logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. প্রবাস
  3. ব্রিটিশ-বাংলাদেশি নতুন প্রজন্মকে ৭২-এর সংবিধানের ওপর গবেষণা করার আহ্বান

ব্রিটিশ-বাংলাদেশি নতুন প্রজন্মকে ৭২-এর সংবিধানের ওপর গবেষণা করার আহ্বান

প্রকাশিত হয়েছে : ০৬ নভেম্বর ২০২৩, ৮:০৯:৩৫

বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে নতুন প্রজন্মের ব্রিটিশ-বাংলাদেশিদের বাংলাদেশের ৭২-এর সংবিধানের ওপর গবেষণা করার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম।

‘জাতীয় সংবিধান দিবস ২০২৩’ উপলক্ষে বাংলাদেশ হাইকমিশন, লন্ডন আয়োজিত ‘বাংলাদেশ হাইকমিশন’স কমিটমেন্ট টু দ্য কনস্টিটিউশন: সার্ভিস টু দ্য ডায়াসপোরা’ শীর্ষক এক বিশেষ আলোচনা অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

রবিবার (৫ নভেম্বর) লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়।

হাইকমিশনার বলেন, এ জন্য ব্রিটিশ-বাংলাদেশিরা লন্ডন মিশনের বঙ্গবন্ধু লাইব্রেরি ব্যবহার করতে পারেন, যেখানে এ বিষয়ে গবেষণার জন্য প্রয়োজনীয় অনেক গ্রন্থ রয়েছে।

৪ নভেম্বরকে জাতীয় সংবিধান দিবস হিসেবে ঘোষণা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে হাইকমিশনার বলেন, এর ফলে ৭২-এর সংবিধান সম্পর্কে ভবিষ্যৎ প্রজন্ম আরও বেশি করে জানতে পারবে।

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয়ের মাত্র ১১ মাসের মধ্যে জাতির পিতা বাংলাদেশের সংবিধান উপহার দেন, যা তার চারটি মৌলিক আদর্শের ভিত্তিতে প্রণিত। এই সংবিধান পৃথিবীর সুলিখিত সংবিধানগুলোর মধ্যে অন্যতম।

হাইকমিশনার আরও বলেন, জনগণের কল্যাণ ও সেবা সুনিশ্চিত করা সংবিধানের অন্যতম বিধান যার আলোকে এবং প্রধানমন্ত্রীর নির্দেশনায় লন্ডন মিশন সুশীল সেবক হিসেবে প্রবাসি ব্রিটিশ-বাংলাদেশিদের কন্স্যুলার ও কল্যাণমূলক সেবাসহ সব ধরনের প্রয়োজনীয় সেবা প্রদানে সব সময় নিবেদিত রয়েছে।

এ প্রেক্ষিতে তিনি বিগত পাঁচ বছরে লন্ডন মিশনে সেবার মান আরও উন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপের উল্লেখ করেন জানান যে গত বছর লন্ডন মিশন থেকে ৭৫ হাজার কন্স্যুলার সেবা প্রদান করা হয়েছে, যার মধ্যে এনভিআর ছিল ৫৪ হাজার।

তিনি আরও উল্লেখ করেন যে প্রধানমন্ত্রীর নির্দেশে গত ১১ অক্টোবর লন্ডন মিশনে ই-পাসপোর্ট সেবা চালু হয়েছে। খুব শিগগিরই জাতীয় পরিচয়পত্র প্রদান কার্যক্রমও চালু করার প্রক্রিয়া চলছে।

মিশনের বঙ্গবন্ধু লাউঞ্জে গতকাল শনিবার আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি আলোচক ছিলেন যুক্তরাজ্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সুলতান মাহমুদ শরীফ ও বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গাউস সুলতান।

সুলতান মাহমুদ শরীফ বাংলাদেশে ও বিদেশে একটি চক্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের স্থিতিশীল উন্নয়ন, সুদৃঢ় গণতন্ত্র ও শান্তি ব্যাহত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে উল্লেখ করে এই ষড়যন্ত্র ও অপচেষ্টা প্রতিরোধে ব্রিটিশ-বাংলাদেশিদেরও শক্তিশালী ভূমিকা রাখার আহ্বান জানান।

দেওয়ান গাউস সুলতান ১৯৭২-এর সংবিধান প্রণয়নের পটভূমি এবং এই সংবিধানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করার ভিত্তিই হচ্ছে ১৯৭২-এর সংবিধান, যা সুরক্ষা করা বাংলাদেশের প্রতিটি নাগরিকের কর্তব্য ও দায়িত্ব।

অনুষ্ঠানের শুরুতে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দেওয়া বাণী পাঠ করা হয়। ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা এবং মিশনের কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রবাস এর আরও খবর
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত

সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত

ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান

ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান

লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন

লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন

সৈয়দুপুর শাম‌সিয়া স‌মি‌তির উ‌দ্যো‌গে যুক্তরাজ্যের ৯ জন বিজয়ী কাউ‌ন্সিলার‌কে সংবর্ধনা প্রদান

সৈয়দুপুর শাম‌সিয়া স‌মি‌তির উ‌দ্যো‌গে যুক্তরাজ্যের ৯ জন বিজয়ী কাউ‌ন্সিলার‌কে সংবর্ধনা প্রদান

সর্বশেষ সংবাদ
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top