logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. তথ্য ও প্রযুক্তি
  3. পৃথিবীর চেয়েও বেশি পানি ছিল মঙ্গলে

পৃথিবীর চেয়েও বেশি পানি ছিল মঙ্গলে

প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০২২, ৯:২৩:১৬

বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীর আগেই প্রাণের বিকাশের পরিবেশ সৃষ্টি হয়েছিল মঙ্গলে। ছবি : সংগৃহীত

লাল গ্রহ হিসেবে পরিচিত মঙ্গল নিয়ে বিজ্ঞানী, গবেষক থেকে শুরু করে সাধারণ মানুষের আগ্রহের শেষ নেই। বিশ্বের শীর্ষধনী ইলন মাস্ক মানুষকে সেখানে নিয়ে যেতে চান। জীবনধারণের জন্য সেখানে গুটিকয়েক যে উপাদান দরকার, তার মধ্যে পানিও রয়েছে।

বেশিরভাগ গবেষক একমত যে, মঙ্গলে পানি রয়েছে তবে তা কতটা, এ নিয়ে বিতর্ক আছে।

এবার সায়েন্স অ্যাডভান্স জার্নালে প্রকাশিত, ডেনমার্কের কোপেনহেগেন ইউনিভার্সিটির এক সমীক্ষায় বলা হয়েছে, ৪৫০ কোটি বছর আগে লাল গ্রহটিতে এই পরিমাণ পানি ছিল, তা দিয়ে পুরো গ্রহটিকে ৩০০ মিটার পানিতে ডুবিয়ে দেওয়া যেত। এই পরিমাণ পানি বর্তমান পৃথিবীতেও নেই। অথচ সময়ের নির্মম পরিহাসে এখন তা কেবল লাল গ্রহ।

গ্রহটির জন্মের শুরুর ১০ কোটি বছরের মধ্যেই সেখানে বরফের গ্রহাণুর বৃষ্টি হয়। একটি শতকোটি বছরের প্রাচীন উল্কাপিণ্ড নিয়ে গবেষণা করে বিজ্ঞানীরা এমন সিদ্ধান্তে উপনীত হয়েছেন।

পৃথিবীতে টেকটনিক প্লেট থাকায় এটি এ গ্রহের জন্মের প্রথম ৫০ কোটি বছরের স্মৃতি মুছে ফেলেছে।

মঙ্গলের টেকটনিক প্লেট নেই। তাই বিজ্ঞানীরা এই গ্রহের জন্মের প্রাথমিক সময়ের অনেক কিছুই গবেষণা করে বের করতে সক্ষম।

গবেষকরা বলছেন, পানি ছাড়াও এই গ্রহাণুগুলো জীবনের উৎপত্তির প্রধান উপাদান অ্যামাইনো অ্যাসিড নিয়ে এসেছিল।

তাই এই সমীক্ষার সঙ্গে যুক্ত গবেষকরা বলছেন, পৃথিবীর আগে মঙ্গলে প্রাণের বিকাশ হয়ে থাকতে পারে।

কারণ পৃথিবীতে প্রাণের সৃষ্টির পরিবেশের বহু আগেই মঙ্গলে এমন পরিবেশ তৈরি হয়েছিল।

হয়তো অদূর ভবিষ্যতে এমনটা প্রমাণসহ বের করা সম্ভবও হতে পারে।

ধারণা করা হয়, পৃথিবীর সঙ্গে মঙ্গলের আকৃতিরই আরেকটি গ্রহের সংঘর্ষ হয়েছিল। এর ফলেই জন্ম হয় মঙ্গলের ও চাঁদের। এই সংঘর্ষ সে সময় পৃথিবীতে প্রাণের বিকাশের সমস্ত সম্ভাবনা নস্যাৎ করে দিয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই পরিবেশ আবার ফেরত আসে পৃথিবীতে।

তথ্য ও প্রযুক্তি এর আরও খবর
ইলন মাস্কের স্টারলিংক সেবায় বিশ্বজুড়ে বিভ্রাট

ইলন মাস্কের স্টারলিংক সেবায় বিশ্বজুড়ে বিভ্রাট

ট্রাম্প–সি ফোনালাপের পর চীনা টিকটক হবে মার্কিন

ট্রাম্প–সি ফোনালাপের পর চীনা টিকটক হবে মার্কিন

বিলিয়ন পাসওয়ার্ড ফাঁস, সাইবার বিশেষজ্ঞদের উদ্বেগ

বিলিয়ন পাসওয়ার্ড ফাঁস, সাইবার বিশেষজ্ঞদের উদ্বেগ

মেসেজিংয়ে নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

মেসেজিংয়ে নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

সর্বশেষ সংবাদ
যুক্তরাজ্যে জাদুঘর থেকে ৬০০-র বেশি নিদর্শন চুরি
যুক্তরাজ্যে জাদুঘর থেকে ৬০০-র বেশি নিদর্শন চুরি
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ
২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
সিলেটে মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প
সিলেটে মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প
প্রচারের জন্য কতদিন সময় পাচ্ছেন প্রার্থীরা
প্রচারের জন্য কতদিন সময় পাচ্ছেন প্রার্থীরা
তফশিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
তফশিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
<span style='color:#ff0000;font-size:16px;'>জাতির উদ্দেশে ভাষণে সিইসি</span> <br> জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি
জাতির উদ্দেশে ভাষণে সিইসি
জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি
সিলেটে সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
সিলেটে সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
পোস্টাল ব্যালটে থাকছে না নৌকাসহ ৪ প্রতীক
পোস্টাল ব্যালটে থাকছে না নৌকাসহ ৪ প্রতীক
জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ
জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ
হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, ১৪৪ ধারা জারি
হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, ১৪৪ ধারা জারি
বিজয় দিবস
বিজয় দিবস
সেন্টমার্টিন থেকে ফেরার পথে ২ জনের মৃত্যু
সেন্টমার্টিন থেকে ফেরার পথে ২ জনের মৃত্যু
যে কারণে শীতে প্রতিদিন খাবেন টমেটো সালাদ
যে কারণে শীতে প্রতিদিন খাবেন টমেটো সালাদ
কোন আসন থেকে প্রার্থী হচ্ছেন রেজা কিবরিয়া?
কোন আসন থেকে প্রার্থী হচ্ছেন রেজা কিবরিয়া?

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top