logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. বিনোদন
  3. সালমান শাহর মৃত্যু রহস্য নিয়ে ওয়েব সিরিজ নির্মাণ চায় না পরিবার

সালমান শাহর মৃত্যু রহস্য নিয়ে ওয়েব সিরিজ নির্মাণ চায় না পরিবার

প্রকাশিত হয়েছে : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ৮:২৯:৫৭

ঢালিউডের অমর নায়ক সালমান শাহর মৃত্যু রহস্য নিয়ে নির্মিত ওয়েব সিরিজ নিমাণ হোক-এটি চান না মা নীলা চৌধুরী। এই নায়কের মামা আলমগীর কুমকুম ওয়েব সিরিজটি বন্ধে সিলেট কোতোয়ালি মডেল থানায় জিডি করেছেন।

‘বুকের ভেতর আগুন’ নামের ওই সিরিজটি ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর জন্য নির্মাণ করেছেন তানিম রহমান অংশু নামের এক নির্মাতা।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, সালমান শাহর মামার জিডিটি আইনি প্রক্রিয়ায় এগুবে।

জিডিতে মামা আলমগীর কুমকুম বলেন, আমার ভাগনে সালমান শাহর মৃত্যু রহস্য নিয়ে মামলা এখনও চলমান রয়েছে। কিন্তু এর মধ্যেই ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর জন্য ‘বুকের ভেতর আগুন’ ওয়েব সিরিজ নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। যা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মিডিয়ায় প্রচার করা হচ্ছে, যেটা আইনসম্মত নয়।

যেহেতু মামলাটি এখনও চলমান, তাই আমি এ ধরনের ওয়েব সিরিজ তৈরিতে ইতোমধ্যে একটি লিগ্যাল নোটিশ প্রেরণ করেছি। তার রহস্যজনক মৃত্যুকে একটি মহল ভিন্নভাবে প্রবাহিত করার উদ্দেশ্যে আত্মহত্যা বলে প্রচার করছে।

সালমান শাহর মা নীলা চৌধুরী জানান, ‘বুকের ভেতর আগুন’ ওয়েব সিরিজটি নির্মাণ বন্ধ চান তিনি। ছেলের মৃত্যু রহস্য নিয়ে সিরিজ নির্মাণ হচ্ছে এমন খবর শোনার পর থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন। সেই সঙ্গে এ ঘটনার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যেন ওয়েব সিরিজটি নির্মাণ না হয় সরকারের কাছে সেই অনুরোধ জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, ৬ ফেব্রুয়ারি ওয়েব সিরিজ ‘বুকের ভেতর আগুন’ নির্মাণ বন্ধের দাবিতে অভিনেতার মামা আলমগীর কুমকুম সিলেট জজ কোর্টের আইনজীবী মোহাম্মদ মইনুল ইসলামের মাধ্যমে একটি লিগ্যাল নোটিশ পাঠান নির্মাতা অংশুকে।

বিনোদন এর আরও খবর
রাজকীয় আদলে গড়া গৌরীর বিয়ের আংটি, নির্মাণে ব্যয় হয়েছে ২৫৬ ঘণ্টা

রাজকীয় আদলে গড়া গৌরীর বিয়ের আংটি, নির্মাণে ব্যয় হয়েছে ২৫৬ ঘণ্টা

ব্রাজিলভক্ত পড়শী নিজের গানে উচ্ছ্বাস প্রকাশ

ব্রাজিলভক্ত পড়শী নিজের গানে উচ্ছ্বাস প্রকাশ

আর্জেন্টাইন ফুটবলারদের অনুকরণে পরীমনির ফুটবলপ্রেম

আর্জেন্টাইন ফুটবলারদের অনুকরণে পরীমনির ফুটবলপ্রেম

চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের আদেশ

চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের আদেশ

সর্বশেষ সংবাদ
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম
ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম
সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন
সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন
বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল হাসপাতালে ভর্তি
বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল হাসপাতালে ভর্তি
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী
মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স
মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স
মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা
মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা
বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ: হাইকোর্ট
বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ: হাইকোর্ট
ধলাই নদীর বাঁধ ভেঙে একাধিক গ্রাম প্লাবিত
ধলাই নদীর বাঁধ ভেঙে একাধিক গ্রাম প্লাবিত

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top