logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. ব্রিটিশ পার্লামেন্টে গণহত্যার স্বীকৃতি চায় বাংলাদেশ

ব্রিটিশ পার্লামেন্টে গণহত্যার স্বীকৃতি চায় বাংলাদেশ

প্রকাশিত হয়েছে : ২৬ মার্চ ২০২২, ১১:১৮:২২

পাকিস্তানি হানাদার বাহিনীর ১৯৭১ সালের ‌‘ইতিহাসের জঘন্যতম’ গণহত্যাকে স্বীকৃতি দিয়ে ব্রিটিশ পার্লামেন্টে প্রস্তাব গ্রহণের আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম। লন্ডনে বাংলাদেশ হাইকমিশন ও ইউনিভার্সিটি কলেজ লন্ডনের (ইউসিএল) যৌথ উদ্যোগে শুক্রবার বাংলাদেশ গণহত্যা দিবসের ৫১তম বার্ষিকীর স্মরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

শনিবার হাইকমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে মুনা তাসনীমকে উদ্ধৃত করে বলা হয়, ১৯৭১ সালের এপ্রিল মাসে যুক্তরাজ্যের ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান স্যার পিটার শোর পূর্ব পাকিস্তানে সংঘটিত নৃশংসতার নিন্দা জানিয়ে ব্রিটিশ পার্লামেন্টে একটি প্রস্তাব উত্থাপন করেন। পরে বিভিন্ন দলের ২৩৩ জনেরও বেশি ব্রিটিশ এমপি গণহত্যার অবসান এবং বাংলাদেশের স্বীকৃতির আহ্বান জানিয়ে আরেকটি প্রস্তাব আনেন। এ প্রেক্ষাপটে অনুষ্ঠানে বাঙালি গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দিয়ে ব্রিটিশ পার্লামেন্টে নতুন করে আরেকটি প্রস্তাব গ্রহণের জন্য ব্রিটিশ পার্লামেন্টেরিয়ানদের প্রতি আহ্বান জানান হাইকমিশনার।

কনজারভেটিভ ফ্রেন্ডস অব ইন্ডিয়ার চেয়ারম্যান ও যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের সদস্য রামি রেঞ্জার অনুষ্ঠানে বাংলাদেশে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য তার অব্যাহত সমর্থনের অঙ্গীকার ব্যক্ত করে যুক্তরাজ্যে এ গণহত্যার একটি স্মৃতিস্তম্ভ স্থাপন করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার গাইত্রী ইসার কুমার, টেপাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ের লিবারেল স্টাডিজ বিভাগের প্রধান অধ্যাপক জোয়ান ডিজেওর্জ-লুৎজ, যুক্তরাজ্যে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সুলতান মাহমুদ শরীফ, শহীদ বুদ্ধিজীবী জ্যোতির্ময় গুহঠাকুরতার মেয়ে অধ্যাপক মেঘনা গুহঠাকুরতা, লন্ডনে বসনিয়া ও হার্জেগোভিনা দূতাবাসের প্রতিনিধি জেসমিনা সারাজলিচ এবং ইউসিএলের রিসার্চ ফেলো বায়েস আহমেদ।

জাতীয় এর আরও খবর
<span style='color:#ff0000;font-size:16px;'>হামের চেয়ে নিউমোনিয়ায় মৃত্যু বেশি</span> <br> হামে আক্রান্ত ৯৫ শতাংশ শিশু সুস্থ হয়ে উঠছে

হামের চেয়ে নিউমোনিয়ায় মৃত্যু বেশি
হামে আক্রান্ত ৯৫ শতাংশ শিশু সুস্থ হয়ে উঠছে

প্রধানমন্ত্রীকে নিয়ে রেজা কিবরিয়ার নামে বিকৃত বক্তব্য প্রচার, যা জানা গেল

প্রধানমন্ত্রীকে নিয়ে রেজা কিবরিয়ার নামে বিকৃত বক্তব্য প্রচার, যা জানা গেল

ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি চুক্তি সই করল বাংলাদেশ

ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি চুক্তি সই করল বাংলাদেশ

এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন মোনামি

এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন মোনামি

সর্বশেষ সংবাদ
কওমি মাদ্রাসার চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ বাণিজ্যমন্ত্রীর
কওমি মাদ্রাসার চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ বাণিজ্যমন্ত্রীর
সাড়ে ৬ লাখে বিক্রি হলো বাজার কাঁপানো ‘নেতানিয়াহু’
সাড়ে ৬ লাখে বিক্রি হলো বাজার কাঁপানো ‘নেতানিয়াহু’
বিছানাকান্দিতে গোসলে নেমে শাবিপ্রবির শিক্ষার্থী নিখোঁজ
বিছানাকান্দিতে গোসলে নেমে শাবিপ্রবির শিক্ষার্থী নিখোঁজ
সুনামগঞ্জে তিন স্কুলে গিয়ে কোনো শিক্ষকের দেখা পেলেন না এমপি কামরুল
সুনামগঞ্জে তিন স্কুলে গিয়ে কোনো শিক্ষকের দেখা পেলেন না এমপি কামরুল
বজ্রপাতের শব্দে নদীতে পড়ে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার
বজ্রপাতের শব্দে নদীতে পড়ে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার
চীন ছাড়লেন ট্রাম্প, কী পেলেন কী দিলেন
চীন ছাড়লেন ট্রাম্প, কী পেলেন কী দিলেন
‘দ্য ব্যাটম্যান ২’ সিনেমায় যোগ দিচ্ছেন ‘ব্ল্যাক উইডো’ খ্যাত স্কারলেট
‘দ্য ব্যাটম্যান ২’ সিনেমায় যোগ দিচ্ছেন ‘ব্ল্যাক উইডো’ খ্যাত স্কারলেট
কুরবানির হাট কাঁপাবে যশোরের ‘বিসিএস ক্যাডার’
কুরবানির হাট কাঁপাবে যশোরের ‘বিসিএস ক্যাডার’
নারীদের হাড় দুর্বল হওয়ার বয়স, কারণ ও প্রতিকার কী
নারীদের হাড় দুর্বল হওয়ার বয়স, কারণ ও প্রতিকার কী
মধ্যপ্রদেশে ভোজশালা মন্দির–কামাল মাওলানা মসজিদ কমপ্লেক্সকে মন্দির ঘোষণা
মধ্যপ্রদেশে ভোজশালা মন্দির–কামাল মাওলানা মসজিদ কমপ্লেক্সকে মন্দির ঘোষণা
<span style='color:#ff0000;font-size:16px;'>হামের চেয়ে নিউমোনিয়ায় মৃত্যু বেশি</span> <br> হামে আক্রান্ত ৯৫ শতাংশ শিশু সুস্থ হয়ে উঠছে
হামের চেয়ে নিউমোনিয়ায় মৃত্যু বেশি
হামে আক্রান্ত ৯৫ শতাংশ শিশু সুস্থ হয়ে উঠছে
প্রধানমন্ত্রীকে নিয়ে রেজা কিবরিয়ার নামে বিকৃত বক্তব্য প্রচার, যা জানা গেল
প্রধানমন্ত্রীকে নিয়ে রেজা কিবরিয়ার নামে বিকৃত বক্তব্য প্রচার, যা জানা গেল
ইনজুরি কাটিয়ে সিলেট টেস্টে ফিরবেন বাবর, আশাবাদী সরফরাজ
ইনজুরি কাটিয়ে সিলেট টেস্টে ফিরবেন বাবর, আশাবাদী সরফরাজ
ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি চুক্তি সই করল বাংলাদেশ
ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি চুক্তি সই করল বাংলাদেশ
এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন মোনামি
এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন মোনামি

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top