logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. সুনামগঞ্জ
  3. মারধরের ভিডিও ভাইরাল, অভিযুক্তকে আটকের পর ছিনিয়ে নিলেন স্বজনেরা

মারধরের ভিডিও ভাইরাল, অভিযুক্তকে আটকের পর ছিনিয়ে নিলেন স্বজনেরা

প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০২২, ১১:০৮:৫৩

বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে প্রকাশ্যে এক ব্যক্তিকে মারধরের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর পুলিশ মারধরের ঘটনায় জড়িত এক ব্যক্তিকে আটক করে। একপর্যায়ে ওই ব্যক্তিকে হাতকড়াসহ ছিনিয়ে নেন তাঁর স্বজনেরা।

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের আজমপুর গ্রামে শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে পুলিশ বলছে, হাতকড়া উদ্ধার করা হলেও ছিনিয়ে নেওয়া ব্যক্তিকে আটক করা যায়নি। ওই ব্যক্তিকে আবার আটকের চেষ্টা চলছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, আজমপুর গ্রামের বাসিন্দা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ফরহাদ আলম ও আরমিছ আলীর (৪৫) মধ্যে বাড়ির সীমানা নিয়ে বিরোধ ছিল। শুক্রবার বিকেল চারটার দিকে এ নিয়ে তর্কাতর্কির পর ফরহাদ আলমের ছেলেরা আরমিছ আলীকে ধরে গ্রামের মাঠে নিয়ে বেধড়ক মারধর করেন।

এই মারধরের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, আরমিছ আলীকে মাটিতে ফেলে তিনজন মিলে লাঠি দিয়ে পেটাচ্ছেন। আরমিছ আলী বাঁচার জন্য চিৎকার করছেন। এরপর তাঁকে মাঠে ফেলে রাখা হয়।

খবর পেয়ে পুলিশ গিয়ে আরমিছ আলীকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। পুলিশ এ সময় ফরহাদ আলমের ছেলে তূর্য আলমকে (২২) আটক করে। পরে তাঁর পরিবার ও স্থানীয় লোকজন পুলিশের কাছ থেকে তূর্যকে হাতকড়াসহ ছিনিয়ে নেন।

ফরহাদ আলমের ছেলে কানন আলম বলেন, ‘আরমিছ আলী বিকেলে আমার মাকে গালমন্দ করে। একপর্যায়ে তার পায়ে আঘাত করে। এই খবর পেয়ে আমার চাচাতো ভাইয়েরা তাকে কিলঘুষি মেরেছে। আমিও সেখানে ছিলাম।’

এ ব্যাপারে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার মোদক বলেন, দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছিল। পুলিশ গিয়ে একজনকে আটক করে। পরে পুলিশের কাছ থেকে তাঁকে ছিনিয়ে নেওয়া হয়। হাতকড়া উদ্ধার করা হয়েছে। পুলিশ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

সুনামগঞ্জ এর আরও খবর
পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল

সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল

‘পীর’ সেজে কবরস্থানে হত্যা মামলার আসামির আস্তানা

‘পীর’ সেজে কবরস্থানে হত্যা মামলার আসামির আস্তানা

প্রবাসীকে পিটিয়ে পানিতে ফেলে হত্যা, নারীসহ গ্রেফতার ৯

প্রবাসীকে পিটিয়ে পানিতে ফেলে হত্যা, নারীসহ গ্রেফতার ৯

সর্বশেষ সংবাদ
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top