতি, ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে  সফল বৃটিশ বাংলাদেশীরা।

তিনি বলেন, বৃটেনের বিভিন্ন ক্ষেত্রে সফল ব্রিটিশ বাংলাদেশীদের পরিচয় করিয়ে দিতে হুজহু’র এটি ধারাবাহিক প্রয়াস। প্রকাশনার দীর্ঘ তেরো বছর অতিক্রম করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত এবং সবার সহযোগিতা থাকলে আমাদের এই প্রচেষ্ঠা অব্যাহত থাকবে। এই উদ্যোগ শুধুমাত্র সফল মানুষদের পরিচিতি তুলে ধরা নয়, বরং ভবিষ্যত প্রজন্মকে শেকড়ের সাথে সেতুবন্ধন এবং ভালো কাজে উৎসাহ প্রদান  ও অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে আমরা বিশ্বাস করি।

তিনি আরো বলেন, হুজহু’র প্রকাশনায় আমাদের কমিউনিটির যোগ্যতা সম্পন্ন সফল ও সৃজনশীল মানুষদের কর্ম তুলে ধরার চেষ্টা করা হয়েছে। অনেক মেধা, কষ্ট ও শ্রমের বিনিময়ে যারা এই কমিউনিটিকে বৃটেনের মূলধারায় নিয়ে এসেছেন, তাদের ঘাম ঝড়ানোর গল্প ধারাবাহিকভাবে  লিপিবদ্ধ করে আসছি ।

এ সময় তিনি জানান, এবারও বেশ কয়েকটি ক্ষেত্রে হাই প্রোফাইল সফল ব্যক্তিদেরকে হুজহু এওয়ার্ড প্রদান করা হবে।

এতে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে – চ্যানেল এস, জি টেন ডিজাইন এন্ড প্রিন্টার্স,  ইমপ্রেস মিডিয়া। পুরো অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় মেরিডিয়ান গ্রান্ড , ইভেন্ট পরিচালনায়  পার্ল এডভারটাইজিং  এবং একমাত্র চ্যারিটি পার্টনার হিসেবে রয়েছে – ইকরা ইন্টারন্যাশনাল।

সহযোগি পার্টনার হিসেবে রয়েছে  ওয়ার্ক পারমিট ক্লাউড (ডব্লিউ পিসি, স্পন্সরে রয়েছে – প্রাইম এস্টেট এজেন্ট, ড্রিম স্পা, জেএমজি এয়ার কার্গো , এপেক্স একাউন্টেন্সী, ইউরোশিয়া ফুড সার্ভিস,  ইকো ইনোভেশনস, রেক, ইউ.কে এনার্জি, স্কয়র ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।  এছাড়াও বিজ্ঞাপন সহযোগিরা হচ্ছে – ভ্যানটেজ এক্সিডেন্ট ম্যানেজম্যান্ট, ইউনি সফট, প্রিন্ট আর্ট ফর ইউ, সুলতান ক্যাটারার্স, কুশিয়ারা ট্রেভেলস, ডিজিকম, কার প্ল্যানেট, জেড কোচেজ লন্ডন, লেয়ার ভিউ অটো গ্রুপ লিমিটেড, এবিএম মৌলভীবাজার।

প্রবাস এর আরও খবর
<span style='color:#ff0000;font-size:16px;'>সুনামগঞ্জ জেলা সমিতি ইউকের ইফতার মাহফিল</span> <br> দেশে সামাজিক কল্যাণে সংগঠকদের এগিয়ে আসা উচিত — আপসানা বেগম এমপি 

সুনামগঞ্জ জেলা সমিতি ইউকের ইফতার মাহফিল
দেশে সামাজিক কল্যাণে সংগঠকদের এগিয়ে আসা উচিত — আপসানা বেগম এমপি 

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে নারী দিবস ও স্বাধীনতার আলোচনা, ইফতার সম্পন্ন

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে নারী দিবস ও স্বাধীনতার আলোচনা, ইফতার সম্পন্ন

যুক্তরাজ্যে বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠন

যুক্তরাজ্যে বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠন

বাংলাদেশে সাজা হলে যুক্তরাজ্যে যে পরিস্থিতিতে পড়তে পারেন টিউলিপ

বাংলাদেশে সাজা হলে যুক্তরাজ্যে যে পরিস্থিতিতে পড়তে পারেন টিউলিপ

সর্বশেষ সংবাদ
ইরানের হামলায় ইসরাইলে নিহত আরও ১, দুজনের অবস্থা আশঙ্কাজনক
ইরানের হামলায় ইসরাইলে নিহত আরও ১, দুজনের অবস্থা আশঙ্কাজনক
হাদি হত্যায় ভারতে গ্রেফতার দুজনকে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
হাদি হত্যায় ভারতে গ্রেফতার দুজনকে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৫ এপ্রিল
হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৫ এপ্রিল
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ডা. এফ এম সিদ্দিকী
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ডা. এফ এম সিদ্দিকী
জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর
জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর
<span style='color:#ff0000;font-size:16px;'>সুনামগঞ্জ জেলা সমিতি ইউকের ইফতার মাহফিল</span> <br> দেশে সামাজিক কল্যাণে সংগঠকদের এগিয়ে আসা উচিত — আপসানা বেগম এমপি 
সুনামগঞ্জ জেলা সমিতি ইউকের ইফতার মাহফিল
দেশে সামাজিক কল্যাণে সংগঠকদের এগিয়ে আসা উচিত — আপসানা বেগম এমপি 
মূল্যস্ফীতি আবার বাড়ল
মূল্যস্ফীতি আবার বাড়ল
পৌরসভার ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু
পৌরসভার ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু
ওসমান হাদি হত্যায় প্রধান আসামি ফয়সালসহ গ্রেফতার ২
ওসমান হাদি হত্যায় প্রধান আসামি ফয়সালসহ গ্রেফতার ২
পরিস্থিতি খারাপ হলে প্রবাসীদের দেশে ফেরানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী
পরিস্থিতি খারাপ হলে প্রবাসীদের দেশে ফেরানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে নারী দিবস ও স্বাধীনতার আলোচনা, ইফতার সম্পন্ন
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে নারী দিবস ও স্বাধীনতার আলোচনা, ইফতার সম্পন্ন
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্লান্ট হেলথ ক্লিনিকের যাত্রা শুরু
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্লান্ট হেলথ ক্লিনিকের যাত্রা শুরু
খামেনির মেয়ে-জামাতা-নাতি নিহত
খামেনির মেয়ে-জামাতা-নাতি নিহত
হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী
হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top