logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. প্রবাস
  3. ইতালিতে বসবাসের অনুমতিতে বাংলাদেশিরা চতুর্থ

ইতালিতে বসবাসের অনুমতিতে বাংলাদেশিরা চতুর্থ

প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০২২, ৮:৪৩:৫১

ইতালিতে বসবাসের অনুমতিতে বাংলাদেশিরা চতুর্থ। দেশটির রোমের একটি কোভিড-১৯ পরীক্ষা কেন্দ্রের বাইরে লাইনে দাঁড়ানো বাংলাদেশি অভিবাসীরা। এপির ফাইল ছবি

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে গত বছর জোটের বাইরের প্রায় ৩০ লাখ অভিবাসী প্রথমবারের মতো বসবাসের অনুমতি পান, যা এর আগের বছরের চেয়ে প্রায় ৫০ শতাংশ বেশি। ইটালিতে অনুমতিপ্রাপ্তদের মধ্যে বাংলাদেশিরা রয়েছেন শীর্ষ পাঁচে।

২০২১ সালে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে প্রথমবার বসবাসের অনুমতি বা রেসিড্যান্স পারমিট পাওয়াদের সংখ্যা বেড়ে করোনা পূর্ব পর্যায়ে পৌঁছেছে। ২০২১ সালে ২৯ লাখ ৫২ হাজার ৩০০ জন দেশগুলোতে অনুমতি পায়। ২০১৯ সালে এই সংখ্যা ছিল ২৯ লাখ ৫৫ হাজার ৩০০টি। এর পেছনে কর্মসংস্থান সবচেয়ে বেশি অবদান রেখেছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পরিসংখ্যান দপ্তর ইউরোস্ট্যাটের হালনাগাদ পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে।

কর্মসংস্থানে উল্লম্ফন

কাজের কারণে গত বছর ১২ লাখ মানুষ প্রথমবারের মতো ইইউ দেশগুলোতে বসবাসের অনুমতি পেয়েছেন, যা এর আগের বছরের চেয়ে ৪৭ ভাগ বেশি। এই পরিসংখ্যান প্রকাশের পর থেকে এটি এ যাবৎকালের সর্বোচ্চ।

গত বছর শিক্ষার কারণে প্রথমবার বসবাসের অনুমতি পাওয়ার হার ৪২ শতাংশ বা এক লাখের বেশি বেড়েছে। এছাড়া পারিবারিক পুনর্মিলনে ১৪ শতাংশ ও আন্তর্জাতিক সুরক্ষা ব্যবস্থার অধীনে অনুমতির সংখ্যা ১৫ শতাংশ বেড়েছে।

২০২১ সালে অনুমতিপ্রাপ্তদের ৪৫ শতাংশ কর্মসংস্থান, ২৪ শতাংশ পারিবারিক পুনর্মিলন, ১২ শতাংশ শিক্ষা ও ১৯ শতাংশ আন্তর্জাতিক সুরক্ষার অধীনে বসবাসের অনুমতি পেয়েছেন।

বাংলাদেশিদের গন্তব্য ইতালি

গত বছর ইতালি ইউরোপীয় ইউনিয়নের বাইরের বিভিন্ন দেশের ২ লাখ ৯৫ হাজার জনকে প্রথমবার বসবাসের অনুমতি দিয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ২৯ হাজার ৭৩২ জনই আলবেনিয়ার। মরক্কোর ২৩ হাজার ৭৬৬ জন, পাকিস্তানের ১৮ হাজার ২৩২ জনও অনুমতি পেয়েছেন। এরপরই রয়েছেন বাংলাদেশিরা। ১৭ হাজার ৯৮৭ জন বাংলাদেশি সেখানে বৈধভাবে বসবাসের অনুমতি পেয়েছেন, যা ৬ দশমিক ৬ শতাংশ।

ইউরোপীয় ইউনিয়নের আর কোনো দেশে ২০২১ সালে বসবাসের অনুমতি পাওয়াদের মধ্যে প্রথম পাঁচে নেই বাংলাদেশিরা।

ইউরোপীয় দেশগুলোর মধ্যে ইতালি দীর্ঘদিন ধরেই বাংলাদেশিদের অন্যতম গন্তব্য। ইউরোপের বহিঃসীমান্তরক্ষী সংস্থা ফ্রনটেক্স-এর হিসাবে ঝুঁকিপূর্ণ উপায়ে অবৈধভাবে ইতালি প্রবেশের তালিকায় বাংলাদেশিরা রয়েছেন দ্বিতীয় অবস্থানে।

অন্যদিকে, বাংলাদেশের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) হিসাবে এ যাবৎকালে দেশটিতে কাজের ভিসা নিয়ে যাওয়া শ্রমিকের সংখ্যা ৫৬ হাজার ১৭৩ জন।

গত বছর দেশটিতে অবস্থানরত বাংলাদেশিরা ৮৭ কোটি ৩০ লাখ ডলার পাঠিয়েছেন দেশে, যা ইতালি থেকে বিভিন্ন দেশে যাওয়া মোট রেমিট্যান্সের শতকরা ১১ দশমিক ৩ ভাগ।

ইইউ দেশগুলোতে ভারতীয়রা শীর্ষ পাঁচে

প্রথমবার রেসিড্যান্স পারমিট বা বসবাসের অনুমতিপ্রাপ্তদের মধ্যে শীর্ষে রয়েছেন ইউক্রেনীয়রা। চলতি বছরের ফেব্রুয়ারিতে রাশিয়ার হামলার পর ইউক্রেনের বিপুল শরণার্থী প্রতিবেশী ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে আশ্রয় নিয়েছেন। তবে তার আগের বছরই আট লাখ ৭৫ হাজার ইউক্রেনীয় প্রথমবারের মতো ইইউ দেশগুলোতে বসবাসের অনুমতি পেয়েছেন।

দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে আছে মরক্কো। দেশটির দেড় লাখের বেশি মানুষ গেল বছর প্রথমবার বসবাসের অনুমতি পেয়েছে। তৃতীয় অবস্থানে থাকা বেলারুশ নাগরিকের সংখ্যা ১ লাখ ৪৯ হাজার জন। চতুর্থ অবস্থানে আছেন ভারতীয়রা। দেশটির ১ লাখ ১০ হাজার ৬৪১ জনের মধ্যে ৪১ শতাংশই কাজের সূত্রে অনুমতি পেয়েছেন, যাদের প্রায় অর্ধেকই কাজের সূত্রে গিয়েছেন। ভারতীয়দের সবচেয়ে বেশি সাড়ে ১১ শতাংশের গন্তব্য ছিল ইতালি। নেদারল্যান্ডসে ১০ দশমিক সাত শতাংশ ও আয়ারল্যান্ডে অনুমতি পেয়েছেন ৯ দশমিক ৭ শতাংশ।

প্রথমবার বসবাসের অনুমতি পাওয়াদের মধ্যে শীর্ষ দশে এরপর আছে রাশিয়া, ব্রাজিল, তুরস্ক, চীন ও হংকং, সিরিয়া এবং যুক্তরাষ্ট্র।

কাজের জন্য পোল্যান্ড, শিক্ষার জন্য ফ্রান্স

গত বছর পোল্যান্ড প্রায় ১০ লাখ মানুষকে প্রথমবার বসবাসের অনুমতি দিয়েছে, যা জোটভুক্ত দেশগুলোর ৩৩ শতাংশ। এর মধ্যে ৭ লাখ ৯০ হাজার জনই কাজের সূত্রে অনুমতি পেয়েছেন। ইউক্রেনের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তির অংশ হিসেবে ২০২১ সালে ৬ লাখ ৬৬ হাজার জন দেশটিতে চাকরির জন্য এসেছেন।

পোল্যান্ডের পরে এই তালিকায় আছে স্পেন, ফ্রান্স, ইটালি, জার্মানি এবং নেদারল্যান্ডস। এই ৬ দেশ মিলে ৪ ভাগের ৩ ভাগ রেসিড্যান্স পারমিট ইস্যু করেছে ২০২১ সালে।

স্পেন, ইতালি, ফ্রান্স এবং জার্মানিতে সবচেয়ে বেশি মানুষ অনুমতি পেয়েছেন পারিবারিক পুনর্মিলনের কারণে।

অন্যদিকে, গত বছর শিক্ষার্থীদের সবচেয়ে বেশি গন্তব্য ছিল ফ্রান্সে। দেশটিতে ৯০ হাজার ৬০০ জন গত বছর পড়াশোনার কারণে থাকার অনুমতি পেয়েছেন, যাদের বেশিরভাগই চীনের নাগরিক।

প্রবাস এর আরও খবর
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত

সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত

ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান

ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান

লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন

লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন

সৈয়দুপুর শাম‌সিয়া স‌মি‌তির উ‌দ্যো‌গে যুক্তরাজ্যের ৯ জন বিজয়ী কাউ‌ন্সিলার‌কে সংবর্ধনা প্রদান

সৈয়দুপুর শাম‌সিয়া স‌মি‌তির উ‌দ্যো‌গে যুক্তরাজ্যের ৯ জন বিজয়ী কাউ‌ন্সিলার‌কে সংবর্ধনা প্রদান

সর্বশেষ সংবাদ
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top