logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. সিলেট
3. জাফলংয়ে প্রবেশপথে ফি সাত দিনের জন্য মওকুফ

জাফলংয়ে প্রবেশপথে ফি সাত দিনের জন্য মওকুফ

প্রকাশিত হয়েছে : ০৬ মে ২০২২, ১২:৩৩:৪২

পর্যটকদের ওপর হামলাকারী এক কাউন্টারম্যান। ভিডিও থেকে নেওয়া ছবি

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন কেন্দ্র  জাফলংয়ে প্রবেশ করতে আগামী এক সপ্তাহ দর্শনার্থীদের আর কোনো টিকিট কাটতে হবে না। সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বৃহস্পতিবার বিকেলে এ ঘোষণা দেন।

গত বছরের ২৯ সেপ্টেম্বর থেকে পর্যটন কেন্দ্র জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় প্রবেশের ক্ষেত্রে পর্যটকদের কাছ থেকে ১০টাকা করে প্রবেশ ফি আদায়ের কার্যক্রম শুরু করে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন।

জেলা পর্যটন উন্নয়ন কমিটির মাধ্যমে উপজেলা প্রশাসন এই কার্যক্রমের তদারকি করে আসছে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে জাফলংয়ের সংগ্রাম বিজিবি ক্যাম্প সংলগ্ন প্রবেশ কাউন্টারের সামনে টিকিট ক্রয়কে কেন্দ্র করে কাউন্টারের কর্মীদের সঙ্গে এক পর্যটক পরিবারের সংঘর্ষ বাধে। এতে দুই নারীসহ ৫ জন পর্যটক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আহত পর্যটকরা হলেন, ঢাকার শ্যামপুরের জুরাইন এলাকার বাসিন্দা সম্রাট ও তার মা ঝর্ণা রাণী, সুমন সরকার ও তার বাবা সনাতন সরকার এবং সুমন সরকারের ভাগনি অথৈ।

এ ঘটনায় পাঁচজন কাউন্টার কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে থানা পুলিশ।

আটককৃতরা হলেন, কাউন্টার কর্মী ও গোয়াইনঘাট উপজেলার পূর্ণা গ্রামের রাখাল চন্দ্র দাসের ছেলে লক্ষ্মণ চন্দ্র দাস ও ইসলামপুর রাধানগরের বাবুল মিয়ার ছেলে সেলিম আহমেদ, একই এলাকার সিরাজ মিয়ার ছেলে জয়নাল আবেদীন, নয়াবস্তি গ্রামের ইউসুফ মিয়ার ছেলে সোহেল রানা এবং পশ্চিম কালী নগর গ্রামের আব্দুল কাদিরের ছেলে নাজিম উদ্দিন।

স্থানীয় ও ট্যুরিস্ট পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ঢাকার শ্যামপুরের জুরাইন এলাকা থেকে সুমন ও তার আত্মীয়স্বজন মিলে ১২ জন পর্যটক জাফলংয়ে বেড়াতে আসেন। দুপুরের দিকে তারা জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় যাওয়ার জন্য সংগ্রাম বিজিবি ক্যাম্প সংলগ্ন প্রবেশ মুখের কাউন্টারের সামনে যান। এ সময় কাউন্টারে দায়িত্বরত কর্মীরা তাদের কাছে প্রবেশ ফি বাবদ ১০ টাকা করে দাবি করে। তখন তারা টাকা দিতে খানিকটা কালক্ষেপণ করলে কাউন্টারে দায়িত্বরত কর্মী সেলিম ও লক্ষণসহ বেশ কয়েকজন তাদের লাঠিপেটা করেন।

এ বিষয়ে ট্যুরিস্ট পুলিশ জাফলং জোনের ইনচার্জ (ওসি) মো. রতন শেখ জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে প্রথমে দুইজনকে এবং পরে আরও ৩জন মোট ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় পাঠানো হয়েছে।

গোয়াইনঘাটের ইউএনও মো. তাহমিলুর রহমান জানান, পর্যটনকেন্দ্রে প্রবেশ ফি নিয়ে পর্যটক এবং কাউন্টার কর্মীদের মধ্যে ভুল বোঝাবোঝির কারণে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে গেছে, যা খুবই দুঃখজনক। এ  ঘটনায় জড়িত কাউন্টার কর্মীদের তাৎক্ষণিকভাবে বরখাস্ত করে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

এর আগে গত ২৫ মার্চ কলেজ শিক্ষার্থী সাজ্জাদ, সৈকত তালুকদার ও ফয়সালসহ ঢাকা থেকে ৪০ জনের একটি পর্যটকদল জাফলংয়ে বেড়াতে আসেন ।তারাও সেখানে মারধরের শিকার হন বলে জানিয়েছেন।

সিলেট এর আরও খবর
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম

এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম

৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার

কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার

সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন

সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন

সর্বশেষ সংবাদ
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top