logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. সারাদেশ
  3. পদ্মা সেতুতে সেনাবাহিনীর টহল জোরদার

পদ্মা সেতুতে সেনাবাহিনীর টহল জোরদার

প্রকাশিত হয়েছে : ২৭ জুন ২০২২, ৮:২৭:৪৪

শরীয়তপুর প্রতিনিধি : পদ্মা সেতুর নিরাপত্তায় সেনাবাহিনী কাজ করছে বলে জানিয়েছেন সেতুর ইঞ্জিনিয়ার সাপোর্ট অ্যান্ড সেফটি টিমের সমন্বয়ক লে. কর্নেল মো. রবিউল আলম। তিনি বলেছেন, ‘পদ্মা সেতুতে সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট ব্রিগেড থেকে ভ্রাম্যমাণ টহল জোরদার করা হয়েছে’।

সোমবার (২৭ জুন) বিকালে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজায় এ প্রেস ব্রিফিং করে সেতুর নিরাপত্তার সার্বিক তথ্য তুলে ধরেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন- ২৫ ইস্ট বেঙ্গলের কমান্ডিং অফিসার লে. কর্নেল মো. ফাহিম মাহবুব।

রবিউল আলম বলেন, ‘শনিবার (২৫ জুন) প্রধানমন্ত্রী সেতু উদ্বোধন করেন। ২৬ জুন ভোর থেকে জনসাধারণের জন্য সেতু উন্মুক্ত করা হয়। উদ্বোধনের পর থেকে নিরাপদে যান চলাচলের জন্য বিবিএ ও সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাওয়া জাজিরা প্রান্তে সেতুর গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি ও মালামাল রয়েছে। উদ্বোধনের পর থেকেই সেনাবাহিনী ও সেতু কর্তৃপক্ষ নিরলসভাবে সঠিকভাবে যানবাহন চলাচলের জন্য চেষ্টা করে যাচ্ছে।’

তিনি বলেন, ‘সেতুতে যানবাহন থামিয়ে মানুষ নেমে নেমে সৌন্দর্য অবলোকন করছেন এবং ছবি ভিডিও ধারণ করছেন। এতে সেতুতে তীব্র যানজটসহ দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। এ ছাড়াও সেতুর ওপর রক্ষিত গুরুত্বপূর্ণ মালামাল ও যন্ত্রপাতির ক্ষতি হচ্ছে। এমতাবস্থায় রবিবার বিবিএর অনুরোধে এভোক কনস্ট্রাকশন সুপারভিশন কনসালটেন্ট ও সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট ব্রিগেড থেকে ভ্রাম্যমাণ টহল জোরদার করা হয়েছে। উভয় প্রান্তের টোল প্লাজায় মাইকিংয়ের মাধ্যমে মানুষকে সেতুতে গাড়ি থামানো ও না নামার বিষয়ে বলা হচ্ছে। এ ছাড়াও ডিউটি পোস্টের মাধ্যমে সেতুতে কেউ যেন হেঁটে উঠতে না পারে তা নিশ্চিত করা হচ্ছে।’

এই সেনা কর্মকর্তা বলেন, ‘পদ্মা সেতু আমাদের দেশের সম্পদ। এই সম্পদ রক্ষার দায়িত্ব আমাদের সবার। আসুন সবাই মিলে আমাদের জাতীয় সম্পদ রক্ষা করি। সেনাবাহিনী, সেতু কর্তৃপক্ষ ও পুলিশের মাধ্যমে পদ্মা সেতুর নিরাপত্তা নিশ্চিত করবো।’

মোটরসাইকেল কবে থেকে চলাচল শুরু হবে- এমন প্রশ্নে তিনি বলেন, ‘বিষয়টি এখনও জানি না। আশা করছি, সেতু কর্তৃপক্ষ সিদ্ধান্তটা আপনাদের জানিয়ে দেবে।’

মাওয়া প্রান্তে পদ্মা সেতুর টোল প্লাজার ইনচার্জ ও সেতুর নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার তোফাজ্জল হোসেন বলেন, ‘সোমবার কিছু সংখ্যক মোটরসাইকেল সেতু পার হওয়ার জন্য টোল প্লাজায় আসেন। সরকারের নির্দেশনা মোতাবেক সেতুতে মোটরসাইকেল পারাপার বন্ধ রয়েছে। সেতুর নিরপত্তায় কাজ করছে সেনাবাহিনী। গাড়ির তেমন চাপ নেই।’

লৌহজং এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াস হোসেন বলেন, ‘সকাল থেকে মোটরসাইকেল পারাপার বন্ধ রয়েছে। সেতু এলাকায় পুলিশ টহল দিচ্ছে। নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সেনাবাহিনী। আইন ও নিয়ম মানতে মাইকিং করছে সেনাবাহিনী। সেতুতে মোটরসাইকেল কিংবা মাঝ সেতুতে উঠে কেউ ছবি তুললে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সারাদেশ এর আরও খবর
আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী

আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী

‘আমি কি এক হাজার টাকা নেওয়ার লোক’ প্রকৌশলীর ঘুস চাওয়ার ভিডিও ভাইরাল

‘আমি কি এক হাজার টাকা নেওয়ার লোক’ প্রকৌশলীর ঘুস চাওয়ার ভিডিও ভাইরাল

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ, ওসি ক্লোজড

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ, ওসি ক্লোজড

৭ বারের এমপি দবিরুল ইসলাম আর নেই

৭ বারের এমপি দবিরুল ইসলাম আর নেই

সর্বশেষ সংবাদ
সৈয়দুপুর শাম‌সিয়া স‌মি‌তির উ‌দ্যো‌গে যুক্তরাজ্যের ৯ জন বিজয়ী কাউ‌ন্সিলার‌কে সংবর্ধনা প্রদান
সৈয়দুপুর শাম‌সিয়া স‌মি‌তির উ‌দ্যো‌গে যুক্তরাজ্যের ৯ জন বিজয়ী কাউ‌ন্সিলার‌কে সংবর্ধনা প্রদান
অবিশ্বাস্য কামব্যাকের গল্পে মিশরের হৃদয় ভেঙে কোয়ার্টারে আর্জেন্টিনা
অবিশ্বাস্য কামব্যাকের গল্পে মিশরের হৃদয় ভেঙে কোয়ার্টারে আর্জেন্টিনা
স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে শুরু: তথ্য উপদেষ্টা
স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে শুরু: তথ্য উপদেষ্টা
আর্জেন্টিনা-মিশর ম্যাচে কে জিতবে, জানাল এআই
আর্জেন্টিনা-মিশর ম্যাচে কে জিতবে, জানাল এআই
খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ
খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রীর
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রীর
<span style='color:#ff0000;font-size:16px;'>বাণিজ্যমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ</span> <br> সিলেটের উন্নয়ন, বিনিয়োগ ও প্রবাসী বাংলাদেশিদের বিষয়ে আলোচনা
বাণিজ্যমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
সিলেটের উন্নয়ন, বিনিয়োগ ও প্রবাসী বাংলাদেশিদের বিষয়ে আলোচনা
লন্ডনে কবি, লেখক-প্রকাশক প্রীতি আড্ডা অনুষ্ঠিত
লন্ডনে কবি, লেখক-প্রকাশক প্রীতি আড্ডা অনুষ্ঠিত
বিশ্বকাপের শেষ আটে উঠেছে কারা, জেনে নিন সব ম্যাচের সূচি
বিশ্বকাপের শেষ আটে উঠেছে কারা, জেনে নিন সব ম্যাচের সূচি
যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে ২৫ জনের মৃত্যু, সতর্কতা জারি
যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে ২৫ জনের মৃত্যু, সতর্কতা জারি
প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন কয়েকটি ভেষজ, জটিল রোগ থেকে মিলবে সুরক্ষা
প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন কয়েকটি ভেষজ, জটিল রোগ থেকে মিলবে সুরক্ষা
শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার
শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার
নতুন দায়িত্ব পেলেন আইনমন্ত্রী
নতুন দায়িত্ব পেলেন আইনমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
জাফলংয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ৩ স্কুলছাত্র নিহত
জাফলংয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ৩ স্কুলছাত্র নিহত

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top