logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. প্রবাস
  3. বৃষ্টিভেজা লন্ডনে গাফফার চৌধুরীর প্রথম জানাজা সম্পন্ন

বৃষ্টিভেজা লন্ডনে গাফফার চৌধুরীর প্রথম জানাজা সম্পন্ন

প্রকাশিত হয়েছে : ২১ মে ২০২২, ১:১১:৫৭

লন্ডন প্রতিনিধি : লন্ডনে সকাল থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি উপেক্ষা করে হাজারো মানুষ জড়ো হয়েছিলেন কিংবদন্তী লেখক, সাংবাদিক আবদুল গাফফার চৌধুরীকে শেষ বিদায় জানাতে।

লন্ডন সময় বাদ জুম্মা জানাজা অনুষ্ঠিত হয় পূর্ব লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে। ব্রিটেনের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ যোগ দেন জানাজায়। শেষ দেখা দেখতে আসা মানুষের ভিড়ে মসজিদে জায়গা সংকুলান না হয়ে অনেকেই বাইরে বৃষ্টিতে দাঁড়িয়ে জানাজায় শরীক হয়েছেন।

বৃহস্পতিবার লন্ডন সময় সকাল ৬টা ৪৯ মিনিটে বার্নেট হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রখ্যাত সাংবাদিক। হাসপাতাল থেকে আনুষ্ঠানিকতা শেষ করে মরদেহ নেওয়া হয় ব্রিকলেন জামে মসজিদের হিমঘরে।

আজ শুক্রবার বাদ জুম্মা ১টা ৪৫ মিনিটে জানাজা সম্পন্ন হয়। এ সময় আবদুল গাফফার চৌধুরীর ছেলে অনুপম চৌধুরী সবার কাছে বাবার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

তিনি বলেন, আমার বাবা সারাজীবন বাংলাদেশ ও মানুষের জন্য লিখেছেন, কথা বলেছেন।

এ সময় বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি সুলতান শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজেদুর রহমান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।

জুম্মার পর আবহাওয়া ভালো হওয়ায় মরদেহ নেওয়া হয় আলতাব আলী পার্ক শহীদ মিনার প্রাঙ্গণে। হাজারো মানুষ তাদের এই প্রিয় লেখককে বিদায় দিতে ছুটে আসেন সেখানে। শেষ শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।

আবদুল গাফফার চৌধুরীর মরদেহ ঢেকে রাখা হয় বাংলাদেশের পতাকা দিয়ে।যুক্তরাজ্য হাইকমিশনার সাইদা মুনা তাসনীম ফুল দিয়ে শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু করেন। এরপর একে একে যুক্তরাজ্য আওয়ামী লীগ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ফুল দিয়ে শেষ বিদায় জানায় তাদের প্রিয় লেখককে।

ব্যারিস্টার সাঈদ আলী জিরু বলেন, ২০ বছরের বেশি সময় ধরে ছাত্রজীবন থেকে ব্রিটেনে আছি, তিনি আমাদের অভিভাবক ছিলেন।

সাংবাদিক ও লেখক নবাব উদ্দিন বলেন, আবদুল গাফফার চৌধুরী সারা বিশ্বের বাংলা ভাষাভাষীদের সম্পদ ছিলেন। ছিলেন তৃতীয় বাংলায় আমাদের ভরসার জায়গা।

যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, মরদেহ বাংলাদেশে নেয়ার প্রক্রিয়ায় বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ও যুক্তরাজ্যস্থ বাংলাদেশ হাইকমিশন কাজ করছে। খুব দ্রুত আনুষ্ঠানিকতা শেষ করে মরদেহ দেশে পাঠানো হবে। শায়িত করা হবে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শায়িত করা হবে।

প্রবাস এর আরও খবর
বাংলাদেশে সাজা হলে যুক্তরাজ্যে যে পরিস্থিতিতে পড়তে পারেন টিউলিপ

বাংলাদেশে সাজা হলে যুক্তরাজ্যে যে পরিস্থিতিতে পড়তে পারেন টিউলিপ

লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশী হুজহু প্রকাশনার ১৬তম আসর অনুষ্ঠিত

লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশী হুজহু প্রকাশনার ১৬তম আসর অনুষ্ঠিত

ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র ১৬তম প্রকাশনা ও এওয়ার্ড বিতরণ অনুষ্ঠান ১৮ নভেম্বর

ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র ১৬তম প্রকাশনা ও এওয়ার্ড বিতরণ অনুষ্ঠান ১৮ নভেম্বর

আমিরাতে ৬৬ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি

আমিরাতে ৬৬ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি

সর্বশেষ সংবাদ
যুক্তরাজ্যে জাদুঘর থেকে ৬০০-র বেশি নিদর্শন চুরি
যুক্তরাজ্যে জাদুঘর থেকে ৬০০-র বেশি নিদর্শন চুরি
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ
২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
সিলেটে মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প
সিলেটে মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প
প্রচারের জন্য কতদিন সময় পাচ্ছেন প্রার্থীরা
প্রচারের জন্য কতদিন সময় পাচ্ছেন প্রার্থীরা
তফশিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
তফশিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
<span style='color:#ff0000;font-size:16px;'>জাতির উদ্দেশে ভাষণে সিইসি</span> <br> জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি
জাতির উদ্দেশে ভাষণে সিইসি
জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি
সিলেটে সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
সিলেটে সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
পোস্টাল ব্যালটে থাকছে না নৌকাসহ ৪ প্রতীক
পোস্টাল ব্যালটে থাকছে না নৌকাসহ ৪ প্রতীক
জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ
জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ
হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, ১৪৪ ধারা জারি
হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, ১৪৪ ধারা জারি
বিজয় দিবস
বিজয় দিবস
সেন্টমার্টিন থেকে ফেরার পথে ২ জনের মৃত্যু
সেন্টমার্টিন থেকে ফেরার পথে ২ জনের মৃত্যু
যে কারণে শীতে প্রতিদিন খাবেন টমেটো সালাদ
যে কারণে শীতে প্রতিদিন খাবেন টমেটো সালাদ
কোন আসন থেকে প্রার্থী হচ্ছেন রেজা কিবরিয়া?
কোন আসন থেকে প্রার্থী হচ্ছেন রেজা কিবরিয়া?

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top