logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. ইউ কে
  3. করোনাকালে মদের পার্টি : তদন্ত রিপোর্ট প্রকাশের পর পদত্যাগের চাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী

করোনাকালে মদের পার্টি : তদন্ত রিপোর্ট প্রকাশের পর পদত্যাগের চাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী

প্রকাশিত হয়েছে : ২৫ মে ২০২২, ১১:০৮:৩৪

ব্রিটেনে ২০২০ ও ২১ সালে কোভিড লকডাউনের সময় বিধিনিষেধ ভেঙে প্রধানমন্ত্রী বরিস জনসনের অফিসে পার্টি করার ঘটনা নিয়ে এক তদন্ত রিপোর্ট প্রকাশের পর তার ওপর পদত্যাগের জন্য প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছে।

দশ নম্বর ডাউনিং স্ট্রিটের বাড়িতে কীভাবে রাতভর ড্রিঙ্কিং পার্টি হয়েছে, মাত্রাতিরিক্ত মদ্যপান করে কীভাবে অনেকে সেসব পার্টিতে বেসামাল আচরণ করেছেন – তার বিস্তারিত বিস্তারিত বর্ণনা দিয়েছেন সিনিয়র সরকারি আমলা সু গ্রে, যিনি এই তদন্ত রিপোর্টটি তৈরি করেছেন।

সু গ্রে তার রিপোর্টে মন্তব্য করেছেন, সরকারের একদম শীর্ষ পর্যায়ে এমন আচরণ অনেক মানুষকে ক্রুদ্ধ ও মর্মাহত করবে। পার্লামেন্টে বিরোধী লেবার পার্টির ডেপুটি লিডার অ্যাঞ্জেলা রেইনার মন্তব্য করেছেন, প্রধানমন্ত্রী জনসনের অফিস ডাউনিং স্ট্রিটের মাথায় পচন ধরেছে।

এসব পার্টির বেশিরভাগই ছিল ডাউনিং স্ট্রিটের কোনো কর্মকর্তার বিদায় উপলক্ষে বা কাজের শেষে একসাথে বসে গলা ভেজানোর জন্য – আর একটি ছিল প্রধানমন্ত্রীর জন্মদিন পালনের পার্টি।

যখন এসব পার্টি হচ্ছিল – তখন সারা ব্রিটেন জুড়ে লকডাউন চলছে, বা জনসমাগমের ওপর কঠোর বিধিনিষেধ জারি আছে। সেসময় ব্রিটেনে এমন ঘটনাও ঘটেছে যে বহু লোক তাদের মরণাপন্ন আত্মীয়স্বজনকে দেখার সুযোগও পাননি। সেই অবস্থার মধ্যেই ডাউনিং স্ট্রিটে পার্টি চলার এসব খবর বেরুলে মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়।

ওই পার্টিতে যোগ দেয়া লোকজন বিবিসির কাছে বলেছেন যে এসব পার্টিতে ৩০ জনেরও বেশি লোক ছিল। কোনো সামাজিক দূরত্ব রাখা হয়নি। এত লোক ছিল যে একজনকে আরেকজনের কোলে বসতে হয়েছে এমনও ঘটেছে।

পার্টিতে বিপুল পরিমাণ মদ পান করা হয়, আবর্জনা ফেলে অফিস নোংরা করা হয়। এত রাত পর্যন্ত পার্টি চলে যে অনেককে ডাউনিং স্ট্রিটেই রাত কাটাতে হয়।

রিপোর্টে বলা হয়, এসব সমাবেশকে কেন্দ্র করে এমন কিছু আচরণ করা হয়েছে, যা মেনে নেয়া কঠিন। এসব পার্টিতে এত বেশি মদ্যপান করা হয়েছে, যা কখনোই কোনো পেশাদার কাজের জায়গায় সংগত নয়।

অতিরিক্ত মদ্যপান করে একবার একজন অসুস্থ হয়ে পড়েন বলেও রিপোর্টে উল্লেখ করা হয়।

কেউ এ নিয়ে আপত্তি করলে তাকে নিয়ে ঠাট্টা-তামাশাও করা হয়।

এক বছরের মধ্যে অন্তত ১৬টি পার্টি

সু গ্রে এই রিপোর্টের কিছু অংশ জানুয়ারি মাসেই প্রকাশ করেছিলেন, এখন তার পূর্ণ বিবরণ প্রকাশিত হলো।

রিপোর্টে বলা হয়েছে, ২০২০ সালের মে মাস থেকে ২০২১ সালের এপ্রিল পর্যন্ত ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর দফতরে মোট ১৬টি পার্টির ঘটনা এ রিপোর্টে স্থান পায়। এর মধ্যে ১২টি পুলিশ তদন্ত করেছে। এর কয়েকটিতে প্রধানমন্ত্রী যে উপস্থিত ছিলেন তার ছবিও জুড়ে দেয়া হয় রিপোর্টে।

এ জন্য ইতোমধ্যেই প্রধানমন্ত্রী বরিস জনসনসহ শতাধিক কর্মকর্তাকে জরিমানাও করেছে পুলিশ।

সু গ্রের রিপোর্টে বলা হয়, প্রধানমন্ত্রীর দফতরের বিভিন্ন অংশ এবং ক্যাবিনেট অফিস নেতৃত্ব ও বিচারবুদ্ধির পরিচয় দিতে ব্যর্থ হয়েছে। কিছু কিছু ঘটনা ঘটতে দেয়া একেবারেই উচিত হয়নি।

রিপোর্টে বলা হয়, দেশের সরকারের একেবারে কেন্দ্রস্থলে যারা কাজ করছেন তাদের কাছ থেকে – বা সামগ্রিকভাবে ব্রিটিশ জনগণের কাছ থেকে – যে উচ্চ মানের আচরণ প্রত্যাশা করা হয় – এসব ঘটনায় তা পালন করার ক্ষেত্রে চরম ব্যর্থতার পরিচয় দেয়া হয়েছে। বলা হয়, ডাউনিং স্ট্রিটের ভেতরের বাগানকে কোনো স্পষ্ট অনুমোদন ছাড়াই এসব সমাবেশের জন্য ব্যবহার করা হয়েছে যা যথাযথ হয়নি।

তীব্র নিন্দা, প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি

সু গ্রের রিপোর্ট প্রকাশের পর পার্লামেন্টে বিরোধী দলের এমপিরা তো বটেই, এমনকি কনসারভেটিভ পার্টির কিছু এমপিও তীব্র ক্ষোভ ও নিন্দা জানান।

প্রধান বিরোধীদল লেবার পার্টির নেতা কির স্টার্মার বলেন, প্রধানমন্ত্রীর উচিত তার ব্যাগ গুছিয়ে বিদায় নেয়া। তিনি কনসারভেটিভ পার্টির এমপিদের উদ্দেশে বলেন, তারা যেন তাদের নেতাকে বলেন যে তার খেলা শেষ হয়ে গেছে।

লিবারেল ডেমোক্র্যাট দলের নেতা স্যার এড ডেভি বলেন, বরিস জনসন ধরা পড়ে গেছেন বলেই এখন দুঃখ প্রকাশ করছেন।

এসএনপির নেতা ইয়ান ব্ল্যাকফোর্ড বলেন, প্রধানমন্ত্রী পার্লামেন্টকে বিভ্রান্ত করে চলেছেন এবং ডাউনিং স্ট্রিটে কাজের যে সংস্কৃতি তৈরি হয়েছে তার দায়িত্ব প্রধানমন্ত্রীকেই নিতে হবে – ‘কারণ মাছের পচন শুরু হয় মাথা থেকেই।’

জবাবে প্রধানমন্ত্রী বরিস জনসন পার্লামেন্টে আবারো দুঃখ প্রকাশ করে বলেন, তিনি এসব ঘটনার ‘সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছেন, এবং এই রিপোর্ট থেকে তিনি শিক্ষা গ্রহণ করছেন,’ তবে এখন এগুলো পেছনে ফেলে এগিয়ে যেতে হবে।

জনসন আরো বলেন, তিনি পার্লামেন্টকে জেনেশুনে বিভ্রান্ত করেননি। অর্থাৎ তিনি যে পদত্যাগ করবেন না দৃশ্যত তারই ইঙ্গিত দেন তিনি।

সূত্র : বিবিসি

ইউ কে এর আরও খবর
ব্যক্তিগত করের তথ্য প্রকাশ করবেন ব্রিটেনের রাজা চার্লস

ব্যক্তিগত করের তথ্য প্রকাশ করবেন ব্রিটেনের রাজা চার্লস

লন্ডনে আগামী ২৭-২৮ জুন বাংলাদেশ বইমেলা অনুষ্ঠিত হবে

লন্ডনে আগামী ২৭-২৮ জুন বাংলাদেশ বইমেলা অনুষ্ঠিত হবে

সন্তানদের নিয়ে যুক্তরাজ্যে ফিরছেন হ্যারি-মেগান, রাজকীয় বাসভবনে থাকার আমন্ত্রণ

সন্তানদের নিয়ে যুক্তরাজ্যে ফিরছেন হ্যারি-মেগান, রাজকীয় বাসভবনে থাকার আমন্ত্রণ

‘এ ম্যান অব অ্যাকশন’ গ্রন্থের মোড়ক উন্মোচন, লন্ডনে বিশিষ্টজনের মিলনমেলা

‘এ ম্যান অব অ্যাকশন’ গ্রন্থের মোড়ক উন্মোচন, লন্ডনে বিশিষ্টজনের মিলনমেলা

সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল
সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল
ব্যক্তিগত করের তথ্য প্রকাশ করবেন ব্রিটেনের রাজা চার্লস
ব্যক্তিগত করের তথ্য প্রকাশ করবেন ব্রিটেনের রাজা চার্লস
অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ
অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ
কারিগরি বোর্ডের বেসিক সার্টিফিকেট কোর্সের চূড়ান্ত পরীক্ষা ২৭ জুন
কারিগরি বোর্ডের বেসিক সার্টিফিকেট কোর্সের চূড়ান্ত পরীক্ষা ২৭ জুন
লন্ডনে আগামী ২৭-২৮ জুন বাংলাদেশ বইমেলা অনুষ্ঠিত হবে
লন্ডনে আগামী ২৭-২৮ জুন বাংলাদেশ বইমেলা অনুষ্ঠিত হবে
জাতীয় স্বার্থে পদ্মা ব্যারেজ প্রকল্প গুরুত্বপূর্ণ : পানি সম্পদ মন্ত্রী
জাতীয় স্বার্থে পদ্মা ব্যারেজ প্রকল্প গুরুত্বপূর্ণ : পানি সম্পদ মন্ত্রী
কাতারে সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের ৫ বাসিন্দা নিহত
কাতারে সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের ৫ বাসিন্দা নিহত
সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
বাজেট ডিব্রিফিং সেশন সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করবে : স্পিকার
বাজেট ডিব্রিফিং সেশন সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করবে : স্পিকার
মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
রেডক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান ব্যারিস্টার আবদুস সালাম
রেডক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান ব্যারিস্টার আবদুস সালাম
হবিগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে আলোচনা সভা
হবিগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে আলোচনা সভা
ট্রাম্পকে ৪০ কোটি ডলারের বিলাসবহুল বিমান উপহার দিল কাতার
ট্রাম্পকে ৪০ কোটি ডলারের বিলাসবহুল বিমান উপহার দিল কাতার
গরমে স্বস্তি পেতে খাবেন যেসব মৌসুমি ফলের রঙিন সালাদ
গরমে স্বস্তি পেতে খাবেন যেসব মৌসুমি ফলের রঙিন সালাদ
গবেষণা অনুদান দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, আবেদন ৩১ জুলাই পর্যন্ত
গবেষণা অনুদান দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top