logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. বিনোদন
  3. যে কারণে ‘বেদের মেয়ে জোসনা’র প্রস্তাব ফিরিয়েছিলেন রোজিনা

যে কারণে ‘বেদের মেয়ে জোসনা’র প্রস্তাব ফিরিয়েছিলেন রোজিনা


প্রকাশিত হয়েছে : ২১ এপ্রিল ২০২২, ৫:৫৫:৪৫

চার দশকের বর্ণাঢ্য ক্যারিয়ার চিত্রনায়িকা রোজিনার। অভিনয় করেছেন প্রায় ৩০০ চলচ্চিত্রে। পেয়েছেন দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। শুধু বাংলাদেশ নয়, ভারতের পশ্চিমবঙ্গ, নেপাল ও পাকিস্তানের চলচ্চিত্রেও কাজ করেছেন।

ঢাকাই চলচ্চিত্রের অন্যতম ব্যবসাসফল সিনেমা ‘বেদের মেয়ে জোসনা’ -তে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন রোজিনা। কিন্তু তিনি তা ফিরিয়ে দিয়েছিলেন।

বুধবার নিজের ৬৮তম জন্মদিনে বিষয়টি গণমাধ্যমের সামনে আনেন এ চিত্রনায়িকা।

‘বেদের মেয়ে জোসনা’ মুক্তি পায় ১৯৮৯ সালে। ওই সময় রূপালি পর্দা দাপিয়ে বেড়াচ্ছিলেন রোজিনা।

স্বভাবতই সিনেমায় তাকে নিতে আগ্রহ প্রকাশ করারই কথা। কিন্তু কালজয়ী সিনেমাটিকে ইলিয়াস কাঞ্চনের বিপরীতে দেখা গেল অঞ্জু ঘোষকে।

সমালোচকদের ধারণা বদলে দিতেই নাকি ‘বেদের মেয়ে জোসনা’র প্রস্তাব ফিরিয়ে দেন রোজিনা।

এ প্রসঙ্গে এ চিত্রনায়িকা বলেন, ‘সামাজিক ছবির পাশাপাশি আমি অসংখ্য ফোক-ফ্যান্টাসি বা পোশাকি চলচ্চিত্রে কাজ করেছি। যেমন- রঙিন রূপবান, রাজনন্দিনী, রাজকন্যা, রাজসিংহাসন, রাজমহল, জিপসি সরদার, শাহী দরবার, আলীবাবা সিন্দাবাদ, সুলতানা ডাকু, শীর্ষ নাগ, নাগপূর্ণিমা, নাগমহল, রসের বাইদানী, চম্পা চামেলী, দ্বীপকন্যা, মৎস্যকুমারী, অরুণ বরুণ কিরণমালা ইত্যাদি।তখন অনেকেই আমার সাফল্যে ঈর্ষান্বিত হয়ে বলেছিলেন, রোজিনা ফোক-ফ্যান্টাসির অভিনয় ছাড়া কিছুই জানে না। অথচ আমার ক্যারিয়ারে ‘কসাই’, ‘জীবনধারা’, ‘দিনকাল’, ‘সুরুজ মিয়া’র মতো ভিন্নধারার সিনেমাও রয়েছে। তারপরও কেন আমাকে শুধু ‘ফোক ফ্যান্টাসি’ ছবির নায়িকার ট্যাগ বহন করে চলতে হবে? সেই জেদ থেকেই লোককাহিনি নির্ভর ‘বেদের মেয়ে জোসনা’ সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলাম।’

রোজিনা বলেন, ‘মতিউর রহমান পানুর সহকারী তোজাম্মেল হক বকুল আমাকে ‘বুবু’ ডাকতেন। একদিন তিনি তার প্রথম সিনেমা ‘বেদের মেয়ে জোসনা’র জন্য আমাকে প্রস্তাব করেন। আমি রাজি হইনি। কারণ সে সময় আমি নিজেকে বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি ফিরিয়ে দেয়ার পর নির্মাতারা নায়িকা অঞ্জু ঘোষকে নির্বাচন করেন। অবশ্য কাজ শুরু করার পরও পরিচালক বকুলের সাথে একবার আমার এফডিসিতে দেখা হয়। তখন তিনি আফসোস করে বলেছিলেন, ‘বুবু, ‘বেদের মেয়ে জোসনা’ যদি ফ্লপ হয়, তার জন্য দায়ী থাকবেন আপনি’। অবশ্য সেটি আর হয়নি। ছবিটি ভীষণভাবে জনপ্রিয় হয়। এ নিয়ে আমার আফসোস হয়নি। প্রত্যেক সৃষ্টিরই একটি গন্তব্য থাকে। যার ভাগ্য যেখানে নির্ধারিত, সেটিই হবে।’

বিনোদন এর আরও খবর
রণবীর বেছে নিলেন দীপিকাকে

রণবীর বেছে নিলেন দীপিকাকে

দীপিকাকে নিয়ে আবেগে ভাসছেন শাহরুখ

দীপিকাকে নিয়ে আবেগে ভাসছেন শাহরুখ

আয়েশা ওমরের ‘লাজাওয়াল ইশক’ ঘিরে অনলাইনে তোলপাড়

আয়েশা ওমরের ‘লাজাওয়াল ইশক’ ঘিরে অনলাইনে তোলপাড়

আসছে ‘গদর ৩’, তবে কি পরিচালকের সঙ্গে দ্বন্দ্ব মিটছে আমিশার?

আসছে ‘গদর ৩’, তবে কি পরিচালকের সঙ্গে দ্বন্দ্ব মিটছে আমিশার?

সর্বশেষ সংবাদ
যুক্তরাজ্যে জাদুঘর থেকে ৬০০-র বেশি নিদর্শন চুরি
যুক্তরাজ্যে জাদুঘর থেকে ৬০০-র বেশি নিদর্শন চুরি
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ
২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
সিলেটে মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প
সিলেটে মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প
প্রচারের জন্য কতদিন সময় পাচ্ছেন প্রার্থীরা
প্রচারের জন্য কতদিন সময় পাচ্ছেন প্রার্থীরা
তফশিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
তফশিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
<span style='color:#ff0000;font-size:16px;'>জাতির উদ্দেশে ভাষণে সিইসি</span> <br> জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি
জাতির উদ্দেশে ভাষণে সিইসি
জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি
সিলেটে সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
সিলেটে সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
পোস্টাল ব্যালটে থাকছে না নৌকাসহ ৪ প্রতীক
পোস্টাল ব্যালটে থাকছে না নৌকাসহ ৪ প্রতীক
জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ
জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ
হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, ১৪৪ ধারা জারি
হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, ১৪৪ ধারা জারি
বিজয় দিবস
বিজয় দিবস
সেন্টমার্টিন থেকে ফেরার পথে ২ জনের মৃত্যু
সেন্টমার্টিন থেকে ফেরার পথে ২ জনের মৃত্যু
যে কারণে শীতে প্রতিদিন খাবেন টমেটো সালাদ
যে কারণে শীতে প্রতিদিন খাবেন টমেটো সালাদ
কোন আসন থেকে প্রার্থী হচ্ছেন রেজা কিবরিয়া?
কোন আসন থেকে প্রার্থী হচ্ছেন রেজা কিবরিয়া?

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top