logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. সারাদেশ
  3. এক ঘণ্টা ফল ঘোষণা বন্ধ থাকার পর কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে রিফাত জয়ী

এক ঘণ্টা ফল ঘোষণা বন্ধ থাকার পর কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে রিফাত জয়ী

প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০২২, ১০:২৫:২২

এক ঘণ্টার নাটকীয়তার পর কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিজয়ী ঘোষণা করা হয়েছে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাতকে। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৫০ হাজার ৩১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু থেকে তিনি ৩৪৩ ভোট বেশি পেয়েছেন। সাক্কু টেবিল ঘড়ি প্রতীকে পেয়েছেন ৪৯ হাজার ৯৬৭ ভোট। নির্বাচনে মেয়র পদে তৃতীয় হয়েছেন আরেক স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার। তিনি পেয়েছেন ২৯০৯৯ ভোট।

রাতে নানা নাটকীয়তার পর রিফাতকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। সর্বশেষ কয়েকটি কেন্দ্রে ফল ঘোষণার সময় হট্টগোল দেখা দেয়। নৌকা প্রতীকের সমর্থকরা এসময় মনিরুল হক সাক্কু ও তার সমর্থকদের ওপর চড়াও হন। এর আগে বিভিন্ন কেন্দ্রের ফলে মনিরুল হক সাক্কু এগিয়ে ছিলেন। ১০১টি কেন্দ্রের ফল ঘোষণার পর প্রায় এক ঘণ্টা ফলাফল ঘোষণা বন্ধ থাকে।

এসময় নৌকার কিছু সমর্থক ফল ঘোষণা কেন্দ্রে এসে হট্টগোল করেন এবং প্রার্থী ও সাংবাদিকদের ওপর চড়াও হওয়ার চেষ্টা করেন।

আনুষ্ঠানিক ফল ঘোষণার পর স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু ফল প্রত্যাখ্যান করে বলেন, কি হয়েছে তা জাতির কাছে স্পষ্ট। সবাই দেখেছে। তিনি বলেন, আলোচনা করে আমি আইনী পদক্ষেপে যাবো। তিনি বলেন, কিছু কেন্দ্রের হিসাব বদলে তাকে পরাজিত করা হয়েছে।

এসময় সাক্কুর প্রধান নির্বাচনী এজেন্ট বলেন, ১০১ কেন্দ্রে মনিরুল হক সাক্কু এগিয়ে ছিলেন। এরপর অজ্ঞাত ফোন পেয়ে রিটার্নিং কর্মকর্তা তার আসন ছেড়ে পিছনে চলে যান। আমরা অনুরোধ করেছি বাকি কেন্দ্রের ফল ঘোষণা করতে। তিনি করেননি। ৪৫ মিনিট পরে এসে তিনি যে ফল ঘোষণা করেছেন আমরা তা প্রত্যাখ্যান করছি।

সারাদেশ এর আরও খবর
বান্দরবানে পাহাড়ধসে ৫ জনের মৃত্যু

বান্দরবানে পাহাড়ধসে ৫ জনের মৃত্যু

জামায়াতে যোগদান করলেন আ.লীগ নেতা

জামায়াতে যোগদান করলেন আ.লীগ নেতা

আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী

আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী

‘আমি কি এক হাজার টাকা নেওয়ার লোক’ প্রকৌশলীর ঘুস চাওয়ার ভিডিও ভাইরাল

‘আমি কি এক হাজার টাকা নেওয়ার লোক’ প্রকৌশলীর ঘুস চাওয়ার ভিডিও ভাইরাল

সর্বশেষ সংবাদ
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম
ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম
সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন
সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন
বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল হাসপাতালে ভর্তি
বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল হাসপাতালে ভর্তি
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী
মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স
মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স
মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা
মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা
বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ: হাইকোর্ট
বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ: হাইকোর্ট
ধলাই নদীর বাঁধ ভেঙে একাধিক গ্রাম প্লাবিত
ধলাই নদীর বাঁধ ভেঙে একাধিক গ্রাম প্লাবিত

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top