logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. খেলা
  3. তামিমের ওয়ানডে দলে ৭ বদল

তামিমের ওয়ানডে দলে ৭ বদল

প্রকাশিত হয়েছে : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১০:২৯:৪২

বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে খেলেছিল গত বছর জুলাইয়ে জিম্বাবুয়েতে। এরপর টি২০ বিশ্বকাপ গেছে, নিউজিল্যান্ডে টেস্ট জিতেছে টাইগাররা, চলছে বিপিএল। আফগানিস্তানের বিপক্ষে তিন ওয়ানডের সিরিজে এগুলোর প্রভাব বেশ ভালোমতোই পড়েছে। জিম্বাবুয়ে সফরের সেই ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন সাতজন। দলে ফিরেছেন মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত। এখনও ওয়ানডে না খেলা ইয়াসির আলী চৌধুরী ও নাসুম আহমেদ আবার ওয়ানডে স্কোয়াডে সুযোগ পেয়েছেন। ওয়ানডে স্কোয়াডে প্রথম ডাক পেলেন এবাদত হোসেন চৌধুরী ও মাহমুদুল হাসান জয়।

গতকাল দিনের অনেকটা সময় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কাটিয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। বিপিএলে ধারাভাষ্য দিয়েছেন, প্রেসবক্সে সাংবাদিকদের সঙ্গে আড্ডা মেরেছেন। তিনি এসেছিলেন মূলত এই ওয়ানডে দল নিয়ে নির্বাচক ও বিসিবি কর্তাদের সঙ্গে বৈঠক করতে। সে কাজের ফাঁকেই প্রেসবক্সে ঢুঁ মারেন। বিভিন্ন সূত্রে জানা গেছে, এ সিরিজ দিয়েই ২০২৩ বিশ্বকাপের দল ঘোছানো শুরু করেছেন তামিম। গতকাল নির্বাচক ও বিসিবি কর্তাদের সঙ্গে তার বৈঠকে সে ইঙ্গিত ছিল।

জিম্বাবুয়ে সফরের ১৭ জনের ওয়ানডে স্কোয়াড থেকে পারিবারিক কারণে সরে গিয়েছিলেন মুশফিকুর রহিম। সেই দল থেকে গতকাল ঘোষিত ১৫ জনের স্কোয়াডে জায়গা পাননি সাতজন। নাঈম শেখ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান সোহান, তাইজুল ইসলাম ও রুবেল হোসেন বাদ পড়েছেন। সাইফউদ্দিন নেই চোটের কারণে। নাঈমের বাদ পড়ার পেছনে অনেকেই বিপিএলে তার বাজে ফর্মকে দায়ী করেছেন। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনও তেমনই ইঙ্গিত করলেন, ‘লম্বা সময় ফর্মে না থাকলে মানসিকভাবে হতাশা চলে আসে। এটা কাটানোর জন্য তাকে (নাঈম) সময় দেওয়া প্রয়োজন। আশা করছি দ্রুতই সে ফিরবে।’ তবে মোসাদ্দেক-মিঠুনদের বাদ পড়া নিয়ে কোনো আলোচনাই হয়নি বলে জানান মিনহাজুল।

এবাদত ও মাহমুদুল হাসান প্রথমবারের মতো ওয়ানডে দলে জায়গা করে নিয়েছেন টেস্টের পারফরম্যান্স দিয়ে। তাদের নিয়ে প্রধান নির্বাচক বলেন, ‘এবাদত আমাদের টেস্ট বোলার, ওকে আমরা ওয়ানডের জন্যও বিবেচনা করছি। আমাদের পেস বোলিং ইউনিটের সঙ্গে সে যেভাবে কাজ করছে তাতে ওরা উচ্ছ্বসিত। তার পারফরম্যান্সে আমরাও যথেষ্ট খুশি। জয় নিউজিল্যান্ডে দারুণ একটি ইনিংস খেলেছিল। সে যে স্টাইলে ব্যাট করে- সে নির্ভর করার মতো ও আত্মবিশ্বাসী। এভাবে ব্যাটিং করলে দেশের হয়ে সে অনেক দিন খেলতে পারবে।’ নাসুম ধারাবাহিকভাবে টি২০-তে পারফর্ম করার পুরস্কার হিসেবে ওয়ানডেতে এসেছে। আর শান্তকে ফেরানো হয়েছে ভবিষ্যতের কথা ভেবে।

খেলা এর আরও খবর
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা

মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা

অবিশ্বাস্য কামব্যাকের গল্পে মিশরের হৃদয় ভেঙে কোয়ার্টারে আর্জেন্টিনা

অবিশ্বাস্য কামব্যাকের গল্পে মিশরের হৃদয় ভেঙে কোয়ার্টারে আর্জেন্টিনা

সর্বশেষ সংবাদ
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম
ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম
সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন
সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন
বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল হাসপাতালে ভর্তি
বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল হাসপাতালে ভর্তি
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী
মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স
মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স
মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা
মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা
বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ: হাইকোর্ট
বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ: হাইকোর্ট
ধলাই নদীর বাঁধ ভেঙে একাধিক গ্রাম প্লাবিত
ধলাই নদীর বাঁধ ভেঙে একাধিক গ্রাম প্লাবিত

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top